তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে একাধিক নতুন নিয়ম কালীগঞ্জে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ দুর্ভোগের চরম সীমায় দক্ষিণ আমিরপুরবাসী মার্কিন প্রস্তাবে সাড়া দিয়ে যুদ্ধবিরতির পথে ইসরায়েল-হিজবুল্লাহ মায়ের মরদেহে পচন, খোঁজ নেয়নি বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব সন্তানেরা মালয়েশিয়া দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর বিদেশ সফর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ ভক্তদের কথা চিন্তা করেই ছবিটা করেছি সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় জিরো টলারেন্স নীতিতে সরকার: তথ্যমন্ত্রী চামড়া সংরক্ষণে সচেতনতার অভাবে ন্যায্য দাম পাননি : বাণিজ্যমন্ত্রী ৩ মাস জন্য সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা, খোলা থাকবে করমজল কলাবাগানে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী  এক সাংসদের জন্য দুই ঘন্টা ফেরী বন্ধ, যাত্রীদের ভোগান্তি ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ আজ শুরু হচ্ছে রামিসা হত্যার বিচার কার্যক্রম প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন ঈদের ছুটি শেষে রাজধানী মুখী মানুষের ঢল যাত্রা শুরু বাংলাদেশ ইনোভেশন পার্টির বুড়িচংয়ে শিক্ষা ফাউন্ডেশন-বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত বিসিকে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম! স্বস্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ বিআইডব্লিউটিএ নিয়োগে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ দেশটা সবার, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও প্রত্যেকের দায়িত্ব : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুরে ইয়াসিন-ফারুক সাম্রাজ্য! উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভি পি ইকবাল রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী আটক জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন ​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান চোরাই মোবাইল জব্দ সুন্দরবনে আত্মসমর্পণ করা সুমন বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার ঈদুল আযহা: খাগড়াছড়িতে র‍্যাব-৭-এর নিরাপত্তা জোরদার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ

ফের মাথা চাড়া এমএলএম প্রতারণা

ফের মাথা চাড়া এমএলএম প্রতারণা
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির নামে নতুন করে নিবন্ধন দেওয়া না হলেও গোপনে গোপনে বেশ কয়েকটি কোম্পানি প্রতারণামূলক এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে এরা বদল করেছে টার্গেট। রাজধানীতে কার্যক্রম না চালিয়ে একটি নির্দিষ্ট বিভাগ বা জেলার সাধারণ মানুষকে টার্গেট করে নীরবে নিভৃতে অবৈধ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জাতীয়ভাবে কার্যক্রম পরিচালিত না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সক্ষম হচ্ছে অভিযুক্ত কোম্পানিগুলো।

সরকারের গোয়েন্দা সংস্থাগুলো দেশের বিভিন্ন জেলায় এ ধরনের বেশ কয়েকটি কোম্পানির অস্তিত্ব খুঁজে পেয়েছে, যাদের বিরুদ্ধে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এসব কোম্পানির অনিয়ম তুলে ধরে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, এমএলএম আইন ২০১৩ এবং সমবায় সমিতি আইন ২০০১-এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করছে কয়েকটি কোম্পানি। এসব কোম্পানি বন্ধ করতে না পারলে সাধারণ মানুষ পুঁজি হারিয়ে সর্বস্বান্ত হতে পারে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হয়েছে ওই প্রতিবেদনে।

অভিযুক্ত কোম্পানিগুলো মূলত মফস্বলের সাধারণ মানুষকে টার্গেট করে নীরবে প্রতারণার জাল বিছিয়েছে। এসব প্রতিষ্ঠানের না আছে কোনো লাইসেন্স না কোনো নিবন্ধন। সারা দেশে এ ধরনের ১০টি প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে গোয়েন্দারা, যার মধ্যে ৮টি প্রতিষ্ঠানই জালিয়াতিতে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে নানা অনিয়ম দেখা গেছে। খুলনার পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে চারটি, কুষ্টিয়ার দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি, সাতক্ষীরার দুটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি, খাগড়াছড়ির একটি প্রতিষ্ঠানের মধ্যে একটি কোম্পানির অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা জানান, নামে-বেনামে গজিয়ে ওঠা কোম্পানি ছাড়াও বেসরকারি সংস্থা (এনজিও) এমন কি বীমা কোম্পানিও এমএলএম-এর নামে অবৈধ ও প্রতারণামূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে- যা উদ্বেগজনক। কিছু এনজিও তাদের কর্মকর্তাদের মাধ্যমে নগদে বা কিস্তিতে গ্রাহকদের ইলেকট্রনিক্স পণ্য নিতে বাধ্য করছে। এনজিওগুলোর এ ধরনের কার্যক্রম বন্ধে সম্প্রতি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সার্কুলার জারি করেছে। তবে কোন কোন প্রতিষ্ঠান এ ধরনের অবৈধ কর্মকান্ডে জড়িত তার নাম স্পষ্ট করেনি এমআরএ। এ বিষয়ে জানতে চাইলে এমআরএ’র পরিচালক মো. জিল্লুর রহমান সম্প্রতি বলেন, আমরা সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করছি না। সামগ্রিকভাবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্যই এ সার্কুলার জারি হয়েছে। তিনি বলেন, সারা দেশে ৭০০-এর বেশি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান রয়েছে। সার্কুলার জারির পর প্রতিষ্ঠানগুলো কর্মীদের মাধ্যমে গ্রহীতাদের কাছে আর পণ্য বিক্রির কার্যক্রম চালাবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো গোয়েন্দা প্রতিবেদনে প্রতারণামূলক এমএলএম কার্যক্রমে জাতীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনা করা একটি বীমা কোম্পানির জড়িত থাকার অভিযোগ তুলে ধরা হয়েছে। গ্রাহকের আস্থা রয়েছে এমন একটি বীমা কোম্পানির মাধ্যমে খাগড়াছড়িতে বিডাব্লিউবি নামের একটি প্রতিষ্ঠান এমএলএম ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি চিসানা গ্রুপ অব কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিলেও প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে পার্বত্য এলাকায়। যে এলাকায় কার্যক্রম চালাচ্ছে সেখানকার কোনো কর্তৃপক্ষের লাইসেন্স নেয়নি। গোয়েন্দা তথ্য অনুযায়ী খুলনার সোনাডাঙ্গা ওয়েস্টার্ন প্লাজায় অফিস নিয়ে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছে ‘মিশন ২১’ নামে একটি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের পরিদফতর থেকে এক বছরের নিবন্ধন নিয়ে ব্যবসা শুরু করলেও পরবর্তীতে এমএলএম কার্যক্রম পরিচালনার কারণে এই কোম্পানিটির নিবন্ধন আর নবায়ন করেনি কর্তৃপক্ষ। নিবন্ধন নবায়ন না হলেও এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোম্পানিটি। জানা গেছে, কুমিল্লা, বাগেরহাটসহ বিভিন্ন জায়গায় প্রতারণা করে অর্থ আত্মসাৎ করায় কোম্পানিটির তিন কর্মকর্তা ২০১৩ সালে গ্রেফতার হয়েছিল। নানা অনিয়মে জড়িত প্রতিষ্ঠানটি ২০১৯ সালে বন্ধ করে দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু এখনো এর কার্যক্রম চলছে। একটি প্রধান অফিস ছাড়াও দেশের আটটি বিভাগে আটটি জোনাল অফিস দ্বারা কোম্পানিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। নবায়ন না করে লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা করায় কোম্পানিটির বিরুদ্ধে এমএলএম আইন, ২০১৩-এর ১১ ধারা লঙ্ঘনের অভিযোগ তুলেছে গোয়েন্দা সংস্থাটি।
খুলনার স্যার ইকবাল রোডে গোল্ডেন কিং ভবনে অফিস নিয়ে এমএলএমের আদলে কার্যক্রম পরিচালনা করছে ভিজিটিং মার্কেটিং প্রাইভেট লিমিটেড নামে আরেকটি কোম্পানি। ডিস্ট্রিবিউশন অ্যান্ড এজেন্ট সেন্টার হিসেবে রেজিস্ট্রেশন নিয়ে এমএলএম ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য এই কোম্পানিটির বিরুদ্ধেও আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। কোম্পানির জন্য কোনো ধরনের নিবন্ধন বা লাইসেন্স গ্রহণ না করে শুধু ট্রেড লাইসেন্স নিয়ে প্রতারণার জাল বিছিয়েছে কোম্পানিটি। মূল শাখাটি ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং খুলনার শাখাটি খুলনা সিটি করপোরেশন হতে ট্রেড লাইসেন্স নিয়েছে বলে জানা গেছে।
খুলনা অঞ্চলের সোনাডাঙ্গা নিউমার্কেটে অফিস নিয়ে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছে ম্যাগনেসা বিডি লি. নামে আরেকটি কোম্পানি। লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম পরিচালনা করায় কোম্পানির শাখাটি এমএলএম আইন ২০১৩ এর ৪৪ নম্বর আইনের ১১ নম্বর ধারা লঙ্ঘন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রতিষ্ঠানটিও ডিস্ট্রিবিউশন অ্যান্ড কমিশন এজেন্ট সেন্টার হিসেবে রেজিস্ট্রেশন করে এমএলএম বাণিজ্য করছে। জয়েন্ট স্টক কোম্পানি থেকে অনুমতি নিয়ে কার্যক্রম পরিচালনার দাবি করলেও এর পক্ষে কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি। এই কোম্পানিটি এমএলএম আইন ২০১৩ এর ৮৮ নম্বর আইনের ১৪ নম্বর ধারা লঙ্ঘন করেছে বলে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে।

এ ছাড়া ‘আমার বাজার লি.’-নামে সাতক্ষীরার একটি কোম্পানির এমএলএম পদ্ধতিতে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এ প্রতিষ্ঠানটিও কোনো লাইসেন্স নেয়নি। আসল পণ্যের নামে নকল পণ্য বাজারজাতকরণেরও অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। একই জেলার তিয়াংশি নামের একটি কোম্পানির বিরুদ্ধেও লাইসেন্স না নিয়ে নকল পণ্যের ব্যবসা করার অভিযোগ উঠেছে।
এদিকে রাজধানীর খিলগাওয়ে ওম বাজারনামে এক প্রতিষ্টানের বিরুদ্ধ্যে ব্যাপক অভিযোহ রয়েছে উত্তরাঞ্চল থেকে সাধারন মানুষের কোটি কোটি টাকা নিয়ে এসে তাদেও সাথে প্রতারনা করছে গ্রাহকদেও টাইমস ট্যাবেল্স এরআওতাধিন পরিবহনের শোয়ার দিবে বলেও প্রতারনা করছে।

লাইসেন্স, নিবন্ধন ছাড়া শুধু যে এমএলএমের আদলে কার্যক্রম পরিচালনা করছে তাই নয়, কোনো কোনো কোম্পানি আরও এক ধাপ এগিয়ে সঞ্চয় ও ঋণদান কার্যক্রম চালাচ্ছে- যা ভয়াবহ বলে মনে করছে গোয়েন্দারা। খুলনার পাইকগাছায় ড্রিমটাচ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি কোম্পানি গ্রাহকের টাকা আত্মসাৎ করে এক বছর ধরে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ঋণ ও সমবায় কার্যক্রম পরিচালনা করলেও অভিযুক্ত কোম্পানিটির সমবায় অধিদফতর থেকে কোনো লাইসেন্স ছিল না। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সমবায় সমিতি আইন, ২০০১ এর ৪৭ নম্বর ধারা এবং এমএলএম আইন, ২০১৩ এর ৪৪(১৪) ধারায় আইন ভঙ্গের অভিযোগ তুলেছে গোয়েন্দারা।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এমএলএম কার্যক্রমে মানুষ প্রতারিত হওয়ার পর- অধীনস্থ সংস্থা রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের পরিদফতর আর নতুন করে এ ধরনের কোনো কোম্পানিকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। এরপরও মফস্বলের মানুষকে টার্গেট করে কিছু কোম্পানি এমএলএম ব্যবসার আদলে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে জানা যাচ্ছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো প্রয়োজন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বুড়িচংয়ে উন্নয়ন ভাবনা: ইউএনওর সাথে প্রেসক্লাবের বৈঠক

বুড়িচং প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ইউএনওর মতবিনিময় সভা

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার সার্বিক সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের সাথে বুড়িচং প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ইউএনও তানভীর হোসেন বলেন, “উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। প্রশাসন একা কিছু করতে পারে না, তাই সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে।” বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা, সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক মো. জাকির

আরও পড়ুন
language Change