তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

প্রায় ৭০ ঘণ্টার উত্তেজনার পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশইন করা নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে অবশেষে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৮ জুন) গভীর রাতে সীমান্তের আলো নিভিয়ে কয়েক দফা নাটকীয় তৎপরতার মধ্য দিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম।

তিনি জানান, সোমবার রাতে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে পুশইন হওয়া ১০ জনকে ফেরত নেওয়ার ইচ্ছার কথা জানায়। পরে বিজিবি এতে সম্মতি দেয় এবং দ্রুত তাদের সরিয়ে নেওয়ার জন্য বিএসএফকে চাপ প্রয়োগ করে।সিরাজুল ইসলাম বলেন, বিজিবি শুরু থেকেই স্পষ্ট অবস্থান নিয়েছে যে, কোনো ধরনের পুশইন গ্রহণযোগ্য নয়। বিএসএফকে এ বিষয়ে আমাদের আপত্তির কথা জানানো হয়েছে। পরে তারা ওই ব্যক্তিদের একটি ক্যাম্পে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত গভীর হলে সীমান্তের ভারতীয় অংশে কয়েক দফা আলো নিভিয়ে তৎপরতা শুরু করে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা। প্রথমে সীমান্তের গেটসংলগ্ন এলাকায় তাদের নিয়ে আসা হয়। পরে কিছু সময়ের জন্য আবার জিরো লাইনে ফিরিয়ে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাদের ভারতীয় ভূখণ্ডে সরিয়ে নেওয়া হয়। বড়বাড়ি প্রধানপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী বলেন, রাত প্রায় দুইটার দিকে সীমান্তের লাইট বন্ধ হতে দেখি। তখন বিএসএফ সদস্যরা ওই ১০ জনকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হলেও পরে তাদের গাড়িতে তুলে পাশের একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এদিকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তারা কোনোভাবেই সীমান্তে পুশইনের ঘটনা মেনে নিতে চান না। এমন পরিস্থিতি সীমান্তে অস্থিরতা তৈরি করে এবং স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে বলে তাদের অভিযোগ। স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং কৃষিকাজসহ দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হতে পারে, সে বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। উল্লেখ্য, গত শুক্রবার ভোরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৮-এর ৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি এবং সীমান্তের জিরো লাইনে অবস্থান করতে বাধ্য হয়। ঘটনার পর বিওপি, কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে তিন দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও প্রথমদিকে বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। অবশেষে প্রায় ৭০ ঘণ্টা পর নিজেদের অবস্থান পরিবর্তন করে ওই ১০ জনকে ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাউফলে সদর ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মাহামুদ হাসান বাউফল প্রতিনিধি। পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল ইউনিয়নে ০৩-১২-২০২২ খৃঃ শনিবার সকাল ১০ ঘটিকায় অলিপুরা এনামুল হক মামুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের দূর্গখ্যাত বাউফল ইউনিয়নে সমাবেশকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, সাবেক চীফহুইপ, পটুয়াখালী -২ আসনের সাংসদ জনাব আ স ম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস- চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান। বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সামসুল আলোম মিয়া।উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম ফারুক।

আরও পড়ুন
language Change