মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটির বরকল উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন ২৯৯-রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। শনিবার তিনি উপজেলার ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে থাকা বন্যাদুর্গত মানুষের খাবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল কাইউম খান, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিম উদ্দীন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক বেপারী, সাবেক সভাপতি দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সওদাগর, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শন শেষে দীপেন দেওয়ান এমপি বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত