তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

যমুনা লাইফের গ্রাহক প্রতারণায় ‘জড়িতরা’ কে কোথায়

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

স্থায়ী আমানত বা এফডিআর-এর প্রতিশ্রুতি দিয়ে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের ৯৩ জন গ্রাহকের ২ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকা জীবন বীমায় রূপান্তর করে জালিয়াতি ও প্রতারণার প্রমাণ পেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সম্প্রতি আইডিআরএ’র পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদের সার্বিক তত্ত্বাবধানে ৩ সদস্যের তদন্ত কমিটি পরিচালিত একটি তদন্তে এই প্রতারণার প্রমাণ মেলে। এরসঙ্গে খোদ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) কামরুল হাসান খন্দকারের সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়া কোম্পানির সাবেক এডিশনাল এমডি মো. জসিম উদ্দিন ও এসএএমডি মো. রবিউল ইসলামও এই প্রতারণার সঙ্গে জড়িত বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

তবে বড় আর্থিক কেলেঙ্কারির সঙ্গে ‘জড়িত’ থাকার প্রমাণ থাকলেও এসব কর্মকর্তারা বীমা খাতে ‘নির্বিঘ্নে’ চাকরি করছেন। নিয়ন্ত্রক সংস্থা বা সংশ্লিষ্ট কোম্পানি তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি। এতে তারা নতুন করে প্রতারণার সুযোগ পাবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

তারা বলছেন, বীমা খাত নিয়ে সাধারণ মানুষের প্রচুর নেতিবাচক ধারনা রয়েছে। এই ধারনা দূর করে ইতিবাচক প্রবণতা তৈরিতে আইডিআরএসহ কোম্পানিগুলো কাজ করছে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বীমার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তবে কিছু মানুষ ও কোম্পানির প্রতারণার জন্য পুরো খাত নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও বড় প্রতারণা হলে তা অস্বাভাবিক হবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারণার সঙ্গে জড়িত কামরুল হাসান খন্দকার এখনো যমুনা লাইফের সিইও পদে কর্মরত রয়েছেন। তবে আইডিআরএ সম্প্রতি তার নিয়োগ নবায়নের আবেদন না মঞ্জুর বরেছে। আর মো. জসিম উদ্দিন বর্তমানে কাজ করছেন এনআরবি ইসলামিক লাইফের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে।

আইডিআরএ’র তদন্ত প্রতিবেদন অনুযায়ী মো. রবিউল ইসলামও অন্য একটি বীমা কোম্পানিতে চাকরি নিয়েছেন। তিনি বর্তমানে কোন কোম্পানিতে কাজ করছেন তা নিশ্চিত হতে পারেনি বাণিজ্য বার্তা। তবে খাত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে মো. রবিউল ইসলাম গত বছরের মাঝামাঝি সময়ে দেশ ছেড়েছেন। একটি সূত্র জানিয়েছে বর্তমানে তিনি দুবাইতে রয়েছেন। অন্য একটি সূত্রের দাবি, প্রতারণা করে গ্রাহকের টাকা আত্মসাৎ করে দেশে টিকতে না পেরে তিনি গত বছরের মাঝামাঝি সময়ে মালয়েশিয়াতে গেছেন। দুটি সূত্রই দৃঢ়ভাবে জানিয়েছে মো. রবিউল ইসলাম দেশে নেই।

আইডিআরএ’র তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ ও ২০২১ সালে দুই দফায় কোম্পানির চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের ৯৩ জন গ্রাহকের কাছ থেকে ১ বছর মেয়াদি এফডিআর-এর কথা বলে ২ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে ১২, ১৫ ও ২১ বছর মেয়াদী পলিসি করা হয়েছে। যা বীমা আইনের পরিপন্থী। এই প্রতারণার মাধ্যমে সংশ্লিষ্টরা মোটা অংকের কমিশন বাগিয়ে নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, জড়িতরা প্রতি লাখে মাসিক ১০০০ টাকা ও বছর শেষে ৯ শতাংশ ইনসেনটিভ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে এই প্রতারণা করেছে। এর সঙ্গে মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, মো. মিসির রায়হান ও মো. আতিকুর রহমান নামের তিন জনের যোগসাজশ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যমুনা লাইফের সিইও কামরুল হাসান খন্দকার ২০২০ সালে ৪৫/২০২০ নং প্রজ্ঞাপণের মাধ্যমে কোম্পানির এফডিআর সংক্রান্ত সার্কুলার জারি করে যা বীমা আইন ২০১০ এর বিধি, প্রবিধান ও আইডিআরএ’র নির্দেশনার পরিপন্থী। এছাড়াও তিনি ও কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) চট্টগ্রাম সার্ভিস সেন্টার পরিদর্শনের সময় এফডিআর করার জন্য মাঠ কর্মীদের নির্দেশ দেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিইও’র মৌখিক নির্দেশনা ও ৪৫/২০২০ নং সার্কুলারের বদৌলতে এএমডি মো. জসিম উদ্দিন ও এসএএমডি মো. রবিউল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কোম্পানির চট্টগ্রামস্থ সার্ভিস সেন্টারের মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, মো. মিসির রায়হান ও মো. আতিকুর রহমান চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে লাখে মাসিক ১০০০ টাকা ও বছরান্তে অতিরিক্ত ৯ শতাংশ ইনসেনটিভ প্রদানের শর্তে ১ বছর মেয়াদী এফডিআর-এর লোভ দেখায়।

তারা কৌশলে ২ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকার পুরো তহবিলটি যমুনা লাইফের হিসাবে ট্রান্সফার করে। তারা প্রতিষ্ঠানের ৯৩ জন সদস্যের নামে ১২, ১৫ ও ২১ বছর মেয়াদী তিন কিস্তি বীমার প্রস্তাবপত্র পূরণ করে জাল মেডিক্যাল সনদপত্র যুক্ত করে অবলিখন বিভাগে দাখিল করে এবং ১,০৮,৩২,১৭৫ টাকা কমিশন হাতিয়ে নেয়।

এই কমিশনের মধ্যে ৩০ শতাংশ এফএ কমিশন বাবদ ৬৯,৮৮,৫০০ টাকা, ইউনিট ম্যানেজারের কমিশন বাবদ ২০,৯৬,৫৫০ টাকা এবং ব্রাঞ্চ ম্যানেজারের কমিশন বাবদ ১৭,৪৭,১২৫ টাকা রয়েছে।

তদন্ত দলের কাছে যমুনা লাইফের মুখ নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার একটি লিখিত বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেন, যমুনা লাইফের এফডিআর নামে কোনো স্কিম বা পলিসি নেই। তবে সিঙ্গেল প্রিমিয়াম বীমা পলিসি আছে যা প্রচলিত মৌখিক ভাষায় বীমা কর্মীরা এফডিআর বলে আখ্যায়িত করে।

তিনি আরও বলেন, তারা ৩ কিস্তি বীমা হিসেবে কোম্পানিতে প্রস্তাবপত্র উপস্থাপন করেন এবং কোম্পানির অবলিখন বিভাগও তাদের প্রস্তাবনা অনুযায়ী ৩ কিস্তি বীমা পলিসি ইস্যু করে।

কামরুল হাসান খন্দকার বলেন, অভিযোগকারীগণ অত্যন্ত সুকৌশলে বিভিন্ন জাল কাগজপত্র তৈরি করে গ্রাহকদেরকে এফডিআর-এর নাম ভাঙিয়ে টাকা গ্রহণ করে এবং ৩ কিস্তির বীমা হিসেবে বীমা করিয়ে দেয়। বিনিময়ে তারা তাদের প্রাপ্য কমিশন কোম্পানি থেকে বের করে নেয়। মূলত তারাই প্রতারণা করে এমন ঘটনা ধাপাচাপা দেওয়ার কৌশলে বিভিন্ন জায়গায় অপপ্রচার করে অভিযোগ করেছে।

তদন্ত দলকে তিনি জানান, এ বিষয়ে তাদের বিরুদ্ধে কোম্পানি চট্টগ্রাম পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছে এবং তারা কারাভোগও করেছেন এবং মামলাটি বিচারাধীন।

অভিনব এই প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়ে কামরুল হাসান খন্দকার গণমাধ্যমে বলেন, একটা প্রতারণা যে হয়েছে শুরু থেকে সেটা আমরাও বলে আসছি। বিষয়টি নিয়ে মামলাও হয়েছে। তবে আইডিআরএ’র তদন্ত দল কোন তথ্যের ভিত্তিতে তদন্ত করেছে আমার তা জানা নাই।

তিনি বলেন, এ সংক্রান্ত কাগজপত্র আমার অফিসে আছে। অফিস উন্মুক্ত। আপনি (প্রতিবেদক) চাইলে এসে কাগজপত্র দেখতে পারেন।

মানুষের কথায় প্রতিবেদককে বিভ্রান্ত না হওয়ার পরামর্শও দেন তিনি। বলেন, পৃথিবীতে কোরআন শরীফ ছাড়া সব কিছুতেই সমস্যা থাকতে পারে।

এদিকে যমুনা লাইফের গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন মো. জসিম উদ্দিন। তিনি বলেন, উল্লেখিত ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই আইডিআরএ কি প্রমাণের ভিত্তিতে আমার নাম জড়িয়েছে তা আমার বোধগম্য নয়। এমনকি আইডিয়ারের কেউ আমার সাথে কখনো যোগাযোগ করেনি। কোম্পানির তদন্তে যাদের নাম আসছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে কোর্টে অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে মামলা বিচারাধীন। পরিকল্পিতভাবে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চন্দনাইশে বন্ধুুর হাতে বন্ধু খুন

মোঃ আলম কক্সবাজার প্রতিনিধ। টাকার লোভে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। এমন ঘটনাটি ঘটেছে চন্দনাইশ উপজেলার হাসিমপুর এলাকায়। ঝোপের ভিতর থেকে পিকআপ চালক মো. আরিফুল ইসলাম (২৯) এর বস্তাভর্তি লাশ উদ্ধারের ৫ ঘণ্টার মধ্যে মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাকার লোভে বন্ধুর হাতে নিহত হন তিনি। রাতেই কক্সবাজারে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা মো. আজিজ (২২) ও জোহার ও শুক্কুর নামে তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মো. আজিজ কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী গ্রামের নুরুল আবছারের ছেলে। তবে সে চন্দনাইশ উপজেলা উত্তর হাশিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ও আসামি আজিজের বক্তব্য অনুযায়ী চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, আজিজ ও আরিফুল দু’জন বন্ধু। আরিফুল পিকআপ চালানোর পাশাপাশি ইটভাটার ইট বিক্রির

আরও পড়ুন
language Change