তারিখ লোড হচ্ছে...

একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

হাদি হত্যায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য 

হাদি হত্যায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য 
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ
একে একে বেরিয়ে আসছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাওয়া শরিফ ওসমান বিন হাদির হত্যাকে ঘিরে নানা তথ্য। দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাওয়া শরিফ ওসমান বিন হাদিকে। এ কিলিং মিশন বাস্তবায়নে দেশে ও বিদেশে বসে কাজ করেছে একাধিক পক্ষ। হত্যাকাণ্ডে জড়িত মূল সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকও করেছে। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার সীমান্ত এলাকায় এসব বৈঠক হয়েছে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। ফয়সালের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের জিজ্ঞাসাবাদ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২১ জুলাই সিঙ্গাপুর গিয়েছিল ফয়সাল। ২৬ জুলাই দেশে ফেরে। বিদেশে অবস্থানের এই পাঁচ দিনেই মূলত হাদিকে হত্যার ছক চূড়ান্ত করা হয়। পলাতক কয়েকজন আওয়ামী লীগ নেতা ফয়সালকে সঙ্গে নিয়ে ওই পরিকল্পনা করেন। সিঙ্গাপুর যাওয়ার সময় ফয়সাল নিজের পরিচয় দিয়েছিল তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা হিসেবে। সিঙ্গাপুরে পৌঁছানোর পর সড়কপথে মালয়েশিয়া সীমান্ত এলাকায় গিয়ে বৈঠকগুলো সম্পন্ন হয় বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো.শফিকুল ইসলাম বলেন, ফয়সালের ট্রাভেল ডকুমেন্ট থেকে সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে। আমরা সেসব ধরে তদন্ত এগিয়ে নিচ্ছি। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে সময়মতো বিস্তারিত জানানো সম্ভব হবে।

হাদিকে খুনের বিষয়ে স্ত্রী ও প্রেমিকাকে ইঙ্গিত দিয়েছিল ফয়সাল। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে স্ত্রী সাহেদা পারভীনকে সে বলেছিল,সামনে এমন সময় আসতে পারে,যখন দেশে থাকা যাবে না। এরপর একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবের কথা উল্লেখ করে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের আশ্বস্ত করে জানায়,ওই হিসাবে প্রায় ৩০ লাখ টাকা রয়েছে, যা দিয়ে ভবিষ্যতে তাদের চলবে। এসব তথ্য ফয়সালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় উঠে এসেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদেও পাওয়া গেছে প্রায় একই রকম তথ্য। তদন্ত কর্মকর্তারা জানান, ১২ ডিসেম্বর হাদিকে গুলি করার আগের রাতে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন কটেজে সময় কাটায় ফয়সাল, বাইকচালক আলমগীর ও মারিয়া। সেদিন রাতেই ফয়সাল মারিয়াকে বলে,পরদিন এমন এক ঘটনা ঘটবে,যা সারা দেশ কাঁপিয়ে দেবে।

তবে ফয়সালের স্ত্রী ও প্রেমিকা দুজনই এসব বিষয় স্বীকার করলেও তারা দাবি করেছে, ঘটনার প্রকৃতি সম্পর্কে তারা আগে থেকে কিছুই বুঝতে পারেনি। ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তাদের একজন যুবলীগ নেতার ভগ্নিপতি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে হাদি হত্যার ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করল ডিবি ও র্যাব।

শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দেওয়ার পুরো ব্যবস্থা করেছিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পী)। তাকে সহায়তা করে তার ভগ্নিপতি আমিনুল ইসলাম। ঘটনার পর রাতেই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর। সীমান্ত পারাপারের জন্য আগেভাগেই সব প্রস্তুতি নেওয়া হয়েছিল।

হালুয়াঘাট সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপারে জড়িত কয়েকজন দালালের মাধ্যমে এ কাজ সম্পন্ন হয়। তাদের একজন ফিলিপ স্নাল, যার বাড়ি হালুয়াঘাটের ভুটিয়াপাড়া গ্রামে। তদন্ত সূত্রে জানা যায়, হাদিকে গুলি করার কিছুক্ষণ পর সাবেক কাউন্সিলর তাইজুল তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে বলে, সে ভারত থেকে ফিলিপকে ফোনে পাচ্ছে না। ফিলিপকে যেন খুঁজে বার্তা পৌঁছানো হয়, সে রাতেই দুজনকে সীমান্ত পার করতে হবে। পরে আমিনুল ফিলিপের সঙ্গে যোগাযোগ করে তাইজুলের বার্তা দেয় এবং তার নির্দেশনায় ফিলিপকে কয়েক হাজার টাকা পাঠায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিউ ইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা

নিউ ইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুর আগ পর্যন্ত সাহসিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দাদের কাছে বীরের সম্মান পাচ্ছেন নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬)। নিউইয়র্কের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস দিদারুলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে এরিক অ্যাডামস বলেছেন তিনি এই শহরকে ভালবাসতেন এবং আমরা জানতে পেরেছি যে তিনি বিশ্বাসী ছিলেন ঈশ্বরের প্রতি অনুগত ছিলেন এবং ধর্মনিষ্ঠ জীবনযাপন করতেন। তিনিই আমলে এই শহরকে সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ছিলেন একজন সত্যিকারের নিউইয়র্কার এমন একজন নিউইয়র্কার যিনি সততা ও দায়িত্বের সঙ্গে নিজের পেশাগত কর্তব্য পালনের পাশাপাশি হৃদয় দিয়ে এই শহরকে ভালবাসতেন। আমি তার পরিবারের সঙ্গে গতকাল (সোমবার) রাতেই দেখা করেছি এবং বলেছি যে তিনি একজন বীর ছিলেন এবং আমরা তাকে নিয়ে গর্বিত। গতকাল সোমবার সন্ধ্যায়

আরও পড়ুন
language Change