তারিখ লোড হচ্ছে...

বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটিএফ উদ্বোধন রামগড় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপরে কামড়ে প্রাণ গেল গৃহবধূর রাঙ্গামাটিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত ময়মনসিংহে তদন্ত রিপোর্ট জমার পরও নিষ্ক্রিয় বিভাগীয় পরিচালক বিশ্ব যুব দক্ষতা দিবসে তরুণদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী অবমুক্ত করেন প্রতিমন্ত্রী চার দশক পর সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন অতিবৃষ্টিতে বালিজুরী-ঝুলগাঁও সীমান্ত সড়কে যোগাযোগ ব্যাহত রাঙ্গুনিয়ায় লাকড়ি ধরতে গিয়ে নৌকাডুবি, যুবক নিখোঁজ সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত শিক্ষা সচিব সাখাওয়াত হোসেনের ৬ টি গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা রাঙামাটিতে বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী বেতন ছাড়ের ৬ দিনে পরেও বেতন পাচ্ছেনা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড ​সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর স্বেচ্ছাসেবকলীগ নেতা সৌমেন সাহা ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার জ্বালানি সচিবের ভাওতাবাজি ‘সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি’ চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী কেশবপুরে হরিহর নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান চট্টগ্রামে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রংপুরে টিকে গ্রুপের কারখানার বিষাক্ত শিল্পবর্জ্যে মরছে মাছ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৭১ গ্রেফতার জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা ২০২৬ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটিএফ উদ্বোধন

সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটিএফ উদ্বোধন
পাঠক সংখ্যা
638

মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব স্বাস্থ্যসেবা বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিরাজগঞ্জে উদ্বোধন করা হয়েছে আধুনিক ‘কমন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি’ (সিটিএফ)। রোববার (১২ জুলাই) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দেশের স্বাস্থ্যসেবা বর্জ্য ব্যবস্থাপনায় এই উদ্যোগকে একটি ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করা হলে তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। সিরাজগঞ্জে চালু হওয়া এই উদ্যোগটি ভবিষ্যতে দেশের অন্যান্য জেলার জন্য একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিবেশ সচিব ড. ফাহমিদা খানম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা বর্জ্য নিরাপদভাবে পরিশোধনের পাশাপাশি পরিবেশ দূষণ কমানো এবং পুনর্ব্যবহারের (রিসাইকেল) সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে এটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) সমন্বিত উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্প সিরাজগঞ্জের জন্য একটি গর্বের অর্জন। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতায় এই ব্যবস্থাকে কার্যকর ও টেকসইভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই উদ্যোগের আওতায় সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার ২৮০টিরও বেশি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন বায়োমেডিকেল বর্জ্য সংগ্রহ, পরিবহন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিশোধন করা হবে। এছাড়াও কেন্দ্রটিতে বর্জ্য পরিশোধনে আধুনিক ‘অটোক্লেভ’ ও ‘ইনসিনারেশন’ প্রযুক্তি ব্যবহার করা, এই সুবিধার মাধ্যমে বছরে প্রায় ৯৫০ টন সংক্রামক চিকিৎসা বর্জ্য নিরাপদে পরিশোধনের পাশাপাশি ১৩০ টনের বেশি বিপজ্জনক প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা। প্রকল্পটির সুচারু পরিচালনার জন্য ইতোমধ্যে জেলার ৮৫০ জনের বেশি স্বাস্থ্যসেবা পেশাজীবীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টটি চালুর ফলে সিরাজগঞ্জের ৩০ লাখের বেশি মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে। পাশাপাশি পরিবেশবান্ধব এই উদ্যোগের মাধ্যমে জেলায় নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিক ইমরান আনসারীর পিএইচডি ডিগ্রি লাভ

স্টাফ রিপোর্টার: সাংবাদিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী যুক্তরাষ্ট্রের প্যানসেলভেনিয়ার বিখ্যাত রবার্ট মরিস বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সিষ্টেমস এন্ড কমিউনিকেশনের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন কমেন্সমেন্টে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. মিসেল এল প্যাট্রিক আনুষ্ঠানিকভাবে তাঁর পিএইচডি ডিগ্রীর ঘোষণা দেন এবং সনদ হস্তান্তর করেন। তার পিএইচডি অভিসন্দর্ভের বিষয় ছিল- ‘Analysis of Public Sentiment and the Use of Hybrid Warfare Strategies on Twitter during the 2022-2023 Ukraine-Russia War’. তাঁর পিএইচডি সুপারভাইজার ছিলেন কমিউনিকেশন বিশেষজ্ঞ ড. সান এ. পার্ক। পিএইচডি কমিটি মেম্বার ছিলেন যথাক্রমে ড. এন জেবরো, ও ড. ফ্রাঙ্ক এইচ হার্টেল। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সিটি ইউনিভার্সিটি থেকে ২০২০ সালে জাতীয় নিরাপত্তায়

আরও পড়ুন
language Change