স্টাফ রিপোর্টার:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার ধলেশ্বরী টোলপ্লাজায় বাসের দুর্ঘটনা। যেখানে ছয়জন নিহতের ঘটনায় এবার ঘাতক বাসটির মালিক ডাব্লিউ ব্যাপারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে মাদারীপুরের শীবচর থেকে গ্রেপ্তার করা হয়।
বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। কিন্তু ফিটনেস ঠিক ছিল না। আর নেশাখোর ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী চালক দিয়ে পরিবহনটি চালানো হয়। এ ছাড়া হাসাড়া হাইওয়ে থানায় শনিবার নিহতের স্বজনের দায়ের করা মামলায় বাসের মালিককেও আসামি করা হয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গত ২৭ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুন্নবীসহ ২ জনকে গ্রেপ্তার করে র্যাব ও হাইওয়ে পুলিশ।
এর আগে, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক মোহাম্মদ নুর উদ্দিনকে আটক করা হয়। এদিন বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার টোল প্লাজায় বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ও মাইক্রোবাসে থাকা ৬ জন নিহত হন।
সবা:স:জু- ৫৫২/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত