তারিখ লোড হচ্ছে...

হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে ইশরাক নলডাঙ্গায় পাটুল হালতি বিলে রাতভর ভ্রাম্যমান আদালত,৫ জনের কারাদণ্ড ও ৩৩ হাজার টাকা জরিমানা দীঘিনালায় ছোট মেরুং বাজার দারুল সুন্নাহ মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বন্য হাতির আক্রমণ প্রতিরোধে ঝিনাইগাতীতে পাহাড়ি এলাকার কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বরগুনার আমতলীতে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ মানসম্মত মজুরি দাবি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিরাজগঞ্জে সংসদ সদস্যের বহরে হামলার প্রধান আসামি তমাল রিমান্ডে চাঁদপুরে অগ্নিকাণ্ডে বসঘর পুড়ে চাই রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি আয়কর কর্মকর্তা সাইফুলের সম্পদের তেলেসমাতি, দুদকের অনুসন্ধানে একাধিক ফ্ল্যাট-বাড়ি-জমি জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শহীদনগরে পানির সংকট নিরসনে উদ্যোগ রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে কড়াকড়ি, কমছে আমদানি; না পেয়ে চাঁদা অপপ্রচার বিবাহিত নারীদের ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসা: যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফকে ... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন

মানসম্মত মজুরি দাবি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের

পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদ,মৌলভীবাজারঃ

দেশের চা শিল্পাঞ্চলে কর্মরত চা শ্রমিকদের মানসম্মত মজুরি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের প্রধান কার্যালয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত লেবার হাউস হলরুমে এক প্রেসব্রিফিংয়ে এ দাবি জানানো হয়। প্রেসব্রিফিংয়ে চা শ্রমিকদের মজুরি ছাড়াও জীবনমান উন্নয়ন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন এবং চা শিল্পের সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়।

প্রেসব্রিফিংয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল লিখিত বক্তব্যে বলেন, দেশের অন্যান্য শিল্প সেক্টরের শ্রমিকদের তুলনায় চা শিল্পের কারিগর শ্রমিকদের দৈনিক মজুরি অত্যন্ত নাজুক। একটি মানসম্মত মজুরি যা বর্তমান দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে এবং আগত ভবিষ্যতে উন্নত জীবন গঠনের বিবেচনায় একটি মানসম্মত মজুরি নির্ধারণ নিশ্চিত করবে বর্তমান সরকার এই প্রত্যাশা দেশের লক্ষাধিক চা শ্রমিকদের। দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরিতে দেশের প্রতিটি চা শ্রমিক পরিবার অনেকটা মানবেতর জীবন যাপন করছেন।

প্রেসব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, দেশের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষে সরকার চা বাগানগুলোতে উদ্ভোদ্ব শ্রম পরিস্থিতির উপর যাচনার উদ্দেশ্যে গত ১৯ আগস্ট একটি পরিদর্শন কমিটি গঠন করেছেন। আমাদের জানামতে গঠিত এই পরিদর্শন কমিটি চা বাগান গুলোতে সরেজমিন পরিদর্শন করে একটি নিরপেক্ষ বাস্তবমুখি রিপেটি সরকারের নিকট উপস্থাপন করবেন। সকল প্রতিকূলতা ভেদ করে চা শ্রমিকদের জন্য সরকার কর্তৃক একটি মানসম্মত মজুরি নির্ধারণ করা হবে। যা নিঃসন্দেহে চা শ্রমিকদের জন্য কল্যাণকর বলে মনে করছি।

দীর্ঘদিন ধরে নানা কারনে বন্ধ থাকা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন প্রসঙ্গে নৃপেন পাল বলেন, বাচাশ্রই নির্বাচন বিষয়কে কেন্দ্র করে সরকারের শ্রম অধিদপ্তরের মহা-পরিচালক মহোদয়কে ইতিপূর্বে মাননীয় হাইকোর্ট দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নিদের্শনা জারী করেছেন মর্মে আমরা অবগত হয়েছি। এ নির্বাচন অনুষ্ঠানের ব্যায় নির্বাহে গত ৪ আগস্ট বর্তমান সরকার ৫০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছেন। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে। এখন প্রয়োজন চা শ্রমিকদের আশু কল্যাণ, বর্তমান সরকারের চা শ্রমিকদের প্রতি আন্তরিকতা এবং চা শিল্পের উন্নয়নে আমাদের সকলকেই ঐক্যমত থেকে এগিয়ে যাওয়া।

প্রেসব্রিফিংয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি (সভাপতির রুটিন দায়িত্বে) পঙ্কজ কন্দ, কার্যকরী সভাপতি বশিষ্ট তাঁতী, সহসভাপতি জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি কমিটির সভাপতি বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, বালিশিরা ভ্যালি কমিটির সহসভাপতি সবিতা গোয়ালা, সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, সিলেট ভ্যালি কমিটির সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক দেবু বাউরী, লংলা ভ্যালি কমিটির সভাপতি মো. শহীদুল ইসলাম, জুড়ী ভ্যালি কমিটির সভাপতি কমল চন্দ্র বোনার্জী, সহসভাপতি শ্রীমতি বাউরী, সম্পাদক রতন কুমার পালসহ বিভিন্ন ভ্যালি কমিটি ও বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ

মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ

ইসমাইল মাহমুদঃ মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শিপু কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পয়েন্ট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালীন রাত আনুমানিক ১১টা ৫০ ঘটিকার সময় একটি সন্দেহভাজন ট্রাক (রেজি নং-ঢাকা মেট্রো-ট-২৪-১০০৪) থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ব্যারিকেড স্থাপন করে ট্রাকটি আটক করা হয়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এর মধ্যে Mast Gold JEERA Machine Clean ব্র্যান্ডের ৬৪ বস্তা এবং K.S. Gold JEERA Machine Clean ব্র্যান্ডের ৪৬

আরও পড়ুন
language Change