তারিখ লোড হচ্ছে...

আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৪ শতাংশ ঋণই খেলাপি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে  বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা... কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁথা,বালিশ নিয়ে বিএনপি,র কার্য়ালয়ে আশ্রয় নিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা ১৬ আগস্ট কটিয়াদী যাচ্ছেন প্রধানমন্ত্রী মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান: ট্রাম্প বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-মরক্কো সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ফারুককে গ্রেফতার করলো পুলিশ প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ হচ্ছে না আজ ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা চার দিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ২০৪ আশ্রয়কেন্দ্র

বান্দরবান এলজিইডিতে চলছে ঘুষের উৎসব

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

বান্দরবান এলজিইডিতে চলছে ঘুষের উৎসব। জুন মাসকে কেন্দ্র করে ঠিকাদারী বিল প্রদানের নামে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউরসহ অন্যান্য প্রকৌশলীরা সরকারের অর্থ বরাদ্দে ঘুষ আদায় করছে। জুন মাস সরকারী হিসাবের শেষ সময় হিসেবে ধরা হয়, এবং এই সময়েই সরকারি উন্নয়ন কাজের ফাইনাল বিল প্রদান করা হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর ও তার সহকর্মীরা ঠিকাদারদের কাছ থেকে ১৫ শতাংশ হারে ঘুষ আদায় করছেন।

এলজিইডির এক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেক কাজ এখনও শেষ হয়নি, কিন্তু নির্বাহী প্রকৌশলীকে ম্যানেজ করে ঠিকাদাররা পুরো বিল তুলে নিচ্ছেন। এতে কাজের ভবিষ্যত নিয়ে শঙ্কা রয়েছে। জসিম উদ্দিন নামক এক ঠিকাদার অভিযোগ করে বলেন, উন্নয়ন কাজের চেক প্রদান করতে নির্বাহী প্রকৌশলী ১৫ শতাংশ ঘুষ নেন। বিষয়টি এখনো অজানা রয়ে গেছে।

এদিকে, বান্দরবান এলজিইডির টেন্ডার নিয়েও চলছে নানা অনিয়ম। বিএনপি দুই গ্রুপ ও জামায়াতের একটি অংশ মিলে সমঝোতার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকার উন্নয়ন কাজের ঠিকাদারি। আগামী ২৪ জুন ও ২৬ জুন দুটি টেন্ডারের বিজ্ঞপ্তি রয়েছে। এই ঠিকাদারি কাজ ভাগভাটোয়ারা করতেও একাধিক বৈঠক হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত ঠিকাদারদের মধ্যে। এতে মোটা অংকের ঘুষ নিয়ে নির্বাহী প্রকৌশলী পছন্দের ঠিকাদারকে গোপন দরপত্র জানিয়ে দেন। এর বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে ১৫ শতাংশ ঘুষ গ্রহণ করেন তিনি।

এছাড়া, প্রতি বছর সরকারের রাজস্ব আয় ফাঁকি দিতে কিছু ঠিকাদার উপজাতীয় লাইসেন্স ব্যবহার করছে। এই অপকর্মে জড়িত বান্দরবান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এর ফলে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। পার্বত্য রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলজিইডির তালিকা ভুক্ত উপজাতী এবং বাঙালি মিলে প্রায় ২৫০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স রয়েছে।

পার্বত্য এলাকায় বাঙালীদের জন্য ৫% আয়কর (ইনকাম ট্যাক্স) প্রযোজ্য থাকলেও উপজাতীদের জন্য তা মওকুফ করা হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে গত ১৫ বছর ধরে বান্দরবানের কিছু অসাধু বাঙালি ঠিকাদার সরকারী ৫% রাজস্ব ফাঁকি দিতে উপজাতী লাইসেন্স ব্যবহার করে কম দর দিয়ে কাজ নিয়ে যাচ্ছে। এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মি. মায়াধন কন্সট্রাকশন, এমএম ট্রেডার্স, মেসার্স মিল্টন ত্রিপুরা, মি. ইউটিমং, মেসার্স মার্মা এন্টারপ্রাইজ ইত্যাদি।

অভিযোগ রয়েছে, কিছু বাঙালি ঠিকাদার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে যোগসাজশ করে ৫% আয়কর ফাঁকি দিয়ে উপজাতীয় নামের লাইসেন্সে টেন্ডারে অংশগ্রহণ করছে এবং কাজ হাতিয়ে নিচ্ছে। এভাবে কাজ পেতে তারা নির্বাহী প্রকৌশলীকে মোটা অংকের ঘুষ দেয়। এর ফলে বহু অভিজ্ঞ ঠিকাদার এই সিন্ডিকেটের কারণে কাজ পাচ্ছেন না।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউরকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি।

অন্যদিকে, স্থানীয় ঠিকাদাররা দাবি করেন যে, তারা বারবার অভিযোগ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁরা অভিযোগ করেন, “প্রকল্পগুলোর কাজ ঠিকমতো হয়নি, অথচ বিল উত্তোলন করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী এসব কাজের জন্য প্রকৃত ঠিকাদারদের উপেক্ষা করে গোপনে সমঝোতার মাধ্যমে অল্প কাজ করা ঠিকাদারদের কাছে কাজ পাচ্ছেন।”=

অপর দিকে, বান্দরবানের আলীকদম উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ৭০% বিল নিয়ে কাজের মেয়াদ শেষ হলেও কাজ সম্পন্ন হয়নি। ২০২৩-২৪ অর্থ বছরে আলীকদম উপজেলা সদরের পানি সংকট নিরসনে ক্যায়াং ঝিড়ি খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়েছিল। প্রকল্পটির মাধ্যমে হিন্দু পাড়া, নাজির চেয়ারম্যান পাড়া, বাজার পাড়া, থানা পাড়া, আলীম উদ্দিন পাড়া, পোস্ট অফিসসহ কয়েকটি পাড়ার অন্তত ১০ হাজার মানুষ উপকৃত হওয়ার কথা ছিল। কিন্তু কাজটি সম্পন্ন না হওয়ার কারণে স্থানীয় জনগণের দুর্ভোগ বেড়েছে।

এছাড়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল প্রায় ৭২ লাখ টাকা, কিন্তু কাজটি এখনও শেষ হয়নি। ইউনি ব্লক স্থাপন, ওয়াকওয়ে ও বিনোদন কেন্দ্র তৈরি করার কথা থাকলেও খালটি খনন করার বাইরে কিছুই করা হয়নি। প্রকল্পের মেয়াদও শেষ হয়ে গেছে এবং খালটির দুই পাড় ভেঙ্গে পড়ে। ফলে সরকারী টাকা অপচয় ছাড়া তেমন কিছু দৃশ্যমান হচ্ছে না।

এলজিইডির কর্মকর্তারা, বিশেষ করে সহকারী প্রকৌশলী জয় সেন ও উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, এই প্রকল্পের তদারকি করতে ব্যর্থ হয়েছেন। এতে সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রকল্পটির দায়িত্বে থাকা ঠিকাদার মো. কায়সারের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এইসব অনিয়ম এবং দুর্নীতির কারণে বান্দরবান এলজিইডিতে উন্নয়ন কাজের মান অত্যন্ত নিম্নমানের হয়ে পড়েছে। ঠিকাদাররা সরকারের টাকা আত্মসাৎ করার জন্য নানা চক্রান্তে লিপ্ত থাকছে, যার ফলে প্রকল্পের কাজ সম্পন্ন হচ্ছে না এবং স্থানীয় জনগণের দুর্ভোগ বেড়েছে। এটি সরকারের জন্য এক বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নৌপরিবহন মন্ত্রণালয়ের পদক্ষেপ গ্রহণ: বিআইডব্লিউটিএর সিবিএ সভাপতি আবুল হোসেনের ৮দফা অপরাধের তথ্য তলব!

স্টাফ রিপোর্টারঃ প্রায় একযুগ ধরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তে অবিশ^াস্য দাপট প্রদর্শন করে অবৈধ পথে কোটি কোটি টাকা উপার্জন ও সংস্থাটির কর্মচারি নিয়োগ, বদলী, পদন্নোতি বাণিজ্য এবং নিজের মেয়ের জামাই দ্বারা ঠিকাদারী ব্যবসা পরিচালনা, অন্যান্য ঠিকাদারদের কাছ থেকে সিবিএর নামে চাঁদাবাজী,জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাংচুর, উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারিদের লাঞ্ছিত করা, সর্বশেষ একজন সিনিয়র সাংবাদিককে বিআইডব্লিউটিএ ভবনের মধ্যে পিটিয়ে জখম করাসহ প্রায় এক ডজন গুরুতর অভিযোগ আমলে নিয়ে তার সম্পর্কে ৮ দফা তথ্য তলব করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। গত ২৮/৬৩/২০২৩ ইং তারিখে নৌ পরিবহন মন্ত্রণালয়ের চুক্তি ও প্রটৌকল শাখা থেকে এই পত্র ইস্যু করা হয়। যার স্মারক নং ১৮.০০.০০০০.০৩৭.২৪.১২০.২৩-৪৩।উপ সচিব এস এম মোস্তফা কামাল স্বাক্ষরিত এই পত্রটি বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাবরে প্রেরণ করা হয়েছে। ৭ কর্ম দিবসের মধ্যে তথ্যগুলো

আরও পড়ুন
language Change