নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় নিখোঁজের একদিন পরে আনোয়ার হোসেন (৪০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ফরিদ নগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন সিংড়া উপজেলার শেরকোল পাঁচপাড়া গ্রামের গেদু মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ফরিদ নগর এলাকায় সড়কের পাশে আনোয়ার হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার ও স্থানীয়রা দাবি করে বলেন, একদিন আগে অটোরিকশা সহ নিখোঁজ হয় আনোয়ার পরে ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে অটোরিকশা চুরি বা ছিনতাইকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত