নাটোর প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাটোরে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১০জুলাই শুক্রবার বিকেলে শহরের আলাইপুর এলাকা থেকে পদযাত্রা শুরু করে দলীয় নেতা কর্মিরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম,এনসিপির যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় সারজিস আলম বলেন আগামীতে আমাদের যে লড়াই এ লড়াই মার্কার লড়াই হবে না। এ লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের লড়াই। আগামী যে লড়াইটা এ লড়াইটা দলের লড়াই হবে না। এলড়াই হবে জালিম আর মজলুমের ভিতর লড়াই।আগামীতে আমাদের যে লড়াই এ লড়াই পুরাতন বন্দোবস্তের লড়াই হবে না।এ লড়াইটা হবে শাষক আর শোষিতদের মধ্যে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত