আলাউদ্দিন কবিরঃ
রংপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য (রংপুর-৩) মোঃ মাহবুবুর রহমান বেলালের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভার মূল কার্যক্রম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল।
সভার শুরুতেই তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে পরিচিত হন এবং দপ্তরগুলোর চলমান কার্যক্রম ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় দাপ্তরিক প্রধানগণ নিজ নিজ বিভাগের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।উন্মুক্ত আলোচনা পর্বে সদর উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন স্তরের প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা এলাকার বিদ্যমান সমস্যাগুলো সংসদ সদস্যের সামনে উপস্থাপন করেন। নাগরিক সেবা নিশ্চিত করতে এবং এলাকার উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়। উপস্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে শুনে সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল বলেন, সদর উপজেলাকে সিটি কর্পোরেশনের প্রভাবমুক্ত করে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এই লক্ষ্যে তিনি কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনার কথা জানান। উপজেলার জন্য আলাদা একটি হাসপাতাল নির্মাণ।
একটি সরকারি স্কুল ও একটি সরকারি কলেজ প্রতিষ্ঠা। থানা ও উপজেলা পরিষদকে জনগণের সুবিধাজনক স্থানে স্থানান্তর। তিনি আরও যোগ করেন, "আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। আমার প্রধান লক্ষ্য হচ্ছে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় সেবাকে দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমি সবসময় আপনাদের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে চাই। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ গফুর। সহকারী কমিশনার (ভূমি) মোঃ দুলাল হোসেন। সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমি। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত