মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।
সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ
এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত