তারিখ লোড হচ্ছে...

ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ...

কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা

কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌ ব্যবসায়ীকে জরিমানা
পাঠক সংখ্যা
638

রুস্তম ফারাজী, কেশবপুরঃ

যশোরের কেশবপুরে গোপনে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে লিয়াকত আলী (৬৫) নামের এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জব্দ করা হয় প্রায় ১৫০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ মাটিতে চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মিশকাতুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর শহরের মাছ বাজার এলাকার বাসিন্দা লিয়াকত আলী দীর্ঘদিন ধরে তাঁর নিজ বাড়ির আঙিনার ড্রেনে অবৈধভাবে আফ্রিকান মাগুর মাছ চাষ করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। গতকাল ২৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযোগের সত্যতা পাওয়ার পর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষতিকর মাছ চাষের অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে লিয়াকত আলীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দ করা প্রায় ১৫০ কেজি মাছ উপজেলা পরিষদ চত্বরে গর্ত করে পুঁতে ফেলা হয়। অভিযান পরিচালনার সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীসহ স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মিশকাতুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে ক্ষতিকর আফ্রিকান মাগুর চাষ করায় এ শাস্তি দেওয়া হয়েছে। পরিবেশ ও দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

  মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটেলিয়ান (৫৯ বিজিবি) সদস্যরা সীমান্তে সর্বদা সচেষ্ট অবস্থায় দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় ১১ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চকপাড়া বিওপি’র ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৪-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের ১৯ বিঘা নামক এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট (ইয়াবা-১৯৪০ পিস এবং Tapentadol ট্যাবলেট-৩৬০০ পিস) আটক করতে সক্ষম হয়। অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। বর্তমানে আটককৃত নেশাজাতীয় ট্যাবলেটগুলো জিডি করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম

আরও পড়ুন
language Change