তারিখ লোড হচ্ছে...

সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ

নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময়

নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময়
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত। চলতি সপ্তাহের যেকোনো দিন এর তফসিল ঘোষণা হতে যাচ্ছে। এবার সংসদ নির্বাচন ও গণভোটের ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

এ বিষয়ে ইসি আবুল ফজল মো.সানাউল্লাহ বলেন,‘ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়,শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। মক ভোটিংয়ের অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের মতামতের ভিত্তিতে বুথসংকট কাটাতে প্রতিটি কক্ষে একাধিক সিক্রেট বুথ (গোপন কক্ষ) স্থাপন করা হবে। কোথাও জায়গা না থাকলে অস্থায়ী বুথ করা হবে। ভোটকেন্দ্রে গণভোটের প্রশ্ন ঝুলিয়ে রাখার কথা জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন,‘গণভোটের প্রশ্ন ভোটারদের সহজে বোঝার সুবিধা দিতে প্রতিটি কেন্দ্রে বড় আকারে প্রশ্নের নমুনা ঝুলিয়ে রাখা হবে। গণভোট প্রচার বিষয়ে সরকারের কর্মসূচিতে নির্বাচন কমিশন সহযোগিতা করবে। পঙ্গু,প্রবীণ ও গর্ভবতী ভোটারদের সুবিধা নিশ্চিত করতে কেন্দ্রগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হবে।

আজ সোমবার থেকে প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানো হবে জানিয়ে তিনি বলেন, ‘পরশুর মধ্যে এসব ব্যালট বিদেশে পাঠানো শুরু হবে। দেশের ভেতরের পোস্টাল ব্যালটের আবেদন তফসিল ঘোষণার দিন থেকে পরবর্তী ১৫ দিন চলবে। পর্যবেক্ষক ও সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে পরিপত্র জারি করা হবে। তিনি আরো জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। তবে ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী।

নির্বাচনে প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন,‘সরকারি,আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সরকারি ব্যাংকের কর্মীদের তালিকায় নেওয়া হবে। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিজার্ভে রাখা হবে,একান্ত প্রয়োজন ছাড়া তাঁদের নিয়োগ দেওয়া হবে না। ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী আগের রাতেই ভোটকেন্দ্রে পাঠানো হবে বলে জানান ইসি সানাউল্লাহ।

এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন,কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আগের রাতেই কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর ব্যবস্থা চালু করে। ‘রাতের ভোট’ঠেকাতে কাজী হাবিবুল আউয়াল কমিশন ভোটের দিন সকালে নির্বাচনী সামগ্রী পাঠানোর ব্যবস্থা চালু করে। আপনারা আগের পদ্ধতিতে ফিরছেন কেন? এমন প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন,‘আমরা কনফিডেন্ট,আমরা আর ওইসব ঘটনার অবতারণা দেখব না। আমরা আমাদের কনফিডেন্সের জায়গাটাতে ফেরত যেতে চাই। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে এবং আমরা নজর রাখব,যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে।

তফসিলের ক্ষেত্রে বিএনপি নেত্রীর অসুস্থতা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে কি না এমন প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন,‘এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষে বিপক্ষে নানা বক্তব্য আছে,যা মূলত রাজনৈতিক অবস্থান। নির্বাচন কমিশন নিজেদের বিবেচনা ও পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী,সরকারের ঘোষিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত,অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুসারে নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট অনুষ্ঠানের ব্যবস্থা করতে যাচ্ছে। নির্বাচন কমিশনও জানিয়ে রেখেছে,নির্বাচনের আগে ৬০ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমান,ডিসেম্বরের ১১ তারিখে তফসিল ঘোষণা হলে ভোট হতে পারে ১১ অথবা ১২ ফেব্রুয়ারি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন

স্টাফ রিপোর্টার: অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‌গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮/১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি সদয় হয়ে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ দিয়েছেন। প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনার পদে আরও ৪ জনকে নিয়োগ দেওয়া হয়, তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন অনুযায়ী,

আরও পড়ুন
language Change