তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া

ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া
পাঠক সংখ্যা
638

​নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ

পবিত্র ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, নাড়ির টানে ঢাকা ছাড়ার জন্য সাধারণ মানুষের ব্যস্ততা ততই বাড়ছে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরই লাখ লাখ মানুষ ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু প্রতিবারের মতো এবারও এই সুযোগটিকে পুঁজি করে মেতে উঠেছে একশ্রেণীর পরিবহন ব্যবসায়ী। ৫০০ টাকার ভাড়া এক লাফে এক হাজার টাকা বা তারও বেশি করে ফেলা হচ্ছে। ফলে ঢাকা ছাড়ার এই চিরাচরিত আনন্দ সাধারণ ও মধ্যবিত্ত মানুষের জন্য এখন এক চরম মানসিক ও আর্থিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী এবং দক্ষিণ অঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ধোলাইপাড় বাস টার্মিনাল ও কাউন্টারগুলো ঘুরে সাধারণ যাত্রীদের ক্ষোভ ও চরম দুর্ভোগের চিত্র দেখা গেছে। বিশেষ করে ধোলাইপাড় মোড়ের বিভিন্ন কাউন্টারে টিকিটপ্রত্যাশী মানুষের উপচে পড়া ভিড় থাকলেও, অতিরিক্ত ভাড়ার কারণে সাধারণ মানুষের চোখে-মুখে এখন হতাশার ছাপ। যাত্রীদের স্পষ্ট অভিযোগ, কোনো কারণ ছাড়াই ঈদের এই সময়ে বাসগুলো ডাবল ভাড়া আদায় করছে।

​সরকারি ভাড়ার নতুন কৌশল সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, অতিরিক্ত ভাড়া নেওয়ার ব্যাপারে যখন কাউন্টারগুলোতে বা বাস চালকদের প্রশ্ন করা হচ্ছে, তখন তারা দাবি করছেন-এটিই নাকি ‘সরকার নির্ধারিত ভাড়া’। এমনকি ধোলাইপাড় ও সায়েদাবাদের অনেক স্টেশনে বা কাউন্টারের সামনে সরকার নির্ধারিত নতুন ভাড়া লেখা স্টিকারও ঝুলিয়ে রাখা হয়েছে। সাধারণ যাত্রীদের প্রশ্ন, সরকার কি সত্যিই ঈদের আগে এভাবে সাধারণ মানুষের ওপর ভাড়ার বোঝা চাপিয়ে দেয়, নাকি সরকারের নাম ভাঙিয়ে পরিবহন সিন্ডিকেট এই প্রকাশ্য চাঁদাবাজি বা পকেট কাটার উৎসব চালাচ্ছে?

​বিত্তবানদের বাইরে বিশাল জনগোষ্ঠীর হাহাকার সবার আয় তো আর সমান নয়, ঢাকা শহরে বাস করা সবার তো আর লাখ লাখ টাকা স্যালারি বা আয় নেই। সমাজের একটি বড় অংশই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত, যারা অনেক কষ্ট করে সততার সাথে টাকা ইনকাম করেন। এই ডাবল ভাড়া দেওয়ার সামর্থ্য সবার থাকে না। ​ফলে দেখা যাচ্ছে, অতিরিক্ত এই ভাড়ার টাকা জোগাড় করতে না পেরে অনেক সাধারণ মানুষ এবার বাড়ি যাওয়ার সিদ্ধান্তই বাতিল করতে বাধ্য হচ্ছেন। আবার যারা বাধ্য হয়ে যাচ্ছেন, তারা পড়ছেন দীর্ঘমেয়াদী ঋণের মুখে। ধার-দেনা করে চড়া মূল্যে টিকিট কেটে বাড়ি যাওয়ার পর, ঢাকা ফিরে এসে তাদের পুরো মাস চলতে হচ্ছে চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে।

​জনসাধারণের প্রশ্ন ও সরকারের ভূমিকা ভুক্তভোগী সাধারণ মানুষের একটাই প্রশ্ন- সাধারণ জনগণকে এভাবে জিম্মি করে কষ্ট দেওয়ার পরও কেন পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো কঠোর ও স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না? ধোলাইপাড়ের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যদি প্রশাসন ও সরকারের পক্ষ থেকে নিয়মিত এবং কঠোর মনিটরিং নিশ্চিত করা হতো, তবে পরিবহনের এই নৈরাজ্য ও ভুয়া সরকারি ভাড়ার স্টিকার দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর সাহস কেউ পেত না। ​পবিত্র ঈদের আনন্দ যেন পরিবহন সিন্ডিকেটের লোভের কারণে বিষাদে পরিণত না হয়, সেজন্য অবিলম্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে কঠোর নজরদারি ও দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দেশের সাধারণ নাগরিকরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মানুষ আবারও রাজপথে নামবে, কাউকেই ক্ষমা করা হবে না: নাহিদ

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে পদযাত্রা কর্মসূচি ব্যাহত করার জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করছে তারা যারা এই গণঅভ্যুত্থানকে ব্যাহত করতে চায়। মানুষ আবারও রাজপথে নামবে। আর এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না। বৃহস্পতিবার (৩ জুলাই) জুলাই অভ্যুত্থান স্মরণে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে পথসভায় এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যে সারাদেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা আমরা দেখছি। আমাদের এ কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ব্যাহত করার জন্য ও ভয় দেখানোর জন্যই এ ধরনের কার্যক্রম করা হচ্ছে।’ নতুন বাংলাদেশে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ যে শুধু সরকার পরিবর্তন বিষয়টি

আরও পড়ুন
language Change