তারিখ লোড হচ্ছে...

সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ

চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক

চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

চীনে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের বহু বছরের সাংগঠনিক লড়াই, ত্যাগ ও রাজনৈতিক প্রতিরোধের ইতিহাসকে যেন হঠাৎ করেই গ্রাস করতে বসেছে হাইব্রিড অনুপ্রবেশ। চায়না বিএনপির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে প্রবাসী রাজনৈতিক অঙ্গনে অস্বস্তি, ক্ষোভ, সন্দেহ ও অন্তর্দ্বন্দ্বের ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। বিশেষ করে মোঃ আসিফ হক রূপু এবং সাখাওয়াত হোসেন কাননকে ঘিরে ওঠা নানা অভিযোগ ও গুঞ্জন পুরো সাংগঠনিক পরিমণ্ডলকে রীতিমতো উত্তপ্ত করে তুলেছে।

প্রবাসী নেতাকর্মীদের একাংশের অভিযোগ, বিগত সময়ে এই দুই ব্যক্তি প্রকাশ্যেই আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, রাষ্ট্রীয় উদযাপন, দলীয় সমাবেশ ও সরকারঘনিষ্ঠ কার্যক্রমে সক্রিয় উপস্থিতি বজায় রেখেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একাধিক ছবি, বিভিন্ন অনুষ্ঠানে সম্পৃক্ততা এবং আওয়ামীপন্থী বলয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থানের নানা তথ্য ইতোমধ্যে নেতাকর্মীদের ভেতরে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে। অথচ রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টাতেই তারাই এখন বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ বাগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন। এমন অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছে দলের ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীরা। চায়না বিএনপির তৃণমূল পর্যায়ের বহু নেতাকর্মীর বলেন, যারা দুঃসময়ে রাজপথে ছিল না, যারা একসময় ক্ষমতাসীনদের ছত্রছায়ায় নিরাপদ দূরত্বে অবস্থান করেছে, আজ তারাই যদি হঠাৎ করে বিএনপির আদর্শিক সৈনিক সেজে নেতৃত্বের মঞ্চে উঠে জায়গা দখল করে বসে তাহলে সেটা আমাদের জন্য হতাশার ও লজ্জার। তারা আরও বলেন, ত্যাগী নেতাকর্মীদের আত্মত্যাগ, রাজনৈতিক নিষ্ঠা এবং দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ইতিহাসকে অবমূল্যায়নের দৃষ্টান্ত এই হাইব্রিড অনুপ্রবেশ।

নেতাকর্মীদের অভিযোগ, চায়না বিএনপির মতো একটি গুরুত্বপূর্ণ প্রবাসী ইউনিটকে কেন্দ্র করে এখন হাইব্রিড রাজনীতির বিস্তার লাভ করছে। রাজনৈতিক সুবিধাবাদ, অবস্থান বদলের কৌশল এবং লবিং-তদবিরের সমন্বয়ে কিছু ব্যক্তি নিজেদের সাংগঠনিকভাবে প্রতিষ্ঠিত করার নেপথ্য মেতে উঠেছেন। আর এই প্রক্রিয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে সংগঠনের ভেতরে আদর্শিক বিভাজন, আস্থাহীনতা এবং সাংগঠনিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিগত বছরগুলোতে যারা আওয়ামী লীগের সভা-সমাবেশে ঘুরে বেড়িয়েছে, সুবিধা নিয়েছে, নীরব থেকেছে কিংবা রাজনৈতিকভাবে দ্বৈত অবস্থান বজায় রেখেছে তাদের হঠাৎ করে বিএনপির কাণ্ডারী বানানোর চেষ্টা অত্যন্ত রহস্যজনক। প্রবাসী বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, চায়না বিএনপির কমিটিকে কেন্দ্র করে ইতোমধ্যে ভেতরে ভেতরে কয়েকটি প্রভাবশালী গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে।

অভিযোগ রয়েছে, এসব গ্রুপের কেউ কেউ কেন্দ্রীয় নেতাদের নাম ভাঙিয়ে, আবার কেউ ব্যক্তিগত সম্পর্ক ও অর্থনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের সিন্ডিকেটকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছেন। ফলে প্রকৃত ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীদের একটি বড় অংশ ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা যায়, চায়না বিএনপির নতুন কমিটি গঠনের ক্ষেত্রে যদি রাজনৈতিক অতীত, আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততা, দলের প্রতি আনুগত্য, ত্যাগ ও সাংগঠনিক গ্রহণযোগ্যতার বিষয়গুলো কঠোরভাবে বিবেচনায় না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের সাংগঠনিক অস্থিরতা তৈরি হতে পারে। এমনকি এর প্রভাব কেন্দ্রীয় রাজনীতিতেও নেতিবাচক বার্তা বহন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু

মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ সুনামগঞ্জে মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে এক নারী দগ্ধ হয়ে মারা গেছেন। বুধবার (৪ মার্চ) ভোররাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের আমিরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত মহিলার নাম সালেমা খাতুন (৬৮), তিনি ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। খবর পেয়ে পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমিরপুর গ্রামের নজরুল ইসলামের পরিবারের লোকজন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। নজরুল ইসলাম বাড়ির পাশে অন্য জায়গায় ঘুমাচ্ছিলেন। তার স্ত্রী ছালেম খাতুন একা একটি রুমে ঘুমিয়ে ছিলেন। বাড়িতে থাকা ছোট ছেলে অন্য রুমে ঘুমিয়ে ছিল। গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে খাটে আগুন লেগে পুড়ে ছালেমা খাতুন মারা যান। প্রতিবেশী মারফত আলীর স্ত্রী রাহেলা বেগম বলেন, সেহরি রান্নার জন্য সজাগ হলে দেখি নজরুল ইসলামের

আরও পড়ুন
language Change