তারিখ লোড হচ্ছে...

কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ

কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ

কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ
পাঠক সংখ্যা
638

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের মাজুখান এলাকায় সাবেক ইউপি সদস্যের ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ, ফলজ গাছ কেটে ফেলা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।। তবে ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়েরের দুই মাসেরও বেশি সময় পার হলেও তা মামলা হিসেবে নথিভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী আব্দুল বাতেন বাগমার (৭০) বক্তারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য। তিনি গত ১৩ মে ২০২৬ কালীগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে একই এলাকার কুদ্দুস বাগমারের ছেলে মো. মিলন হোসেন (৫০), মো. আওলাদ হোসেন (৬০) ও মো. সাকাওয়াত (৫৫)-এর নাম উল্লেখ করেন।

অভিযোগে বলা হয়, ওইদিন সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ভোগদখলীয় জমিতে প্রবেশ করে জমিতে থাকা একাধিক ফলজ গাছ ফলসহ কেটে ফেলে এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এতে তার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

আব্দুল বাতেন বাগমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তিনি প্রতিবাদ করলে মারধরের চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও চলে যাওয়ার সময় অভিযুক্তরা প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য, অভিযোগ পাওয়ার পর কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেলেও রহস্যজনক কারণে দুই মাসেরও বেশি সময় ধরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।

আব্দুল বাতেন বাগমার বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। আমার একমাত্র ছেলেও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পেলাম না। এখন আমি কোথায় যাব? এই সমাজে কি আমাদের বেঁচে থাকার অধিকার নেই?

তনি আরও অভিযোগ করেন, বর্তমানে ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করলে প্রতিপক্ষ বাধা দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। অন্যদিকে, তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল আলীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জমিতে অনধিকার প্রবেশ ও ফলজ গাছ কাটার অভিযোগের সত্যতা থাকার কথা স্বীকার করেন। তবে অভিযোগ দায়েরের দুই মাসেরও বেশি সময় পরও কেন সেটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি—এ বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ, বিএনপির দুঃখপ্রকাশ

অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ, বিএনপির দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুঃখপ্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় লাখ লাখ লোকের সমাগম হয়। ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়। এতে আরও বলা হয়, ঢাকা মহানগরীতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে কষ্ট-দুর্ভোগের সৃষ্টি হওয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে মর্মাহত। এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিএনপির দুঃখপ্রকাশ জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর জুলাই ৩৬

আরও পড়ুন
language Change