তারিখ লোড হচ্ছে...

বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে মাফিয়া চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা উত্তর কাস্টমস বন্ডে মাসুম-হাসনাইন সিন্ডিকেটের দৌরাত্ম্য গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ বঙ্গবন্ধু পরিষদ নেতা প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ পুরস্কৃত ডেইরি খামারে হামলা-অবরোধ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় উদ্যোক্তার বাবা মোংলায় কোস্টগার্ডের তত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রতিমন্ত্রী সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় শেরপুরে সরকারি চাল সংগ্রহে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন মিল, বরাদ্দ নিয়ে প্রশ্ন রাঙামাটিতে কোতয়ালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা নব-নিযুক্ত পাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা কেশবপুরে চায়ের দোকানে কেরামবোর্ড খেলা বন্ধের ঘোষণা বিশ্ব সাহিত্য কেন্দ্রে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন ও শান্তি পুরস্কার প্রদান লালবাগে সিনিয়র-জুনিয়র নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন হানিয়া আমিরের গোপন ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল বিতর্ক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫

পুরস্কৃত ডেইরি খামারে হামলা-অবরোধ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় উদ্যোক্তার বাবা

পুরস্কৃত ডেইরি খামারে হামলা-অবরোধ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় উদ্যোক্তার বাবা
পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধিঃ

উচ্চশিক্ষা শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে গড়ে তুলেছিলেন আধুনিক ডেইরি ফার্ম। মাত্র দুটি গরু দিয়ে শুরু করা সেই খামারে এখন রয়েছে ১৭টি উন্নত জাতের গরু। বায়োগ্যাস প্ল্যান্ট, সোলার এনার্জি ও জৈব সার প্রযুক্তির ব্যবহার করে সাফল্যও পেয়েছেন। স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে উপজেলা পর্যায়ে পেয়েছেন সেরা তরুণ উদ্যোক্তার পুরস্কার।

তবে সেই সফলতাই যেন এখন কাল হয়ে দাঁড়িয়েছে চাটখিলের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হানিফের জীবনে। তাঁর অভিযোগ, প্রতিপক্ষের হামলা ও খামারে যাতায়াতের রাস্তা অবরুদ্ধ করে দেওয়ায় বন্ধ হওয়ার মুখে পড়েছে তাঁর স্বপ্নের ‘হানিফ এগ্রো ফার্ম’। একই ঘটনায় হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর ৬০ বছর বয়সী বাবা নুরুর জামান। আঘাতের কারণে তাঁর বাঁ চোখের দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে চাটখিল পৌরবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোহাম্মদ হানিফ। লিখিত বক্তব্য দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

সংবাদ সম্মেলনে হানিফ জানান, ২০২০ সালে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বিদেশে না গিয়ে নিজ এলাকায় স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নেন তিনি। নিজের পৈত্রিক ও ক্রয়কৃত জমিতে প্রতিষ্ঠা করেন ‘হানিফ এগ্রো ফার্ম’। শুরুতে মাত্র দুটি গরু থাকলেও পরিশ্রম ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে ধীরে ধীরে খামারটি সম্প্রসারিত হয়। বর্তমানে সেখানে রয়েছে ১৭টি উন্নত জাতের গরু।

তিনি বলেন, খামারে বায়োগ্যাস প্ল্যান্ট, সৌরবিদ্যুৎ এবং জৈব সার তৈরির প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব কৃষি ও গবাদিপশু পালনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এ উদ্যোগের স্বীকৃতি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে ২০২৫ সালে তাঁকে উপজেলার সেরা তরুণ উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত করা হয়।

হানিফের অভিযোগ, খামারটির সাফল্য দেখে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে নানা ধরনের বিরোধিতা শুরু করে। এর ধারাবাহিকতায় গত ২২ আগস্ট সকালে দুষ্কৃতকারীরা খামারে যাতায়াতের প্রধান সড়কে বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়।

তিনি আরও অভিযোগ করেন, ওই দিন রাত আনুমানিক ১১টার দিকে খামারের গবাদিপশুগুলোকে খাবার দিতে গেলে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁর ৬০ বছর বয়সী বাবা নুরুর জামান গুরুতর আহত হন। বিশেষ করে তাঁর বাঁ চোখে আঘাত লাগে। পরে চিকিৎসকেরা জানিয়েছেন, আঘাতের কারণে চোখটির দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

হানিফ বলেন, খামারে খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের রাস্তা বন্ধ থাকায় গবাদিপশুগুলো নিয়ে তিনি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। শুধু খামার নয়, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন।

ঘটনার পর চাটখিল থানায় এজাহার দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন হানিফ। পরে বাধ্য হয়ে গত ২৪ আগস্ট নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে হানিফ খামারে যাতায়াতের রাস্তা অবিলম্বে বেড়ামুক্ত করা, গবাদিপশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁর বাবার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। খামারে পশুদের খাবার সরবরাহে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সেটা নিশ্চিত করেছি।

তরুণ উদ্যোক্তা হানিফের প্রশ্ন-উদ্যোক্তা হয়ে নিজের এলাকায় কর্মসংস্থান ও স্বাবলম্বিতার স্বপ্ন দেখাই কি তাঁর অপরাধ? স্বপ্নের খামারটি টিকিয়ে রাখা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এখন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চান তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নলডাঙ্গা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের কোর্ট পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান এবং নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ নুরে আলম, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ মোঃ ইয়াছিন-উর-রহমান। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন। দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ

আরও পড়ুন
language Change