তারিখ লোড হচ্ছে...

আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি

রাজধানীর বনানী-কাকলিতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি

পাঠক সংখ্যা
638

অধিকাংশ প্রতিষ্ঠানের নেই অনুমোদন।

 রিসিপশনিস্ট, কম্পিউটার অপারেটর দিয়ে ব্লাড কালেকশন।
 ডাক্তার ছাড়াই ল্যাপ টেস্টের রিপোর্ট প্রদান।
 বিট ইনচার্জ কে মাশোহারা দিয়ে নিরাপদ বাণিজ্য।
হাফসা আক্তারঃ
রাজধানীর মহাখালী, কাকলি, বনানী এলাকায় ব্যাঙের ছাতার মত অবৈধভাবে গড়ে উঠেছে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড জোন ও প্রি মেডিকেল সেন্টার। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়াই এসব ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে চলছে রমরমা অবৈধ ব্যবসা। নিয়ম আছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালুর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমতি নিতে হয়। এজন্য একগুচ্ছ নিয়ম-কানুন মেনে যোগ্য হতে হয় তাদের। স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য থাকতে হয় প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও যন্ত্রপাতি। সিটি কর্পোরেশন, পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে চালু করতে হয় ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানা গেছে ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য স্বাস্থ্য বিভাগের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অত্যাবশ্যকীয়। প্রতি বছরই বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এর নিবন্ধন নবায়ন করা বাধ্যতামূলক।

বনানী থানাধীন মহাখালী রেললাইন থেকে কাকলি ফুট ওভার ব্রিজ পর্যন্ত প্রায় ২৫-৩০টি ছোট বড় ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসবের অধিকাংশেরই নেই কোন সরকারি অনুমোদন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোন সার্টিফিকেট, পরিবেশ ছাড়পত্রের বালাই নেই। অনেকে আবার সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স দিয়েই শুরু করেছেন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যেটা আইনত দণ্ডনীয়ও বটে। প্রশ্ন উঠেছে খোদ রাজধানীর প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে এইসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের নেই রোগ নির্ণয়ের মানসম্মত যন্ত্রপাতি, অপারেশন থিয়েটার, পরীক্ষাগার, প্রশিক্ষিত সেবিকা ও ল্যাব এটেনডেন্ট। নাক, কান, গলা ও সার্জনসহ বিভিন্ন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের নাম দিয়ে সাইনবোর্ড টাঙ্গানো থাকলেও নিয়মিত রোগী দেখতে বসেন না তারা। ধার করা খন্ডকালীন চিকিৎসক দিয়ে চলছে জটিল অস্ত্রপাচার সহ বিভিন্ন চিকিৎসা। জরাজীর্ণ ভবনে ছোট খুপরি ঘরের মতো কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। কোন কোন ভবনের নিচ তলায় ভাঙ্গারি ও পুরাতন কাগজ বেচাকেনার গুদাম। উপরে রয়েছে বিভিন্ন কলকারখানা ও ট্রান্সপোর্ট ব্যবসা।

মহাখালী থেকে চেয়ারম্যান বাড়ি, কাকলি ঘুরে এমন চিত্র দেখা গেছে। অনুমোদনহীন এইসব হাসপাতালে চিকিৎসার নামে ব্যবসা, প্রতারণা, রোগী ভোগান্তির অভিযোগ ঘটে হরহামেশাই। এইসব অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির প্রভাব খাটিয়ে হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় স্বাস্থ্য অধিদপ্তর কিম্বা ভ্রাম্যমান এইসব হাসপাতাল ক্লিনিক এর বিরুদ্ধে অভিযান চালিয়ে বন্ধ করা হলেও সাময়িক সময়ের জন্য হাসপাতাল ক্লিনিক বন্ধের নোটিশ পাঠানো মধ্যেই তাদের দায়িত্ব শেষ।

সরজমিনে অনুসন্ধান করে দেখা যায় কাকলি “নাজ মেডিকেল সেন্টার” সেখানে মালিক নিজেই ল্যাব এটেনডেন্ট, এক্সরে মেশিন অপারেটর ব্ল্যাড কালেকশন করেন। রক্তের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দেয়া হচ্ছে প্রি-মেডিকেল সার্টিফিকেট। বিদেশে লোক পাঠানো বিভিন্ন ওভারসিজ এর দালাল সর্বোচ্চ কিছু ব্যক্তি নাম সর্বস্ব এইসব মেডিকেলে প্রি-মেডিকেল নামে অবৈধ বাণিজ্য গড়ে তুলেছেন। ওভারসিসের দালালদের মাধ্যমে এইসব হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে প্রি-মেডিকেল করার জন্য বিভিন্নভাবে সেবা প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে থাকেন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়াই দেওয়া হয় সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটের উপর যে ডাক্তারের নাম উল্লেখ করে সীলমোহর দেওয়া হয়েছে, মূলত ওই নামে কোন ডাক্তারকেই খুঁজে পাওয়া যায়নি। নাজ মেডিকেল সেন্টারের মালিকের সাথে কথা বলতে চাইলে তিনি আমাদেরকে বসিয়ে রেখে স্থানীয় সন্ত্রাসী বাহিনী ডেকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করেন। এক পর্যায়ে আইডি কার্ড কেড়ে নেওয়ারও চেষ্টা করেন তিনি। ব্যর্থ হয়ে তিনি তার পোষ্য বনানী থানার এসআই রুহুল আমিন কে ডেকে এনে আমাদেরকে হেনস্থার শেষ চেষ্টা চালান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের নিবন্ধিত স্বাস্থ্য কেন্দ্র আছে ১১ হাজারের কিছু বেশি। কিন্তু সারাদেশে সঠিকভাবে অভিযান চালালে দেখা যাবে দেশে বৈধ-অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে প্রায় অর্ধ লক্ষের কাছাকাছি।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ শফিউর রহমান জানান, অভিযান একটি চলমান প্রক্রিয়া। অভিযানে যেসব হাসপাতাল বা ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে, সেই সব প্রতিষ্ঠানে যদি লাইসেন্স পাওয়ার যে শর্ত রয়েছে তা পূরণ না করে, তাহলে অবশ্যই তা বন্ধ থাকবে। আর যেগুলোতে এখনো অভিযান পরিচালনা করা হয়নি, অতিসত্বর সেইসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুদকের জালে ফেঁসেছেন ৩ হাজার ৫০০ ভিআইপি

দুদকের জালে ফেঁসেছেন ৩ হাজার ৫০০ ভিআইপি

ডেস্ক রিপোর্টঃ গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান দৃশ্যমান অভিযান জোড়দার হয়েছে। ধরপাকড়ে স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধে যেমন রেকর্ড সাফল্য দেখিয়েছে, তেমনি মামলা-চার্জশিটেও অপেক্ষাকৃত বেশি আসামিকে অভিযুক্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৩ ও ২০২৪ সালের সঙ্গে তুলনা করলে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মামলাও চার্জশিট যেমন বেড়েছে, তেমনি দুদকের জালে ফেঁসেছেন অনেক রাজনৈতিক ও সরকারি বড় বড় আমলা। দুদক থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিভিন্ন শ্রেণীর ২ হাজার২৯৭ জন ব্যক্তির বিরুদ্ধে ৫৪১টি মামলা বা এজাহার দায়ের করেছে সংস্থাটি। আর একই সময়ে ১ হাজার ২০৩জন আসামির বিরুদ্ধে ৩৪৯টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। মামলা ও চার্জশিট মিলিয়ে সাড়ে ৩ হাজার ভিআইপি আসামি দুদকের জালে ফেঁসেছেন বলে জানা গেছে। পিছিয়ে নেই অভিযোগ আমলে নিয়ে নতুন

আরও পড়ুন
language Change