ডেস্ক রিপোর্ট:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কার করা তিন নেতা হলেন: গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, নরসিংদী সদর উপজেলার আলোকবালিকা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আব্দুল কাইয়ুম সরকার ও সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন মুশা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত