তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

ফুটপাত ভাড়া দেওয়া যাবে না: হাইকোর্ট

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

আগামী সাত দিনের মধ্যে ঢাকায় ফুটপাত বিক্রি ও ভাড়া দেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে, আদালত ফুটপাত দখল এবং ফুটপাতে স্থায়ী বা অস্থায়ী দোকান ও স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ঢাকার ২ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং দুই যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক); জেলা প্রশাসক ও ঢাকার ১৫টি থানার ওসিদেরকে এসব নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে ঢাকায় ফুটপাত বিক্রি ও ভাড়া দেওয়া ব্যক্তিদের নামের তালিকা তৈরি করতে এবং ৬০ দিনের মধ্যে আদালতে তালিকা জমা দিতে সরকারকে ৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।

ঢাকার দুই সিটি করপোরেশনের দুই প্রতিনিধি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। দুই সিটি মেয়র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবদের এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।ঢাকায় ফুটপাত বিক্রি ও ভাড়া দেওয়া বন্ধে তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রাজধানীতে ফুটপাথ বিক্রি ও ভাড়া দেওয়া বন্ধে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে গতকাল (২০শে নভেম্বর) রোববার মানবাধিকার সংস্থা-হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও রিপন বারাইয়ের জনস্বার্থে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের শুনানিকালে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টকে বলেন, ঢাকায় ফুটপাত দখল, ভাড়া ও বিক্রির নৈরাজ্যের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ফুটপাথ দখল হয়ে যাওয়ায় জনগণ রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছেন। এর ফলে যানজট ও দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথভাবে দায়িত্ব পালন না করায় এসব ঘটছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামিন পেলেন নুসরাত ফারিয়া

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলার পরোয়ানা ছিল। এরপর সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশ প্রহরায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। রেডিও জকি (আরজে) হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ২০১৩

আরও পড়ুন
language Change