তারিখ লোড হচ্ছে...

বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে মাফিয়া চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা উত্তর কাস্টমস বন্ডে মাসুম-হাসনাইন সিন্ডিকেটের দৌরাত্ম্য গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ বঙ্গবন্ধু পরিষদ নেতা প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ পুরস্কৃত ডেইরি খামারে হামলা-অবরোধ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় উদ্যোক্তার বাবা মোংলায় কোস্টগার্ডের তত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রতিমন্ত্রী সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় শেরপুরে সরকারি চাল সংগ্রহে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন মিল, বরাদ্দ নিয়ে প্রশ্ন রাঙামাটিতে কোতয়ালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা নব-নিযুক্ত পাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা কেশবপুরে চায়ের দোকানে কেরামবোর্ড খেলা বন্ধের ঘোষণা বিশ্ব সাহিত্য কেন্দ্রে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন ও শান্তি পুরস্কার প্রদান লালবাগে সিনিয়র-জুনিয়র নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন হানিয়া আমিরের গোপন ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল বিতর্ক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫

৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে মাফিয়া চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটারঃ

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনে প্রায় ৮৮৪ কোটি টাকার প্রকল্পে পছন্দের ঠিকাদারদের সুবিধা দিতে প্যাকেজ তৈরির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ এমনভাবে প্যাকেজ করা হয়েছে, যাতে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া অন্য ঠিকাদারদের অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে যায় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট খাতের একাধিক ঠিকাদার।

তাদের দাবি, আগে যেখানে ট্র্যাক মেরামতের কাজ ২ থেকে ৫ বা ৭ কোটি টাকার ছোট প্যাকেজে দেওয়া হতো, এবার বিভিন্ন এলাকার কাজ একত্র করে বড় বড় প্যাকেজ করা হয়েছে। এতে বড় কাজের অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ছোট ও মাঝারি ঠিকাদাররা দরপত্রে অংশ নেওয়ার সুযোগ হারাচ্ছেন।

ফলে প্রতিযোগিতা কমে গিয়ে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ তাদের।

রেলওয়ে সূত্র জানায়, সরঞ্জামসহ মোট প্রায় ১ হাজার ৭৬১ কোটি টাকার প্রকল্পের আওতায় ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের জন্য ৮৮৩ কোটি ৭২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় অনুমোদন করা হয় ২০২৫ সালের ১৭ জুলাই। ট্র্যাকের কাজগুলো আটটি প্যাকেজে ভাগ করা হয়েছে।

প্যাকেজগুলোর মধ্যে চট্টগ্রামের ষোলশহর থেকে ফতেয়াবাদ হয়ে নাজিরহাট এবং ফতেয়াবাদ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত কাজের প্রাক্কলিত ব্যয় ৫৮ কোটি ৯০ লাখ ৬৪ হাজার টাকা।

লাকসাম-নোয়াখালী সেকশনে ৪৬ কোটি ৩০ লাখ ৯ হাজার টাকা এবং জয়দেবপুর-শ্রীপুর অংশে ৩৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ-বেগুনবাড়ি, ময়মনসিংহ-মোহনগঞ্জ, শ্যামগঞ্জ জংশন-জারিয়া জাঞ্জাইল এবং গৌরীপুর-ময়মনসিংহ জংশন-আঠারোবাড়ী অংশে ২৩৫ কোটি ৬ লাখ ১৭ হাজার টাকা; বেগুনবাড়ী-দেওয়ানগঞ্জ বাজার, জগন্নাথগঞ্জ ঘাট-তারাকান্দি এবং তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ২০০ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা; ভৈরব বাজার জংশন-আঠারোবাড়ী অংশে ৫৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা; আখাউড়া-সাটিয়াজুরী অংশে ৫৯ কোটি ২৩ লাখ ২৮ হাজার টাকা এবং সিলেট-সাটিয়াজুরী অংশে ১৯০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞ একাধিক ঠিকাদার বলেন, বড় প্যাকেজের কারণে স্থানীয় ও ছোট-মাঝারি ঠিকাদারদের অংশগ্রহণের সুযোগ কার্যত সংকুচিত হয়েছে। তাদের অভিযোগ, অতীতে একই ধরনের কাজ ছোট ছোট প্যাকেজে দেওয়া হলেও এবার বিভিন্ন কাজ একত্র করে বড় প্যাকেজ করা হয়েছে। এতে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের বাইরে অন্যদের প্রতিযোগিতায় আসা কঠিন হয়ে পড়েছে।

এক ঠিকাদার বলেন, কাজের ভলিউম অনুযায়ী মাত্র দুই থেকে চারটি প্রতিষ্ঠান রয়েছে, যারা এসব প্যাকেজে অংশ নেওয়ার যোগ্যতা রাখে। প্রতিযোগিতা সীমিত থাকলে স্বাভাবিকভাবেই দরপত্রে প্রতিযোগিতামূলক পরিবেশ নষ্ট হবে।

তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো নথি বা প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগকারীরা আরও দাবি করেন, প্রয়োজনের তুলনায় কিছু কাজের পরিধি ও প্রাক্কলন বাড়িয়ে দেখানো হয়েছে। এর ফলে প্রতিযোগিতা কমিয়ে অতিরিক্ত ব্যয়ে কাজ দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

রেলের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি দুটি টেন্ডারে সীমিতসংখ্যক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে ২৩৫ কোটি টাকার প্যাকেজে মাত্র একটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। অন্যদিকে ৩৯ কোটি ৭৬ লাখ টাকার প্যাকেজে দুটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

তাদের দাবি, একক দরদাতা থাকা সত্ত্বেও ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে। তবে দরপত্র প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে-এমন তথ্য পাওয়া যায়নি।

এদিকে রাজনৈতিক পরিচয়ের বিষয়টিও সামনে এনেছেন কয়েকজন ঠিকাদার। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে যারা ব্যবসায় সুবিধা পেয়েছেন, তাদের একটি অংশ এখনও রেলের বিভিন্ন কাজের ক্ষেত্রে সুবিধা পাওয়ার চেষ্টা করছে। আবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ঠিকাদারদের অনেকে অতীতে রাজনৈতিক হয়রানি ও মামলা-মোকদ্দমার কারণে ব্যবসায়িকভাবে পিছিয়ে পড়েছেন বলে দাবি তাদের।

তবে কোনো নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি বা রাজনৈতিক অর্থায়নের অভিযোগের স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট ঠিকাদারদের দাবি, বড় প্যাকেজ ভেঙে ছোট ছোট প্যাকেজে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে প্রতিযোগিতা বাড়বে। এতে অধিকসংখ্যক যোগ্য ঠিকাদার অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী ও ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. তানভীরুল ইসলাম বলেন, প্রকল্পটি আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হলেও চূড়ান্ত অনুমোদন হয়েছে ২০২৫ সালে। কাজের ভলিউম বড় হওয়ায় প্রতিযোগিতা হচ্ছে না। ২০০ কোটি ও ১৯০ কোটি টাকার দুটি প্যাকেজ ভেঙে আরও দুটি প্যাকেজ বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, তারপরও যদি কোনো সমস্যা থাকে, তাহলে তা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্যাকেজ ছোট করা যেতে পারে। আমরা পিপিআর-২০২৫-এর শর্ত পালন সাপেক্ষে টেন্ডার প্রক্রিয়া চালাচ্ছি। কর্তৃপক্ষ চাইলে তা বাতিল করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পাবনায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার:  পাবনায় গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলায় তাঁর স্বামী তেজেম মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তানবির আহমেদ এ রায় প্রদান করেন। একই সঙ্গে রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তেজেম মোল্লা পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামের মৃত বাজর উদ্দিনের ছেলে। গৃহবধূ হামিদা বেগমের বাড়িও একই গ্রামে। মামলা সূত্র জানা গেছে, ঘটনার ২০-২২ বছর আগে তেজেম মোল্লার সঙ্গে বিয়ে হয় হামিদা বেগমের। বিয়ের পর তাঁদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে। এরই মধ্যে তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ২০২১ সালের ১৬ নভেম্বর ভোরে এই কলহের জেরে তেজেম মোল্লা স্ত্রী হামিদা বেগমকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় হামিদার মা বাদী

আরও পড়ুন
language Change