তারিখ লোড হচ্ছে...

বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী

আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী
পাঠক সংখ্যা
638

মো.শাহীনউজ্জামানঃ

ঢাকা নবাবগঞ্জের বক্সনগর ইউনিয়নের বড় বক্সনগরের কোহিনুর এর বাড়িতে দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, দা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় ফ্যাসিস্ট আওয়ামী নেতা মান্নান, নয়ন, মুক্তার, রাব্বি, আশিক, শুভ ভূঁইয়া গংরা। চাপাতি, দা দিয়ে ঘরের দরজা কুপিয়ে ভাংচুর ও তাদের মারপিট করেছে বলে নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারটি।

অভিযোগ বিষয়ে কোহিনুর এর ছেলে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী কানন বলেন, নবাবগঞ্জ উপজেলাধীন বক্সনগর ইউনিয়নের বড় বক্সনগরে আমার বাড়ি। আমার বাবার নাম পান্না ভূঁইয়া। অনেকদিন ধরে আমাদের সম্পত্তি নিয়ে মান্নান ভূঁইয়া ওরফে মান্না আমাদের উপর নির্যাতন করে আসছে। মান্না ভূঁইয়ার কাছে আমরা অত্যাচারিত। মান্না ভূঁইয়া ও তার ছেলেরা আমার মাকে দীর্ঘ দিন ধরে নির্যাতন করে আসছেন।‌ কিছু হলেই আমার মা ও আমাদের সবাইকে মান্নান ও তার ছেলেরা লাঠিসোটা নিয়ে মারতে আসেন। ২৭ মার্চ সকালে আমাদের বাড়ি ভাংচুর ও হামলা করে। আমাদের বাড়ি নিয়ে তৎকালীন সময়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মান্নান ও তার ছেলেরা মিলে আমাদের বাড়িঘর ভাঙচুর, আমাকে, আমার গর্ভবতী স্ত্রী ও আমার মাকে মারপিট করেছে।

আমাদের মারতে ও বাড়িঘর ভাঙচুর করতে চাপাতি, দা, রামদা ও দেশীয় লাঠিসোটা নিয়ে হামলা চালায়। আমার মা, আমার ব‌উ ও আমাকে মেরে ফেলতে আমাদের বাসায় দেশী অস্ত্র দা, রামদা, চাপাতি নিয়ে আমাদের বাড়িতে হামলা করে বাড়ি ভাঙ্গে। হামলার সময়ে আমাদের ডাক চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে তারা ঐ সময় চলে যায়। আমরা ঘরে তালাবদ্ধ ছিলাম। গ্রামের মানুষের জন্য আমরা প্রাণে বেঁচে যাই। হামলার সময় মান্নান গংরা আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যান। আমরা ঘর থেকে তাদের হুমকি শুনি। একপর্যায়ে পুলিশের ত্রিপল নাইনে আমরা কল দিতে চাহিলে, তারা তখন জাতীয় সেবা পুলিশের সহায়তা পাওয়ার ত্রিপল নাইন ও পুলিশ প্রশাসন কে মান্না ভূঁইয়া ত্রিপল নাইন কে বকাবকি করেন, যার ভিডিও রেকর্ড আছে। পুলিশ তাকে কিছুই করতে পারবে না। পুলিশ প্রশাসন তার আওয়ামী লীগের লোক, তিনি আওয়ামী লীগের বড় নেতা।

তারা কাউকে ভয় পান না। আওয়ামী লীগের আমলে যেমন প্রভাব বিস্তার করেছেন এখনো তাদের সেই প্রভাব‌ই আছে। কানন আরো বলেন, মান্না গংরা বক্সনগরে ঐসময়ে এই এলাকার মানুষের উপর অনেক জুলুম অত্যাচার ও নির্যাতন করেছেন। মানুষ ভয়ে তাদের কথা কাউকেই বলতে পারেন নাই। এখনো তারা সেই জুলুম অত্যাচার নির্যাতন করেই আসছে, এই জুলুম অত্যাচারের বিচার আমরা আপনাদের মাধ্যমে চাই। আমাদের উপর মান্নানের এতো নির্যাতন আমরা আর সহ্য করতে পারছি না। তাই নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও মাননীয় এমপি খোন্দকার আবু আশফাক মহোদয়ের নিকট আমরা সাহায্য চাই। ঐ আওয়ামী লীগের দোসর বক্সনগরের শীর্ষ সন্ত্রাসী জুলুমবাজ মান্নান ও তার ছেলেদের অন্যায় অত্যাচার ও নির্যাতন থেকে রেহাই পেতে।

এছাড়া ভুক্তভোগী কোহিনুর বলেন, আমরা বিষয়টি নিয়ে গ্রামবাসী সবাইকে বলেছি। কিন্তু মান্নান এবং তার ছেলেদের ভয়ে কেউ কিছু বলে না। একসময় সে তার ছেলে আওয়ামী লীগের বড় দস্যু ছিল বিধায়। হামলা চলাকালীন সময়ে সিসিটিভি ফুটেজ নিয়ে বলেন, আমাদের উপর নির্যাতনের এই ভিডিওটা আপনারা সবাই দেখেন যে, আমাদের বাড়িঘরে তারা দিনে-দুপুরে কীভাবে হামলা চালিয়েছে। আরো ভয়াবহ দৃশ্য ছিল আমরা ভয়ে সেই ভিডিও করতে পারি নাই। ভিডিও ফুটেজে শুনেন তার ছোট ছেলে নয়ন বলেছে যে, আমার লাশ খুঁজে পাওয়া যাবে না, আমাকে গুম করে ফেলবে এবং টুকরো টুকরো করে ফেলবে-এমন বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আমার বাসা ভাঙচুর করেছে মান্নান। আমি সকলের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

ঐ মান্নান সবার ওপর জুলুম-অত্যাচার করছে। আপনারা খবর নিয়ে দেখেন, শুধু আমার ক্ষেত্রে না, গ্রামবাসী আরও যারা আছে, এমনকি আমার এক কাকিকেও তার পাওনা সে ঐ জায়গা-সম্পত্তি দেয়নি। সবার ওপর সে একই রকম অত্যাচার করে। কিছু হলেই সে দা, চাপাতি, রামদা ও লাঠি-সোঁটা নিয়ে বের হয়। কাউকেই শান্তিতে বসবাস করতে দিচ্ছে না, মান্নান ও তার ছেলে সন্ত্রাসীরা। হামলার বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক জানান, ঘটনাটি নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বড় বক্সনগরে, আমরা ঘটনার সত্যতা পেয়েছি ভিডিও ফুটেজ দেখে। তো এ বিষয়ে যেহেতু অভিযোগ হয়েছে তাই আমরা অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা করবে প্রধানমন্ত্রী

বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা করবে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টারঃ বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ২০ কোটি জনসংখ্যা, এর অর্ধেক হচ্ছে নারী। দেশনেত্রী খালেদা জিয়া এই নারীদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ফ্রি করে দিয়ে গিয়েছেন। প্রথমবার করেছেন স্কুল পর্যায়, দ্বিতীয়বার করেছেন ইন্টারমিডিয়েট পর্যায়। দেশনেত্রী খালেদা জিয়ার সেই কর্মসূচির অংশকে আমরা আরও সামনে নিয়ে যেতে চাই। এজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত করে দিয়ে গিয়েছেন, আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত বিনামূল্যে ব্যবস্থা করব। তিনি আরও বলেন, শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সঙ্গে আমাদের

আরও পড়ুন
language Change