নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে রিটার্নিং অফিসার, বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব গ্রহণ করেছেন মনিরুল ইসলাম।
শনিবার আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামের হাত থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। দায়িত্ব গ্রহণকালে মনিরুল ইসলাম দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
এ সময় তিনি আরও বলেন, দলীয় চেয়ারপারসনের দেওয়া দায়িত্ব পালন এবং ভোটারদের কণ্ঠস্বর প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত