তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আ.লীগের মতো বিএনপিও প্রতিপক্ষ মনে করছে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় বিএনপি হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু বটিয়াঘাটায় খেয়াঘাট সিন্ডিকেটের দৌরাত্ম্য যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ দীঘিনালায় বাড়ছে নিবন্ধনবিহীন মোটরসাইকেল বাংলাদেশ-নেপা‌ল ব্যবসায়িক সংযোগের জোরদার নোয়াখালীর চাটখিলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইল বড় কালীবাড়ীতে শুরু হয়েছে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন সোবহানার ফিফটিতে দুইশ ছাড়ালো বাংলাদেশ নেট দুনিয়ায় সাড়া ফেলেছে সাবিনার ইয়াসমিনের নতুন গান জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, রাষ্ট্রের মালিক জনগণ এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় উঠে এলো ফুয়েল পাসে মিলছে বেশি তেল পানির জন্য হাহাকার মিরপুরে কলাবাগান এসটিএস আধুনিকায়ন ডিএসসিসির পাম্পে কমছে অপেক্ষা, ফুয়েল পাস ছাড়া তেল মিলছেও কম অভিমানে নিভে গেল দশম শ্রেণির ছাত্রের জীবন খুলনা মেট্রোপলিটন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে মিলল নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী মরদেহ  সিরাজগঞ্জে জাল টাকার কারবারে যুবকের ১০ বছরের কারাদণ্ড যুব রেড ক্রিসেন্ট, রামগড় ইউনিটের নতুন কমিটি গঠন সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত ভাটারায় ‘মিনি ক্যাসিনো’র ছড়াছড়ি: জুয়া-মাদকের কারবারে তোলপার ‎রাস্তার পাশে নারীদের জন্য ন্যাপকিন সুবিধা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার বাস ভাড়া বাড়েনি, সমন্বয় করা হয়েছে ইরানরে পতাকাবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র লোডশেডিং কবে কমবে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ারজাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সীমান্ত হবে নিরাপদ, অপরাধ হবে শূন্য-বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিজানে ভারতীয় মোবাইল ফোন জব্দ সংসদে সংস্কার না হলে রাজপথে কঠোর লড়াই একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড বাইক বিক্রি করে সেতু করে দিলেন দিনমজুর ঢাকা শহরের একেক এলাকায় তাপমাত্রা, ৫ ডিগ্রিরও বেশি সোহরাওয়ার্দী হাসপাতালের সেই ডা. সেহাব এখনো বেপরোয়া বয়স কমাতে চান এর চিকিৎসা কতটা কার্যকর জেনে নিন বাথরুম থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার সত্যকে কখনও আড়াল করে রাখা যায় না হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিস ডিজির বিরুদ্ধে অপপ্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার সৌদি পৌঁছালেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী রাশিয়া-উত্তর কোরিয়া সংযোগকারী সেতুর উদ্বোধন রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা

নোয়াখালীর চাটখিলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীর চাটখিলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব, নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর খাল পাড়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর থেকে মমিনপুরের ডুমুরিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি, চাটখিল থানার অফিসার ইনচার্জ আব্দুল মুন্নাফ, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে কৃষিখাতকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে খাদ্য উৎপাদন বৃদ্ধি এখন সময়ের দাবি। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নত হবে, কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন বাড়বে।

বক্তারা আরও বলেন, নোয়াখালী অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা একটি বড় সমস্যা। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় ফসলের ক্ষতি হয় এবং জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়। খালগুলো পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা গেলে এ সমস্যা অনেকাংশে কমে আসবে। অনুষ্ঠানে জানানো হয়, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি”প্রকল্পের আওতায় এই খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে একদিকে যেমন এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, অন্যদিকে দরিদ্র জনগণের আর্থিক সহায়তাও নিশ্চিত হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অচল হয়ে থাকায় বর্ষা মৌসুমে পানি জমে থাকত। ফলে কৃষিজমি নষ্ট হওয়া ছাড়াও চলাচলে বিঘ্ন ঘটত। তারা আশা প্রকাশ করেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখনন কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিশ্বকাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

বিশ্বকাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

স্পোর্ট্স রিপোর্টঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের। বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন,নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।

আরও পড়ুন
language Change