তারিখ লোড হচ্ছে...

সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়া হত্যা গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে স্বরাষ্ট্রমন্ত্রী
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর তার বিচার সেনা আইনেই হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই ঘটনায় তাকে আবার বেসামরিক আইনে বিচারের সুযোগ আছে কি না, তা আইনি প্রক্রিয়ায় পরে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

সোমবার বিজিবি সদরদপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোজাফফর হোসেন দীর্ঘদিন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে পলাতক ছিলেন। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেনা আইনে বিচারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। মন্ত্রী বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার অন্য সহযোগীদের বিচার সে সময় সামরিক আদালতে হয়েছিল। সেই বিচারের বিভিন্ন পর্যায়ে যে পর্যবেক্ষণ (ফাইন্ডিংস) রয়েছে, সেগুলোও জেনারেল কোর্ট মার্শাল বিবেচনায় নেবে।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, মোজাফফর হোসেনের গ্রেপ্তারের পর তার সঙ্গে আর কারা জড়িত ছিলেন, তা জানতে নতুন করে কোনো তদন্ত বা অনুসন্ধানী মামলা করার উদ্যোগ নেওয়া হবে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুই ভিন্ন আইনে আলাদাভাবে বিচার করা যায় না।

এ সময় আরেক সাংবাদিক উল্লেখ করেন, জিয়াউর রহমান হত্যা মামলায় সিআইডি আগে তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দিয়েছিল। এ মামলাটি পুনরুজ্জীবিত (রিভাইভ) করার কোনো উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যদি বেসামরিক আদালতের কোনো বিষয় থাকে, তবে তা আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করবে। তবে আপাতত গ্রেপ্তার হওয়া আসামির বিচার সেনা আইনেই চলবে।

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা

সীমান্তে মাদক চোরাচালান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সীমান্তে গোলাগুলিতে বাংলাদেশি নাগরিকের হতাহতের ঘটনা বিবেচনায় সরকার ১০৯ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি বাহিনীর সাথে আরাকান আর্মিসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী যেমন-আরএসও ও আরসা’র তীব্র অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত চলছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বর্ডার এই ত্রিমুখী সংঘাতের মাঝে এক ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে।’

তিনি বলেন, ওপার থেকে ছিটকে আসা গোলাগুলি ও মাদকের অনুপ্রবেশ রুখতে সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ জারি রেখেছে। ভারতের সাথে সীমানা ব্যবস্থাপনার ধরন ও মিয়ানমার সীমান্তের কৌশলগত চ্যালেঞ্জ সম্পূর্ণ ভিন্ন বিধায় মিয়ানমার সীমান্তকে নিশ্ছিদ্র করা এই মুহূর্তে সবচেয়ে জরুরি বলে তিনি উল্লেখ করেন।

পুশইন ঠেকাতে সফল হওয়ার দাবি

ভারত থেকে কথিত ‘পুশইন’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিজিবি ও সীমান্তবর্তী এলাকার মানুষের সহযোগিতায় এ ধরনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। কিছু মানুষ অবৈধভাবে অনুপ্রবেশ করলেও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে অবস্থানরত কেউ বাংলাদেশি নাগরিক হলে তাঁর পরিচয় যাচাইয়ের জন্য নির্ধারিত কূটনৈতিক প্রক্রিয়ায় তালিকা পাঠাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা পেলে জাতীয়তা যাচাই করা হবে। বাংলাদেশি হিসেবে নিশ্চিত হলে আইনগত প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এর বাইরে কাউকে গ্রহণ করা হবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, পশ্চিমবঙ্গে নবনির্বাচিত রাজ্য সরকার তাদের রাজনৈতিক এজেন্ডার কারণে এ ধরনের বিষয় সামনে আনতে পারে। তবে এ বিষয়ে বাংলাদেশ ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করছে।

বিজিবির সদস্যদের অতিরিক্ত স্বীকৃতির আশ্বাস

বিজিবির সদস্যদের সাহসিকতার স্বীকৃতি হিসেবে অতিরিক্ত পুরস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য বিজিবিকে প্রতিবছর নিয়মিত পদক দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে পুশইন প্রতিরোধে বিশেষ ভূমিকার জন্য পদকের পাশাপাশি সনদ বা অ

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আমাদের প্রতিনিয়ত ফাইট করতে হবে এই নষ্ট সিস্টেমের সঙ্গে: সারজিস

আমাদের প্রতিনিয়ত ফাইট করতে হবে এই নষ্ট সিস্টেমের সঙ্গে: সারজিস

ডেস্ক রিপোর্ট: আমাদের প্রতিনিয়ত ফাইট আমাদের প্রতিনিয়ত ফাইট করতে হবে এই নষ্ট সিস্টেম চিন্তা আর ব্যক্তিদের সঙ্গে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা সারজিস আলম। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে তার ভেরিফায়েড ফেসবুক দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন স্বৈরাচারী খুনি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আপামর ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান! লুকিয়ে দেশ ছেড়ে পালালো শেখ হাসিনা। বছরের পর বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে নির্যাতিত হয়ে আসা মানুষগুলো স্বপ্ন দেখতে লাগলো কাঙ্খিত বাংলাদেশের। ১ বছর অতিক্রম শেষে আমরা এখনো আমাদের কাঙ্খিত বাংলাদেশ পাইনি। হয়তো ১বছরে পাওয়া সম্ভবও নয়। কিন্তু ১ বছরে যতটুকু পাওয়া সম্ভব ছিল ততটুকুও আমরা পাইনি। এক্ষেত্রে কারো দায় হয়তো কম, কারো হয়তো বেশি। কিন্তু এককভাবে কাউকে দায়ী করার সুযোগ নেই।

আরও পড়ুন
language Change