মো.মাসুদ রানা, খাগড়াছড়িঃ
জননেতা ওয়াদুদ ভূইয়ার পক্ষে ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে রামগড় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এসএসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে রামগড়ের দুইটি কেন্দ্র, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পানি বিতরণ করেন রামগড় ছাত্রদল।
ছাত্রদল সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং তাদের মানসিকভাবে উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সকাল থেকে নেতাকর্মীরা কেন্দ্রগুলোতে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ তুলে দেন। বিতরণে উপস্থিত উপস্থিত ছিলেন, রামগড় কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল মতিন, রামগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহিদ অন্তর, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইব্রাহিম মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সালমান হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ দাউদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ নুরুল ইসলাম রাজু, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিহাদুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য একরাম, আল-আমিন, সুজন সহ রামগড় উপজেলা, পৌর, কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।
ছাত্রদল নেতা রাজু জানান, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সাহস জোগানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি আরো জানান, ভবিষ্যতে দেশের উন্নয়নে শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপহার পেয়ে পরীক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানায়। সংগঠনটির পক্ষ থেকে আরো জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত