কিশোরগঞ্জ সংবাদদাতা:
পলাতক সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুফা শ্বশুর ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যার দিকে ওমর ফারুক চৌধুরীকে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ইসলামপুর নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওমর ফারুক মিঠামইন উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ডিবি প্রধান হারুনের শ্বশুর মো. সোলাইমানের ছোট বোন ঝর্ণা আক্তারের স্বামী।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর। তিনি জানান গ্রেপ্তারের পর তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় গত ৮ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি ওমর ফারুক চৌধুরী। কিশোররগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি ওফর ফারুক চৌধুরীকে মিঠামইন থানার পুলিশ কিশোরগঞ্জ সদর থানায় নিয়ে এসেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত