তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন খুলনায় বিদেশি পিস্তল ও গুলি সহ এক নারী আটক লাহিড়ীহাটে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাগড়াছড়িতে বন মুরগি নিয়ে নাটক সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল খাগড়াছড়ি প্রতিভা নিকেতনে ১৭ তম গীতাযজ্ঞ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ইছামতীতে টেকসই বাঁধ না থাকায় গিলে খাচ্ছে বাংলাদেশের ভূখন্ড ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ সাউথ লন্ডন ফাউন্ডেশন'র উদ্যোগে তিন রোগীকে আর্থিক সহায়তা প্রদান ঢাকা দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী পায়েল দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান গারো পাহাড়ে উজাড় হচ্ছে শালবাগান পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা আমলীগোলা পার্কে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময় আলভীর নারী আসক্তি ফাঁস করলেন রিমু কামারখন্দ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রেলের টিকিট জালিয়াতি অনলাইনে ১ মিনিটে উধাও আমতলীতে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ইফতার ও দোয়া মাহফিল ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র কালিগঞ্জে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট বিশ্বকাপ মাতানো তারকা থাকবেন টি-টোয়েন্টির ফাইনালে ঝিনাইগাতীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট আজ তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর -১ আসনের এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে 'আব্দুস সাত্তার ফাউন্ডেশন'-এর উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ দুই পথশিশুর মধ্যে মাদক নিয়ে ঝগড়া, ১ জন নিহত কেশবপুরে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে মাটি কাটায় অর্থদণ্ড যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক সহ আটক এক ঝিনাইদহ সীমান্তে ৭ ভারতীয় আটক ঢাবি নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস খুলনা বাইপাস সড়কে বেপরোয়া ডাম্প ট্রাক চলাচল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি ৬ বছরের শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন খালেদ হোসেন পরাগ জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ? নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের বার্তা ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী ইসরাইলে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান

গারো পাহাড়ে উজাড় হচ্ছে শালবাগান পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

গারো পাহাড়ে উজাড় হচ্ছে শালবাগান পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুরঃ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ এলাকার গজনী বিট-এ উদ্বেগজনক হারে ছোট ছোট শাল গাছ কেটে কয়লা তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু কয়লা ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনেই বনভূমির গাছ কেটে নির্বিঘ্নে কয়লা উৎপাদন ও বিক্রি করে আসছে। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাত থেকে শুরু করে দিনের বিভিন্ন সময় পর্যন্ত বনাঞ্চলের ভেতরে ছোট ছোট শাল গাছ কেটে সেগুলো দিয়ে কয়লা তৈরি করা হচ্ছে। পরে সেই কয়লা বিভিন্ন পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হয়। অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী চক্র, যারা নিয়মিত মাসিক ‘মানতি’ বা অবৈধ লেনদেনের মাধ্যমে নিজেদের কার্যক্রম নির্বিঘ্ন রাখছে।

এলাকাবাসীর মতে, বন বিভাগের নির্ধারিত সংরক্ষিত বনভূমি হওয়া সত্ত্বেও এভাবে অবাধে গাছ কাটা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শাল গাছ এই অঞ্চলের বনজ পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সাম্প্রতিক সময়ে ছোট আকারের শাল গাছগুলোকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে নিধন চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পরিবেশ সচেতন মহল বলছে, এভাবে বন উজাড় চলতে থাকলে অল্প কিছুদিনের মধ্যেই গারো পাহাড় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

গারো পাহাড় শুধু শেরপুর নয়, বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বনাঞ্চল হিসেবে পরিচিত। এখানকার বনভূমি ধ্বংস হলে বন্যপ্রাণী, পরিবেশ এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। স্থানীয়রা আরও জানান, মাঝে মধ্যে বন বিভাগের টহল থাকলেও তা খুবই সীমিত। ফলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়ে বনভূমির ভেতরে গাছ কেটে তাৎক্ষণিকভাবে কয়লা তৈরির চুল্লিতে পোড়াচ্ছে। পরে এসব কয়লা ট্রলি, মাহেন্দ্র বা ছোট যানবাহনের মাধ্যমে বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পরিবেশবাদী ও সচেতন নাগরিকরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, অবিলম্বে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করে এই অবৈধ গাছ কাটা ও কয়লা তৈরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে বনাঞ্চলে নিয়মিত নজরদারি জোরদার না করা হলে ভবিষ্যতে এই অঞ্চলের বনভূমি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং গারো পাহাড়ের প্রাকৃতিক বনভূমি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় অব্যাহত বন উজাড়ের ফলে অচিরেই এই ঐতিহ্যবাহী বনাঞ্চল বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বেনাপোল বন্দর দিয়ে বন্ধ হলো চাল আমদানি

বেনাপোল বন্দর দিয়ে বন্ধ হলো চাল আমদানি

ডেস্ক রিপোর্টঃ সরকার ঘোষিত চাল আমদানির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। ৩০ নভেম্বর ছিল আমদানির শেষ দিন। গত চার মাসে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে মোট ১৮ হাজার ১১ টন চাল আমদানি হয়েছে। জানা যায়, দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে আনতে সরকার সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। তারই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় চাল আমদানি শুরু হয়। ওই সময় আগস্টে ১ হাজার ২৬০ টন, সেপ্টেম্বরে ৫ হাজার ৪৩৫ টন, অক্টোবরে ৫ হাজার ১৮৮ টন এবং নভেম্বর মাসে ৬ হাজার ১২৮ টন চাল আমদানি হয়েছে। আমদানি করা চাল ছাড়ের কাজ বেনাপোল কাস্টমস হাউজে চার থেকে পাঁচটি সিঅ্যান্ডএফ এজেন্ট সম্পন্ন করছে। বন্দরের ৩১ নম্বর শেডে এসব চালের খালাস

আরও পড়ুন
language Change