তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

দুদক এনওসি পেয়েও আয় ব্যাখ্যা করতে ব্যর্থ ওয়াসার ইন্সপেক্টর

পাঠক সংখ্যা
638

রাকিব হাসান :

ঢাকার জোন-৩ এর ওয়াসার ইন্সপেক্টর হারুনুর রশিদ রানা সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দু’বার এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) পেয়েছেন। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, কেন দুদক এ ধরনের অভিযোগের মুখে থাকা এক কর্মকর্তাকে এনওসি দিয়েছে এবং এর মাধ্যমে কি কোনো অবৈধ প্রভাব বা সুবিধা গ্রহণ করা হয়েছে কি না।

সাম্প্রতিক এক আলোচনায় রানা দাবি করেছেন, “দুদক যদি চায়, আবারও তাদের সামনে হাজির হবো। আমার কোনো সমস্যা নেই।” তার এমন আত্মবিশ্বাস কৌতূহল সৃষ্টি করেছে। ওয়াসার একজন ইন্সপেক্টর হিসেবে তার আয়-ব্যয়ের বিষয়ে প্রশ্ন উঠেছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, “ওয়াসার কাজ থেকে চাইলে একজন কমকর্তা ভালোই আয় পারে। ধরুন, কোনো কাজের জন্য ৫০ হাজার টাকার কন্ট্রাক্ট নিলাম, এর মধ্যে ২০ হাজার টাকা খরচ হলো। তাতেই ৩০ হাজার টাকা লাভ হলো।”

ইন্সপেক্টর রানার আরো দাবি, তার তিনটি বাড়ি রয়েছে—যার একটি নুরজাহান রোডে, অন্য দুটি টিক্কাপারা ও ঢাকা উদ্যান এলাকায়। এছাড়া ঢাকায় তার আর কোনো সম্পদ নেই বলেও উল্লেখ করেছেন তিনি। তবে গ্রামে তার সম্পদ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, “টিউশনি করে টাকা জমিয়ে এই সম্পদ করেছি।”

তবে এই বক্তব্য অনেকের মধ্যে সন্দেহের জন্ম দিয়েছে। ঢাকা ওয়াসার একজন ইন্সপেক্টর হিসেবে তার আয় কীভাবে এই পরিমাণ সম্পদের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তাছাড়া, রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এক নেতার সাথে ঘনিষ্ঠতা থাকার বিষয়টিও উঠে এসেছে, যা তার প্রভাব এবং ক্ষমতার প্রশ্নকে আরো ঘনীভূত করছছে।

দুদকের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, “দুদক সবসময় নিরপেক্ষ এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে কাজ করে। কোনো অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষ হলে এনওসি দেয়া হয়। তবে সুনির্দিষ্ট প্রমাণ বা নতুন কোনো তথ্য পাওয়া গেলে আবারো তদন্ত হতে পারে।”

এই ঘটনাটি জনগণের মধ্যে দুদকের কার্যক্রম সম্পর্কে এক ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। সাধারণ জনগণ দাবি করেছে, দুদককে আরও সতর্কতার সাথে এনওসি প্রদান করতে হবে যেন ভবিষ্যতে দুর্নীতিবাজ কোনো কর্মকর্তা অবাধে তার অপকর্ম চালাতে না পারে।

ওয়াসার ইন্সপেক্টরের দাবি করা সম্পদের বৈধতা এবং আয়ের সাথে তা সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তার আয়ের উৎস হিসেবে টিউশনি দাবি করলেও, সরকারি একজন কর্মচারীর এমন আয়ের বিষয়টি স্বচ্ছতার দাবি রাখে।

এই ঘটনাটি এখন সবার নজর কেড়েছে। যেকোনো সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ক্ষেত্রে তাদের সম্পদের বৈধতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অধীনে, দুদকের মতো প্রতিষ্ঠানগুলির উচিত এ জাতীয় তদন্তকে আরো বেশি স্বচ্ছ ও কঠোর করে তোলা। এমনটিই দাবি সাধারণ মানুষের। ((দ্বিতীয় পর্ব)

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় রাষ্ট্রপতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৭টা ২০ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে উপদেষ্টামণ্ডলী, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন
language Change