তারিখ লোড হচ্ছে...

নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য মেসির বিদায় নিয়ে যা বললেন ইব্রা-অঁরিরা ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন'র মৌসুমি ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান গ্রেফতার  বেনাপোল বন্দরের ৯২৫ নম্বর গুদামে পণ্য চুরির অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও অষ্টম শ্রেণির ছাত্রী কন্যাকে কুপিয়ে জখমের অভিযোগ হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার

কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা

প্রতিনিধিঃ
পাঠক সংখ্যা
638

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি লিমিটেড নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের নাগরভেলা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমে একাধিক অনিয়ম ধরা পড়ে। তদন্তে দেখা যায়, কারখানায় উৎপাদিত পাউরুটির মেয়াদ ২০ দিন থেকে এক মাস পর্যন্ত উল্লেখ করা হলেও, এত দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য হওয়ার পক্ষে কোনো পরীক্ষাগার (ল্যাব) রিপোর্ট কর্তৃপক্ষকে দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এছাড়া উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের মোড়ক ও নির্দেশনা সম্পূর্ণ চাইনিজ ভাষায় লেখা ছিল। দেশের প্রচলিত আইন অনুযায়ী খাদ্যপণ্যের মোড়কে বাংলা ভাষায় প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি।

অভিযানে বিএসটিআই লাইসেন্স যাচাইয়ের সময় আরও অনিয়ম ধরা পড়ে। দেখা যায়, প্রতিষ্ঠানটি যে ধরনের পাউরুটি উৎপাদনের জন্য লাইসেন্স নিয়েছে, বাস্তবে ভিন্ন উপাদান ব্যবহার করে উৎপাদন কার্যক্রম চালাচ্ছিল। বিশেষ করে পাউরুটির ভেতরে ব্যবহৃত জ্যাম ফিলিংসের উপাদান সম্পর্কে প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। ওই ফিলিংস ব্যবহারের কোনো বিএসটিআই অনুমোদনের নথিও দেখানো হয়নি। পাশাপাশি কারখানাটির হালনাগাদ ট্রেড লাইসেন্সও পাওয়া যায়নি।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক) ও ৩৮ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত প্রতিনিধি মো. রিফাত (২৪) আদালতে জরিমানার অর্থ পরিশোধ করেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্য উৎপাদনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। বিএসটিআই লাইসেন্সের অপব্যবহার, ল্যাব রিপোর্ট ছাড়াই দীর্ঘ মেয়াদি পাউরুটি উৎপাদন এবং আইনবহির্ভূত উপায়ে খাদ্য উৎপাদনের মতো অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গাজীপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া। আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম। এদিকে অভিযানের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন নাগরিকরা জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

নড়াইল সংবাদদাতা: নড়াইলের লোহাগড়া উপজেলায় বটি দিয়ে বিল্লাল শেখ (৩৩) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগমের (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। আহত বিল্লাল শেখ বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। আর রুমা বেগম একই উপজেলা সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে লোহাগড়া উপজেলার বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে বিল্লাল শেখের সঙ্গে একই উপজেলার সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে রুমা বেগমের বিয়ে হয়। ওই দম্পত্তির একটি ১ বছরের ছেলে সন্তান রয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে রুমা বেগম বটি দিয়ে বিল্লাল শেখের গোপনাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

আরও পড়ুন
language Change