তারিখ লোড হচ্ছে...

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জের মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গুজবে সাতক্ষীরার পাম্পে তেল কেনার ভিড়, সরবরাহ স্বাভাবিক থাকার দাবি প্রশাসনের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএর মানববন্ধন স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ কেশবপুরে দেশীয় ফল ও প্রদর্শনী মেলার আয়োজন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান

তিন বছরের প্রকল্প সাড়ে ১৪ বছর পর আংশিক উদ্বোধন!

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘœ ও দ্রুত সড়ক যোগাযোগ চালু করতে ২০০৯ সালে নেয়া হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। ২০১১ সালে এটি নির্মাণ চুক্তি সই হয়। কথা ছিল ২০১৩ সালের মধ্যে এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করা হবে। তবে নির্ধারিত সময়ের প্রায় ১০ বছর পর আংশিক উদ্বোধন করা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় প্রকল্পটি বাস্তবায়নে কয়েক দফা নকশাই পরিবর্তন করা হয়েছে। এছাড়া ভূমি অধিগ্রহণে জটিলতা, পিপিপি অংশীদারের অর্থের সংস্থান না হওয়াসহ নানা জটিলতায় এর নির্মাণকাজ শেষ করার সময়সীমা পাঁচবার পিছিয়েছে। সর্বশেষ হিসাবে এটি ২০২৪ সালে পুরোপুরি শেষ হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

যদিও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শাহজালাল বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশটি উদ্বোধন করা হচ্ছে আগামী ২ সেপ্টেম্বর।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) তথ্যমতে, ২০০৯ সালে প্রকল্পটি নেয়া হলেও অ্যালাইনমেন্ট চূড়ান্ত ও নকশা প্রণয়নেই দুই বছর ব্যয় হয়। এতে পিপিপি অংশীদারি প্রতিষ্ঠান ইটাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে নির্মাণ চুক্তি সই হয় ২০১১ সালের জুনে। তবে এর আগে ওই বছর ৩০ এপ্রিল এর প্রথম দফা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অর্থ সংস্থান না হওয়ায় পিপিপি বিনিয়োগকারী প্রকল্পটি বাস্তবায়নে সময় বাড়ানোর আবেদন করে।

এর মাঝে এক্সপ্রেসওয়ের নকশায় পরিবর্তন আনা হয়। প্রায় তিন বছর পর নকশা সংশোধন করে ২০১৩ সালের নভেম্বরে পিপিপি অংশীদার ইটাল-থাইয়ের সঙ্গে পুনরায় নির্মাণ চুক্তি সই করা হয়। এর পর ২০১৪ সালের ৩০ অক্টোবর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ কাজ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পরও শুরু হয়নি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ। যদিও সে সময় ২০১৭ সালে এক্সপ্রেসওয়েটি নির্মাণকাজ শেষ করার কথা ছিল।

সংশোধিত হিসাব অনুযায়ী, ২০১৩ সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে মোট ব্যয় দাঁড়ায় ১৩ হাজার ৮১৯ কোটি টাকা। এর মধ্যে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানির আট হাজার ৯৪০ কোটি টাকা বিনিয়োগ করার কথা ছিল। আর ভায়াবিলিটি গ্যাপ ফান্ড (ভিজিএফ) হিসেবে দুই হাজার ৪১৪ কোটি টাকা দেয়ার কথা ছিল সরকারের। প্রথম অংশের কাজ সম্পন্নের পর ছয় কিস্তিতে এ অর্থ দেয়ার কথা। এছাড়া জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিষেবা সংযোগ লাইন স্থানান্তরে ব্যয় ধরা হয় দুই হাজার ৪৬৫ কোটি টাকা। এটিও বহন করবে সরকার।

যদিও শুরুতে এক্সপ্রেসওয়েটি নির্মাণে ব্যয় ধরা হয় আট হাজার ৭০৩ কোটি টাকা। তবে প্রকল্পটি বাস্তবায়নে সর্বশেষ ট্যাক্স, ভ্যাটসহ নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার কোটি ৭০ লাখ টাকা।

দ্বিতীয় দফা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ করার প্রথম সময়সীমা ছিল ২০১৭ সাল। সেটি পিছিয়ে হয় ২০১৮ সাল। তারপর আবারও পিছিয়ে হয়েছে ২০২২ সাল। এই সময়ে কাজ শেষ না হওয়ার চর্তুথবার সেই সময়সীমা পিছিয়ে দাঁড়ায় ২০২৩ সালের জুনে। তবে সর্বশেষ পুরো প্রকল্পের কাজ ২০২৪ সালের জুনে শেষ করার মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। এতে ওঠানামার জন্য ২৭ কিলোমিটারের ৩১টি র‌্যাম্প রয়েছে। এসব র‌্যাম্পসহ এক্সপ্রেসওয়টি প্রায় ৪৭ কিলোমিটার দীর্ঘ। পুরো এক্সপ্রেসওয়েতে ১১টি টোল প্লাজা থাকবে। পুরোটা চালু হলে প্রাথমিকভাবে দৈনিক ৮০ হাজার যানবাহন চলার কথা রয়েছে। পুরোটা চালু হলে মাত্র ২০ মিনিটে এক্সপ্রেসওয়েটি পাড়ি দেয়া যাবে। এর ডিজাইন স্পিড ধরা হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

বর্তমানে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড হচ্ছে বিনিয়োগকারী কোম্পানি। এতে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের ৫১

শতাংশ, চায়না শানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের (সিএসআই) ৩৪ শতাংশ এবং সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের ১৫ শতাংশ শেয়ার রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে খুলে দেয়া হবে প্রাথমিকভাবে। এই সাড়ে ১১ কিলোমিটারের জন্য টোল ধরা হয়েছে প্রাইভেট কার, মাইক্রোবাস ও মিনিট্রাক ৮০ টাকা, বাস ও মিনিবাস ১৬০ টাকা, মাঝারি ট্রাক ৩২০ টাকা এবং বড় ট্রাক ৪০০ টাকা। এক্সপ্রেসওয়ে থেকে ২৫ বছর টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

প্রাথমিকভাবে একপ্রেসওয়েটিতে বাইক ও সিএনজিচালিত অটোরিকশা চলার অনুমতি দেয়া হয়নি। তবে পরে বাইক চলার অনুমতি দেয়া হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরুড়ার গালিমপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন

বরুড়ার গালিমপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা বরুড়ার গালিমপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০শে মে মঙ্গলবার বিকাল পাঁচটায় গালিমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মামলার আসামী ও তার পরিবারের সদস্যদের অংশগ্রহণে, অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গালিমপুর এলাকার জাকির হোসেন সুমন, আবদুল বারিক, মোঃ সজিব হোসেন, সুজন, মোঃ সালমান হোসেন, মামলার আসামী সুজন হাসান ও বিল্লালের বাবা সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন গত ২৩শে এপ্রিল ভাউকসার এলাকার মৃত সাত্তার মুহুরীর ছেলে আবদুল জলিলের বাড়িতে বেলা আনুমানিক ১১টার দিকে কে বা কাহারা হামলা চালিয়ে, আবদুল জলিলের বাড়িঘরের ব্যাপক ক্ষতিসাধন করে, আর তারই ধারাবাহিকতায় গত ৭ ই আবদুল জলিল বাদী হয়ে বরুড়া থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে বহু নিরীহ অসহায় মানুষকে এই মামলার এজাহারে অন্তভূক্ত করা হয়েছে।

আরও পড়ুন
language Change