তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ইউরোপের মাটিতে প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ বাগেরহাটের ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন তারেক রহমান মন্দিদের পুরোহিতদের জন্য বেতন ভাতার ব্যাবস্থা করেছেন-নাটোরে হুইপ কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ কেশবপুরে অভিযানে নারীসহ ১১ আসামি গ্রেফতার ঢাকা নবাবগঞ্জে এক সপ্তাহ নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার মোংলায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ দীর্ঘ ৮ বছরের সংগ্রাম পেরিয়ে অবশেষে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হলেন শেরপুরের কৃতি সন্তান ও সমাজকর্মী আজহ... ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের বিজিবি ব্যবসায়ী ধস্তাধস্তি অতিরঞ্জিত করেছে মোবাইল সাংবাদিকরা আমতলী সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে নারী প্রতারকের বিরুদ্ধে অভিযোগ জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষা সম্মান পেলেন ৬ শহীদ বাংলাদেশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে সখ্যতা বহাল তবিয়তে ‘খন্দকার পরিবার’ বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু’র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার 

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার 
পাঠক সংখ্যা
638

মোঃ মাসুম বিল্লাহ খুলনা প্রতিনিধিঃ

খুলনা মহানগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু’র অন্যতম সহযোগী ও ক্যাশিয়ার মোঃ লিটন মীর ওরফে কসাই লিটন (৪০) এবং তার সহযোগী মোঃ রিফাত হোসেনকে (২৩) গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত কসাই লিটন শেখপাড়া লোহাপট্টি মোড় এলাকার বাসিন্দা আব্দুল রশিদ মীরের ছেলে এবং রিফাত হোসেন সোনাডাঙ্গা পৈপাড়া বিসমিল্লাহ মহল্লার আইয়ুব আলীর ছেলে। শনিবার (৬ জুন) কেএমপি ডিবি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।

ব্রিফিংয়ে জানানো হয়, কেএমপি কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় মহানগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং দমনে নিয়মিত চেকপোস্ট ও চিরুনি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করে। ডিসি (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, গ্রেফতারের পর আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম এবং বিভিন্ন ডিজিটাল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা “বি কোম্পানি” নামক একটি ব্যানারের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এর মধ্যে কসাই লিটন মূলত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর প্রধান ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতো।

তিনি আরও জানান, এই চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে বি কোম্পানি ব্যানারের আড়ালে অসহায়-দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা, উপহার সামগ্রী বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের প্রচারণা চালাতো। তবে নিবিড় গোয়েন্দা তথ্য ও ডিজিটাল আলামত পর্যালোচনায় দেখা গেছে, এসব মানবিক কর্মকাণ্ডের আড়ালে মূলত একটি সংঘবদ্ধ অপরাধমূলক নেটওয়ার্ক বা সিন্ডিকেট পরিচালিত হচ্ছিল।

কেএমপি ডিবি জানায়, খুলনা মহানগরীকে অপরাধমুক্ত রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মাটি চাপায় ২ জন নিহত মেডিকেলে ভাংচুর

মাটি চাপায় ২ জন নিহত মেডিকেলে ভাংচুর

চট্টগ্রাম প্রতিনিধঃ ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের প্রাণহানির ঘটনায় চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে ভাংচুর হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে জরুরি বিভাগের সামনের কাচ ভাংচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। এদিন ভোর ৪টার দিকে আগ্রাবাদ অ্যকসেস রোড এলাকায় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। এসময় আরও দুই শ্রমিক আহত হন। হতাহতদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াসার দুর্ঘটনার পর শ্রমিকরা হাসপাতালে আসে। এসময় তাদের সাথে ওই প্রকল্পের ঠিকাদারের লোকজনের বচসা হয়। বচসার এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ধাক্কাধাক্কি হলে হাসপাতালের জরুরি বিভাগের সামনের কাচ ভেঙে যায় বলে জানান তিনি। পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ওই ঘটনায় ছয়জনকে আটক করা

আরও পড়ুন
language Change