তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু সখীপুর প্রশাসনের আয়োজনেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ভোলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ডিআইজি ভোলাহাটে বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাচেষ্টা সুন্দরবনকে রক্ষা করতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনে বক্তারা শেরপুর-৩ আসনের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ঝিনাইগাতীতে বিরল লজ্জাবতী বানর উদ্ধার করল বন বিভাগ সিন্দুকছড়ি জোনে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অগ্রণীতে ‘বাশার' মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে? যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো হাজির হননি নোরা ফাতেহি, সঞ্জয় দত্তকে তলব বেড়েই চলেছে হামের দাপট, ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু দুদকের জালে দুদক কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান অবশেষে হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান রূপগঞ্জে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান শেরপুরে ভুয়া প্রতিবেদন দাখিলের কারিগর ভূমি কর্মকর্তা সেলিনা শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন আমতলীতে বাসচাপায় খাদেম নিহত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪ মোবাইল ফোন হস্তান্তর

রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাচেষ্টা

রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও
পাঠক সংখ্যা
638

আলাউদ্দিন কবির রংপুর প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার চন্দনপাটে এক বাকপ্রতিবন্ধী নারীকে (৪২) সংঘবদ্ধ ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। পৈশাচিক এই ঘটনায় নিহতের জিহ্বা কেটে দেওয়া এবং শরীরে বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত করার মতো অমানবিক চিত্র ফুটে উঠেছে। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত সাহিদা বেগম রংপুর সদরের উত্তর চন্দনপাট ডাঙ্গীরপাড় এলাকার মৃত মনসুর আলীর কন্যা। পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে সাহিদা তার বাবার বাড়িতেই থাকতেন। গত ৬ এপ্রিল, ২০২৬ তারিখ সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে উত্তর চন্দনপাট জিনারপাড়া এলাকার একটি ক্যানেলপাড়ে তাকে মুমূর্ষু, রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে স্থায়ী জনগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যদের বর্ণনা অনুযায়ী, ঘটনাটি ছিল চরম বর্বরোচিত। নিহতের বড় ভাইয়ের স্ত্রী জানান

সাহিদাকে শুধু ধর্ষণই করা হয়নি, তার জিহ্বা কেটে দেওয়া হয়েছিল এবং শরীরে বীভৎস ক্ষত সৃষ্টি করা হয়েছিল। এমনকি তার মুখে জোর করে তামাকজাত দ্রব্য (গুল) গুঁজে দেওয়া হয়েছিল, অথচ সাহিদা জীবনে কোনোদিন গুল ব্যবহার করেননি। এলাকাবাসীর ধারণা, ধর্ষণের পর যাতে সাহিদা চিৎকার করতে না পারেন বা কারও নাম বলতে না পারেন, সেজন্যই তার জিহ্বা কেটে মুখ বিকৃত করে দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর সদর কোতোয়ালি থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) জহুরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর ইতিমধ্যে একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন প্রাথমিক তথ্য ও আলামত বিশ্লেষণে এটি ধর্ষণ ও শারীরিক নির্যাতনের ফলে মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলেই এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হবে এবং অপরাধীদের শনাক্তে কাজ চলছে।

একজন অসহায় প্রতিবন্ধী নারীর ওপর এমন পাশবিকতায় ফুসে উঠেছে চন্দনপাট এলাকার সুধীমহল ও সাধারণ মানুষ। তারা দ্রুত এই ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, অপরাধীদের দ্রুত গ্রেফতার না করলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেখ হেলাল-তন্ময়সহ পাঁচজনের নামে ২০০ কোটির চাঁদাবাজি মামলা

স্টাফ রিপোর্টার: বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে বাগেরহাট–২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ পাঁচ জনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। সাত বছর আগের এ ঘটনার মামলা করেছেন স্থানীয় নিউ বসুন্ধরা রিয়েল স্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার। সোমবার (৫ মে) রাতে বাগেরহাট সদর মডেল থানায় এ মামলা করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময় ছাড়া অন্য আসামিরা হলেন- শেখ হেলালের ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম, তন্ময়ের ব্যক্তিগত সহকারী শাহীন ও শেখ শহীদুল ইসলাম। এর মধ্যে শেখ শহীদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এজাহারের বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ওসি মাহামুদ-উল-হাসান বলেন, ‘২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে শেখ হেলাল

আরও পড়ুন
language Change