রেখা খাতুন, ইবি।
ইরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আবু হুরাইরা ও বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল আমিন।
বুধবার (৩০ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সেলের পরিচালক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।
এ বিষয়ে তিনি বলেন, তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে আগামী ফেব্রুয়ারি মাসে তারা অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীদের পাশাপাশি চারজন শিক্ষকও তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।
এ বিষয়ে শিক্ষার্থী আবু হুরায়রা বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাশাপাশি তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এ রকম সুযোগের মধ্য দিয়ে আমরা গবেষণায় কাজে আরও আগ্রহী হতে পারবো বলে আমি মনে করি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত