তারিখ লোড হচ্ছে...

সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

বিটিভিতে ফরিদ-তাসমিনা-শামসুল যুগের পতন শুরু

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

বিটিভি বার্তা বিভাগের অপ্রতিরোধ্য ফ্যাসিস্ট-দুর্নীতিবাজ কর্মকর্তাদের সিন্ডিকেট ‘ফরিদ-তাসমিনা-শামসুল’ গংয়ের পতন শুরু হয়েছে। অবশেষে আওয়ামী সরকারের আস্থাভাজন মুখ্য বার্তা সম্পাদক মুন্সী ফরিদুজ্জামানকে শাস্তিস্বরূপ বদলি আদেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতদিন এইসব কর্মকর্তারা নিজেকে জামাত-বিএনপির ট্যাগ লাগিয়ে সদ্দবেশে কর্মরত ছিলেন। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে আপাতত মুন্সী ফরিদুজ্জামানকে ঢাকা কেন্দ্র থেকে ঠাকুরগাঁও উপকেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

১১ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টেলিভিশন-১ শাখা থেকে উপসচিব মো. ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত অফিস আদেশে নির্দেশনা দেওয়া হয়, যাতে বলা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিনি বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেবেন। অন্যথায় উক্ত তারিখ থেকে তাকে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার প্রেস উইং এর সক্রিয় সদস্য একমাত্র রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিতে ৫ আগস্ট পরবর্তী কিভাবে বার্তা প্রধান হিসেবে কার মদদে টিকে ছিলেন তা নিয়েও এখন চলছে অনুসন্ধান। শুধু তাই নয় ফখরুদ্দিন -মইনুদ্দিনের সময়কালেও এই মুন্সী ফরিদুজ্জামান প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিটিভির হয়ে যুক্ত ছিলেন।

দাম্ভিকতা দেখাতেন কেউ তাকে রুখতে পারবে না। হাছান মাহমুদ ও এ আরাফাতের আস্থাভাজন এই কর্মকর্তা ৫ আগস্টের পর নিজেকে কখনও বিএনপি , কখনও জামাত কখনও এনসিপি অনুসারী দাবি করে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখেন বিটিভির বার্তা বিভাগ। দেরিতে হলেও তার এই অবমুক্তের আদেশে বিভিটিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন কর্মকর্তা-কর্মচারীরা।

সম্প্রতি রাজধানীতে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন’ সংগঠনটি বিটিভির বার্তা বিভাগের ফ্যাসিস্ট-দুর্নীতিবাজ ‘ফরিদ-তাসমিনা-শামসুল’ গংয়ের বিরুদ্ধে মানবন্ধন করেছে। মানববন্ধনে অভিযোগ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের ১ বছর পরও ফ্যাসিস্ট হাসিনা, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এবং আরাফাতের আস্থাভাজনরা কিভাবে বিটিভিতে বহাল তবিয়তে রয়েছেন? এছাড়া তারা অভিযোগ করেন যে, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন তদন্তের মাধ্যমে প্রমাণিত ফ্যাসিস্ট দুর্নীতিবাজদের কোটি কোটি টাকার বিনিময়ে এদের রক্ষার জন্য একটি চক্র কাজ করছে। তাই অবিলম্বে প্রশ্রয়দাতাদেরসহ ফ্যাসিস্ট দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানান ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন।

সূত্র জানায়, মুন্সি ফরিদুজ্জামানের বদলির আদেশ স্থগিত করতে কিংবা তার স্থলে একই সিন্ডিকেটের এক কর্মকর্তাকে বসানোর জন্য বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম ও জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন মন্ত্রণালয়ে জোর তদবির এবং বিএনপি-জামাত নেতাদের দিয়ে চাপ প্রয়োগ করছেন। তবে তার অতীত কর্মকান্ডের জন্য তেমন সাড়া মিলছে না। অন্যদিকে, বদলি আদেশ হলেও মুন্সী ফরিদ বিটিভি ছাড়বে না বলে চ্যালেঞ্জ করছে তার আস্থাভাজনদের কাছে। তবে কি টাকার জোরে এবারও পার পেয়ে যাবেন মুন্সী ফরিদুজ্জামান ? প্রশ্ন এখন সবার মুখে মুখে।

উপমহাপরিচালক(বার্তা) ড. তাসমিনা আহমেদ, মুখ্য বার্তা সম্পাদক মুন্সি ফরিদুজ্জামান এবং নির্বাহী প্রযোজক শামসুল আলম আওয়ামী লীগের ১৬ বছরে বার্তা শাখাকে আওয়ামী লীগের প্রচার সেলে পরিণত করেছিলেন। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র ছাত্রী, বিএনপি-জামাতকে সন্ত্রাসী হিসেবে প্রোপাগান্ডা চালিয়েছে। এই চাটুকারিতার জন্য তারা পতিত সরকারের সাবেক মন্ত্রী এবং প্রধান মন্ত্রীর অতি আস্তাভাজন ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত 

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত 

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনেই জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে প্রাথমিক ফলাফলে তাদের বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। ঘোষিত ফলাফল অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন রাজশাহী মহানগর জামায়াতে আমীর ড. কেরামত আলী। পোস্টালসহ তিনি মোট ভোট পেয়েছেন ২০৬৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছেন ১৬২৫১৫ ভোট। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ড. মিজানুর রহমান। তিনি পেয়েছেন ১৭১২২৭। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১৫৫১১৯ ভোট। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। পোস্টালসহ ১৭৩টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১৮৯৬৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি

আরও পড়ুন
language Change