তারিখ লোড হচ্ছে...

বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আওয়ামী মাদক সম্রাটের চাঁদাবাজি রুখতে গিয়ে মৃত্যুর মুখে ছাত্রদল নেতা জোবায়ের

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার

আওয়ামিলীগের দীর্ঘ শাসনামলে দেশব্যাপী ভয়ানক হারে তৈরি হয়েছে কিশোর গ্যাং এবং মাদক চোরাকারবারি। বিশেষ করে রাজধানী ঢাকার মিরপুরে কিশোর গ্যাং ও মাদক চোরাকারবারির উৎপাত সবারই জানা। আওয়ামী সরকারের পতনের পরও থামেনি এই মাদক সম্রাটদের দৌরাত্ম্য। মিরপুরের ডুইপ প্লটে মাদক সম্রাটদের চাঁদাবাজি রুখতে গিয়ে এবার মারাত্মক জখম হয়েছে ছাত্রদল নেতা জোবায়ের সহ অনেকে। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক জোবায়ের আল মাহমুদকে।

বাবা মোস্তাক ও ছেলে সুমন গং এলাকায় নিয়মিত মাদকের রমরমা ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করছে বলে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। তাই আওয়ামী সরকারের পতনের পরও কেনো মাদক বিক্রি চলছে, সে খবর নিতেই ডুইপ প্লটে যান স্থানীয় জনগণ সহ ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের নেতারা বলেন, ‘গত ২৬ তারিখে স্থানীয় বট দোকানি থেকে চাঁদা দাবি করেন কিশোরগ্যাংয়ের আমান ও জিসান। তারও কিছু দিন আগে কিশোরগ্যাং নেতা ইমনের শশুর মদ্যপ ফজল চাঁদাবাজির উদ্দেশ্যে ২৫ হাজার টাকা চান স্থানীয় এক মুদি দোকানির কাছে। এদিন খোঁজ পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজি করতে নিষেধ করেন ছাত্রদল নেতা জোবায়ের সহ স্থানীয়রা। মূলত ওইদিন থেকেই জোবায়ের ও স্থানীয়দের ওপর ক্ষিপ্ত হয় তারা। আর আজ সেখানে গেলে অস্ত্র নিয়ে হামলা চালায় সুমন-সাইমুনের গ্রুপ সহ ওদের কিশোর গ্যাং। বিশেষ করে সাইমন, মামুন, জিসান, রানা, আমান, আকাশ, আরমান, আকিব, শিথিল সহ নাম না জানা অনেকেই আওয়ামী সুবিধা ভোগী, মাদক সম্রাট সুমনের নির্দেশে আমাদের কুপিয়ে জখম করে।’

এদিকে গত ২৫ আগস্ট দিবাগত রাত ৩ টার সময় ছাত্রদল ও বিএনপির পক্ষ থেকে ট্রাক ভর্তি ত্রাণ নিয়ে মানবিক কাজে লক্ষ্মীপুরে যান কামরুল, জোবায়ের সহ ৩০ জনের একটি দল। এই সুযোগে ২৬ আগস্ট রাতে আওয়ামিলীগের সুবিধাভোগী, মাদক কারবারি সুমনের ইন্ধনে সাইমন, ইমন সহ বেশ কয়েকজন মিলে কিশোরগ্যাংকে সাথে নিয়ে স্থানীয় কামরুলের বাসায় গিয়ে উৎপাত শুরু করে।

ত্রাণ বিতরণ শেষে ঢাকায় এসে মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত জনসচেতনতার উদ্দেশ্যে মহল্লায় বের হয় তারা। ব্যস, এখানেই ঘটনার আকস্মিকতা শুরু। বাইরের লোক কেনো মহল্লায় ঢুকলো, কেনো ধমক দিলে, এই নিয়ে শুরু হয় বাকবিতন্ডা। একপর্যায়ে ডুইপের সাইমন, ইমনের পুরো গ্যাং অস্ত্র সহ হামলা শুরু করে। স্থানীয় ক্লাব ও কিছু চায়ের দোকানে আগে থেকেই রাখা ছিলো অস্ত্র।

নাম পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয়রা জানান, ‘মিরপুর ১১’র বি ব্লকের ডুইপ প্লট রীতিমতো যেনো মাদকের গোডাউন। অসংখ্য মাদক চোরাকারবারির মধ্যে বাপ-বেটা মোস্তাক-সুমন গ্রুপ সবার শীর্ষে। ডুইপ প্লটের মোস্তাককে সবাই হেরোইন মোস্তাক নামেই সবাই বেশি চিনে। পরবর্তীতে তার ছেলে সুমন বাবার মাদকের ব্যবসায়ের হাল ধরে। পালের গোদা সুমনকে অনুসরণ করে ছোট ভায়েরা মামুন, সাইমন, ইমন, আদিল গ্যাং। তাদের সাথে যোগ দেয় স্থানীয় অনেক যুবক। এভাবেই মাদক চোরাকারবারি ও চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে তোলেন সুমন-সাইমন গ্যাং। এই মাদক ব্যবসা করেই তারা ডুইপে অন্তত ৮-১০ টা বাড়ি করেছে। ভয়ে এদের বিরুদ্ধে কেউ কথা বলে না।’

মুখ ঢেকে পরিচয় গোপন রাখার শর্তে একজন মহিলা জানান, ‘সুমন মাদকের ব্যবসা করে অনেক দিন থেকে। তার মেয়েলি দোষ আছে, এটা সবাই জানে। সুমনের বাবা মোস্তাক মিয়া হেরোইনের ব্যবসা করে অঢেল সম্পদ করেছে। যা দিয়ে তারা থানা পুলিশ ম্যানেজ করে। ওর ভাই সাইমন আর মামুন সহ সবাই টাকার গরমে কাউকে মানেই না।’

স্থানীয় লোকজন বলেন, ‘আমরা স্থানীয় ছাত্র, ব্যবসায়ী ও ছাত্রদলের জোবায়েরকে সাথে নিয়ে ডুইপ প্লটে যায় চাঁদাবাজির বিরুদ্ধে জনসংযোগ করতে। যেহেতু জোবায়ের আশেপাশেই থাকে, তাই জোবায়েরকে সাথে নিয়েই আমরা যায়। কিন্তু ওরা ডুইপ প্লটের ক্লাবে আগে থেকেই অস্ত্র নিয়ে প্রস্তুত ছিলো। আমরা কিছু বুঝে ওঠার আগেই ওরা আমাদের ওপর অতর্কিত আক্রমণ করে। যার সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা বুঝবেন।’

সরজমিনে গিয়ে দেখা যায়, কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়েছে অনেকেই। বিশেষ করে গুরুতর জখম হয় ছাত্রদল নেতা জোবায়ের। এর বাইরে কামরুল, ইমন, সাদ্দাম, নাজিম উদ্দীন সহ বেশ কয়েকজন জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে অনেকের নাম জানা সম্ভব হয়নি।

স্থানীয় কিছু মুরুব্বি বলেন, ‘এই মহল্লার সুমন একেবারেই বেআড়া। তার বাবা মোস্তাক দীর্ঘদিন ধরে থানায় টাকা দিয়ে মাদকের ব্যবসা করে যাচ্ছে। পরে তার ছেলেরা মাদক, চাঁদাবাজির অভয়ারণ্য গড়ে তোলে। বিশেষ করে সুমন, সাইমন, শিথিল, আকাশ, জিসান, লিপন, আকিব, আমান, আরমান সহ অনেকেই নিয়মিত চাঁদাবাজি ও মাদকের সাথে একনিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু এগুলো পুলিশ দেখেও কিছু করেনি। অথচ এরাই বিএনপির বিভিন্ন স্থানীয় নেতাদের ঘাড়ে ভর করতে চাচ্ছে।’

একটি সূত্র বলছে, সুমন, সাইমনদের গ্রুপ অস্ত্র নিয়ে হামলা করে উল্টো স্থানীয় কামরুল সহ অনেকের বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছে। তবে হামলায় আহত ছাত্রদল নেতা ও অন্যান্য সকলে জানান, ‘আমরা অবশ্যই মামলা করবো। কারণ তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা, চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। আমরা নিষেধ করতে গিয়ে হামলার শিকার হবো, এটা কখনো চিন্তাও করিনি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় ইনশাআল্লাহ আমরা মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তুলবো।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজউক কর্মকর্তা আমীর খশরুর শত কোটি টাকার অবৈধ সম্পদ

নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা আমীর খশরুর বিরুদ্ধে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে তার স্ত্রীর নামেও রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছে অসংখ্য ফ্ল্যাট। জানা গেছে, খশরু নব্বই দশকে রাজউকে উপ-ইমারত পরিদর্শক হিসেবে যোগদান করেন। তখন তার বেতন স্কেল ছিল মাত্র ১ হাজার ৪৮০ টাকা, মাসে মূল বেতন ছিল চার হাজার টাকার আশপাশে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অভিযোগে এক যুগেরও বেশি সময় তিনি সাময়িক বরখাস্ত ছিলেন। রোববার (১৮ মে) সমকাল অনলাইনে এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে খসরুর বেতন ৫০ হাজার টাকার কাছাকাছি। তবে রাজধানীতে তার এবং তার স্ত্রীর নামে রয়েছে ৩৬টি ফ্ল্যাট। উত্তরায় রয়েছে ৩০ কোটি টাকা মূল্যের দুটি প্লট। সব মিলিয়ে শতকোটি টাকার সম্পদের মালিক তিনি। বাড্ডা

আরও পড়ুন
language Change