মিজানুর রহমানঃ
শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র্যাব -১৪।
রবিবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে নালিতাবাড়ি সীমান্ত সড়ক বারোমারী মিশন বটতলা সোয়াইবা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের পূর্ব পার্শ্বে নাকুগাঁও টু মধুটিলা গামী পাকা রাস্তায় মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো দাওধারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহম্মেদ, সম্চুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সীমান্ত সড়কে ভারতীয় মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে সীমান্ত সড়কের বারোমারী মিশন বটতলায় সোয়াইবা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের পূর্ব পার্শ্বে নাকুগাঁও টু মধুটিলা সীমান্ত সড়কে অভিযান চালায় র্যাব -১৪। এই সময় ২ মাদক কারবারিসহ ৩৬৯ বোতল ভারতীয় মদ, একটি সুজকি ১৫০ সিসি মোটরসাইকেল ও ১টি চাইনিস কুড়াল জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য ১৬ লাখ টাকা এবং মোটর সাইকেলের মূল্য আড়াই লাখ টাকা বলে জানানো হয়।
আসামিদের নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত