তারিখ লোড হচ্ছে...

চার দিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ২০৪ আশ্রয়কেন্দ্র ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের রাজনীতিতে ব্যক্তি-বন্দনার অসুস্থ সংস্কৃতি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক ভোলাহাটে ১৪'শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের  উদ্বোধন  ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু ১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বরিশাল বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পের নামে হচ্ছে লুটপাট চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে সেবাগ্রহীতা রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ঢাকায় অনুষ্ঠিত মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প: নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কেশবপুরে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ মাদকের পক্ষে তদবির করলে দলের নেতাদেরও গ্রেফতার করা হবে: খোকন পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ৭ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড কিন্ডারগার্টেন সহ স্কুল কলেজের নামে চলছে নিজেদের আখের গোছানো রাঙ্গুনিয়ায় গাছ পড়ে ছাত্রদল নেতার ১৮ দিন পর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড়ধস মোকাবিলায় প্রশাসনের সতর্কতা জারি,

ছয় লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ছয় লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ
পাঠক সংখ্যা
638

সিরাজগঞ্জ সংবাদদাতা:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ নাজমুল হাসান রুবেল (২৮) নামে এক বিকাশ কর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তিনি টাকা নিয়ে পালিয়েছেন নাকি অপহরণের শিকার হয়েছেন, তা নিয়ে পুলিশ ও সহকর্মীদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে। নিখোঁজ নাজমুল হাসান রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) পদে কর্মরত ছিলেন।

প্রতিদিনের মতো গত রোববার (২৪ আগস্ট) সারাদিনের কাজ শেষে তার সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল। কিন্তু সন্ধ্যা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত আনুমানিক ১২টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, নিখোঁজ হওয়ার সময় রুবেলের কাছে নগদ ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন ছিল।

সোমবার সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনের রাস্তার পাশের একটি বাগানে রুবেলের মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করলেও তার কোনো খোঁজ মেলেনি। ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট রুবেলেরই। কিন্তু তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. মাসুদ রানা জানান, বিকাশ কর্মী নিখোঁজের বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তরমুজ খেতে দমননাশক প্রয়োগের অভিযোগ

তরমুজ খেতে দমননাশক প্রয়োগের অভিযোগ

হাফিজুর রহমান খানঃ বরগুনার আমতলী উপজেলায় তরমুজ খেতে আগাছা দমননাশক প্রয়োগ করে প্রায় চার হাজার তরমুজ চারা ধ্বংস করে ফেলার অভিযোগ উঠেছে। এতে চাষীর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। ক্ষতিগ্রস্ত তরমুজ চাষী রিয়াজ প্যাদা অভিযোগ করে বলেন, আমতলী উপজেলার কুকুয়া গ্রামের বাসিন্দা হলেও তিনি এ বছর গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের মফিজ ফকিরের কাছ থেকে তিন একর জমি এক বছরের জন্য ৪০ হাজার টাকায় বন্দোবস্ত নিয়ে তরমুজ চাষ করেন। জমিতে প্রায় চার হাজার তরমুজ চারা রোপণ করা হয়। চাষী রিয়াজ প্যাদা জানান, জমি প্রস্তুতকালীন সময়ে একই গ্রামের নজরুল ইসলাম মুন্সি তার তরমুজ চাষে বাধা দেন। এ নিয়ে তিনি আমতলী থানায় অভিযোগ করেন। পরে পুলিশের নির্দেশে তিনি জমিতে তরমুজ চারা রোপণ করেন।

আরও পড়ুন
language Change