তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

ইবিতে যত্রতত্র ময়লার ভাগাড়

পাঠক সংখ্যা
638

রেখা খাতুন,ইবি।

নান্দনিক স্থাপত্য, সবুজ ছায়াঘেরা ক্যাম্পাস, পাখির অভয়ারণ্য এবং নানা ফুলে সজ্জিত ইসলামী বিশ্ববিদ্যালয় এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এ ছাড়া শীতের আগমনের সঙ্গে সঙ্গে এখানে অতিথি পাখির অভয়ারণ্য তৈরি হয়। কিন্তু দিনে দিনে এই স্বর্গরাজ্যটি আবর্জনার ভাগাড় হয়ে উঠছে, যা বর্তমানে জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে।

ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন সংকট ও জনসচেতনতার অভাবে যত্রতত্র আবর্জনা ফেলে নষ্ট করা হচ্ছে পরিবেশ। বিভিন্ন সময়ে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে চড়ুইভাতি, পার্টি, জন্মদিনসহ ছোটখাটো নানা আয়োজন শেষে ফেলে যাওয়া ময়লা ক্যাম্পাসের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ক্যাম্পাসে আগত দর্শনার্থীদের ফেলে যাওয়া খাবারের প্যাকেট, দোকানের আবর্জনা, পলিব্যাগ, বোতল, খাবার মোড়ক ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে-সেখানে। ক্যাম্পাসের ঝাল চত্বর, বটতলা, অনুষদ ভবন ও রবীন্দ্র-নজরুল ভবনের চারপাশ, ফুটবল মাঠ, ক্রিকেট মাঠসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুপাশেই আবর্জনা বেশি। এ ছাড়া সাদ্দাম হোসেন হল, শহীদ জিয়াউর রহমান হল, শেখ রাসেল হল ও জিয়া মোড় এলাকায় চারপাশে আবর্জনার স্তূপ জমে উঠেছে। সর্বত্রই পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের বোতল, ওয়ান টাইম প্লেট, গ্লাস, খাবারের প্যাকেটে জমছে নোংরা পানি। এসব জায়গা ইঁদুর, তেলাপোকা ও মশা-মাছির আবাসস্থলে পরিণত হয়েছে।

ক্যাম্পাসে পরিচ্ছন্নতাকর্মীদের দেখা মেলাই ভার। মাঝে মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য ও পরিবেশবাদী সংগঠন গ্রিনভয়েসসহ কিছু সচেতন শিক্ষার্থীরা ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে থাকে। তবে দুদিন না যেতেই আবার আগের অবস্থায় চলে আসে।

পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের সভাপতি মোখলেসুর রহমান সুইট বলেন, ‘সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করলে অবশ্যই পরিবেশের ক্ষতি করবে। বিশ্ববিদ্যালয়ে এলোমেলোভাবে ময়লা ফেলা হচ্ছে। সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। মশা-মাছি, ক্ষতিকর কীটপতঙ্গের বংশবৃদ্ধি হচ্ছে। আমরা সংগঠনের উদ্যোগে কয়েকবার ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।’

আল-হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান মাহমুদ বলেন, ‘এ দায় দুই পক্ষেরই, শিক্ষার্থী এবং কর্তৃপক্ষ। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ময়লা ফেলা আমাদের অসচেতনতার পরিচয়। একই সঙ্গে ক্যাম্পাস পরিষ্কার রাখায় উদ্যোগী না হওয়া কর্তৃপক্ষের দায়। ক্যাম্পাসে এভাবে ময়লা-আবর্জনা পড়ে থাকলে বাইরের মানুষদের কাছেও ভাবমূর্তি নষ্ট হবে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের উপরেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রায় দুই যুগ আগে প্রকৌশল অফিসের উদ্যোগে ডাম্পিং ব্যবস্থা করা হলেও বর্তমানে তা অকার্যকর। ক্যাম্পাসে যত্রতত্র আবর্জনার স্তূপের ব্যাপারটি আমাদেরও দৃষ্টিকটু লাগে। অথচ সুইপারসহ লোকবল সংকটের কারণে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। দু-একজন সুইপারের পক্ষে পুরো ক্যাম্পাস কাভার দেওয়া সম্ভব নয়। লোকবল নিয়োগের ব্যাপারে প্রশাসনকে কয়েকবার আবেদন জানিয়েও কোনো দৃশ্যমান সমাধান পাওয়া যায়নি। এ ব্যাপারে আবার প্রশাসনের সঙ্গে আলাপ করব এবং অতিদ্রুত সমস্যাটি সমাধানের চেষ্টা করব।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হিলিতে পেঁয়াজের কেজি ৫০ টাকা

স্টাফ রিপোর্টার:  এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কমে বর্তমানে পাইকারী বাজারে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি বৃদ্ধি হওয়ার কারণে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে নতুন দেশি আলু আগের ৭০ থেকে ৭৫ টাকা দামেই বিক্রি হচ্ছে। রোববার দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকার কারনে খুচরা বাজারে কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। বর্তমানে পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। সেই সঙ্গে আগের থেকে ক্রেতাও অনেক

আরও পড়ুন
language Change