তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি রামিসা হত্যা: ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যাবে আজ নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন নদীবন্দর এলাকায় বজ্রসহ ঝড়ের আভাস শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ সুন্দরবনে অভিযানে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ২১ জেলে এবং অস্ত্র উদ্ধার ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকার টোল আদায় ‎দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার অবসান নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা

নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

সম্প্রতি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও নিষিদ্ব সংগঠন জাতীয় শ্রমিকলীগ নেতা মুহাম্মদ এয়াকুবের একটি অডিও ক্লিপ আমার বার্তা দপ্তরে এসেছে। এই অডিও ক্লিপে নিজেকে মদখোর এবং নারী নেশায় আসক্ত বলে নিজেই স্বীকার করেছেন এই সিবিএ নেতা । তাছাড়া যমুনা অয়েলে তার একক আধিপত্য ও বিভিন্ন অনিয়মের কথা ফুটে উঠেছে আলোচিত এই অডিও ক্লিপে। এক কান দুই কান হয়ে সিবিএ নেতার কান পর্যন্ত পৌঁছে তার অডিও ক্লিপের খবরটি । এমনকি ইতিমধ্যে সামাজিক যোগাযোগে এই অডিও ক্লিপটি ছড়িয়ে গেছে ।

তারই ধারাবাহিকতায় এই সিবিএ নেতা গত দুই দিন আগে তার ফেইসবুক আইডিতে একটি পোষ্ট আপলোড দিয়েছেন, যেখানে মুহাম্মদ এয়াকুব বলেছেন আমার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যারা আমার নীরবতাকে দুর্বলতা মনে করছেন, তারাই ভুল করেছেন। সত্যিকার অর্থেই এই সিবিএ নেতা যমুনা অয়েলে অনেক সুপার পাওয়ার ফুল। সাময়িক ভাবে চাকরী থেকে বরখাস্ত কৃত হলেও বর্তমান সময়েও তারই ইশারাই চলছে যমুনা অয়েলের প্রশাসনিকের অধিকাংশ কার্যক্রম। জানা গেছে এই সিবিএ নেতার সিন্ডিকেটের নিয়ন্ত্রনেই চলছে সবকটি ডিপোর তেল চুরির সিন্ডিকেট। এদিকে ২০২৫ সালের ৮ অক্টোবর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহবায়কের দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ মোরশেদ হোসেন আজাদ মহাব্যবস্থাপক (অর্থ) এবং সদস্য সচিব মিজানুর রহমানকে (মহাব্যবস্থাপক বানিজ্য অপারেশন)। গত বছরের ৩০ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য লিখিত ভাবে তদন্ত কমিটিকে বলা হয়েছে। কিন্তু অদ্যবধি তদন্ত কমিটি জমা দেয়াতো দুরে থাক, তদন্তের কার্যক্রমই শুরু করেনি।

দ্বিতীয় দফা বিপিসি সচিব শাহীনা সুলতানা স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশ দিয়েছে তদন্ত কমিটিকে। চলতি বছরের ৩০ এপ্রিল দ্বিতীয় দফার অফিস আদেশে বলা হয়েছে আগামী দশ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য । এই চিঠির মেয়াদও অনেক আগেই পার হয়ে গেছে কিন্তু এবারও তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়নি । অভিযোগ উঠেছে তদন্ত কারী দুই কর্মকর্তাকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে রেখেছে মুহাম্মদ এয়াকুব। তদন্তকারী দুই কর্মকর্তাকে নুন্যতম দশ বার ফোন দেয়া হয় সবুজ বাংলাদেশ থেকে, কিন্তু দুজনের কেউ ফোন রিসিভ করেনি । এদিকে সাময়িক বরখাস্ত প্রত্যাহারের যমুনা অয়েল কর্তৃপক্ষকে অব্যাহত চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্বে। অবশ্য তার হয়ে প্রতিষ্ঠানের ভিতরেই কাজ করছে একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। জানা গেছে গত মাসের শেষের দিকে চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সাবেক মেয়র ও নিষিদ্ধ সংগঠন মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আজম নাসিরের বড় একেএম সাইফ উদ্দিন আহমেদ দলবল নিয়ে হাজির হয় যমুনা অয়েলের নবাগত এমডির দপ্তরে। এই আওয়ামীলীগ নেতার ভাইয়ের সাথে ছিলেন যমুনা অয়েলের বিতর্কিত কর্মকর্তা সম্প্রতি ওএসডি হওয়া মাসুদুল ইসলামও। সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের ওস্তাদ খ্যাত ক্ষমতাধর এই মাসুদুল ইসলামের আমন্ত্রণেই আজম নাসিরের সহোদর যমুনা অয়েলে এসেছিল । যদিও সাইফুদ্দিন একসময় যমুনা অয়েলের কেরানি ছিলেন, পরবর্তীতে ছোট ভাই আজম নাসিরের ক্ষমতার দাফটে হয়েছিল ডিজিএম। বিভিন্ন সুত্রে নিশ্চিত হওয়া গেছে বহিস্কৃত সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের চাকরি ফেরতের সুপারিশে এসেছিলেন এই আওয়ামিলীগ নেতার সহোদর।

চলতি বছরের ২৬ ফেব্রয়ারী যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিজিএম এইচ আর মোহাম্মদ হাসান ইমামের স্বাক্ষরে তিন সিবিএ নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়। তিন সিবিএ নেতাদের একজন মুহাম্মদ এয়াকুব। এই সিবিএ নেতার বরখাস্তের চিঠিতে বলা হয়েছে ১৪ ডিসেম্বর ২০২৫ থেকে ১২ জানুয়ারী ২০২৬ পর্যন্ত ছুটি ভোগ করেছে, এর পর অনুপস্থিত। প্রাপ্ত তথ্যমতে চান্দাগাও থামায় একটি মামলায় তাকে ১৩ ডিসেম্বর গ্রেফতার হয়ে, ১৪ ডিসেম্বরে আদালতের মাধ্যমে জেল খানায় প্রেরন করেছে। এমতবস্থায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়। মজার বিষয় হলো এই সিবিএ নেতা যেদিন গ্রেফতার হলেন, এর পরের দিন থেকেই ছুটি মন্জুর হলো কিভাবে? তাছাড়া পুলিশ হেফাজতে থেকে তারা ছুটির আবেদনই বা করলো কিভাবে? অভিযোগ উঠেছে মাসুদুল ইসলাম নিজেই এয়াকুবের স্বাক্ষর দিয়ে ছুটির আবেদন করে এবং পরবর্তীতে তিনি নিজেই তা মন্জুর করেন। যদিও এই সিবিএ নেতার বিরুদ্ধে মামলা থাকার কথা বলা হয়েছে একটি, বাস্তবে এর বিরুদ্ধে মামলা আছে নুন্যতম চারটি। এদিকে ইতিমধ্যে তিনি জেল হাজত থেকে জামিনে বের হন । এরপরই শুরু হয়েছে এই সিবিএ নেতার জোরঝাপ। বিশেষ করে ১৬ মার্চ জেল হাজত থেকে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ নেতা ও যমুনা অয়েল কোম্পানী লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুবের বের হওয়ার পর থেকেই তার দৌরাত্ম্য অনেকটা বেড়ে গেছে । অভিযোগ উঠেছে নিজের সাময়িক বরখাস্ত প্রত্যাহারের জন্য যমুনা অয়েল কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে । তার চাপে সেই অনুযায়ী কাজ করার অভিযোগ উঠেছে যমুনা অয়েল কর্তৃপক্ষের বিরুদ্ধে । ২৩ মার্চ যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের বরাবর সাময়িক বরখাস্তের প্রত্যাহার চেয়ে আবেদন করে এই সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব৷ এর প্রেক্ষিতে ২৯ মার্চ হাসান ইমাম স্বাক্ষরিত এক চিঠিতে এয়াকুবকে তার বিরুদ্ধে যেসকল অভিযোগ তোলা হয়েছে তা জবাব দিতে বলা হয়েছে আগামী দশ কার্য দিবসের মধ্যে। তিনি জবাবও দিয়েছেন। অভিযোগ উঠেছে যমুনা অয়েলের কর্তৃপক্ষের সাথে বড় অংকের লেনদেনের রফাদফা চলছে মুহাম্মদ এয়াকুবের। যে কোনো সময় প্রত্যাহার হতে পারে তার সাময়িক বরখাস্ত।

বাবা আবুল কাশেম ছিলেন যমুনা অয়েল কোম্পানির অফিস সহায়ক। তার মৃত্যুর পর চাকরী পায় এয়াকুব। শুরুটা ১৯৯৪ সাল, দৈনিক হাজিরার ভিত্তিতে অস্থায়ী পদে যমুনা অয়েল কোম্পানিতে চাকরি জীবন শুরু হয় মুহাম্মদ এয়াকুবের। তিন বছরের মাথায় ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে টাইপিষ্ট পদে তার চাকরি স্থায়ী হয়। পদ মর্যাদা তৃতীয় শ্রেণির কর্মচারী। কর্মস্থান যমুনা অয়েল প্রধান কার্যালয় আগ্রাবাদ চট্টগ্রাম। দীর্ঘ বছরের এই চাকরি জীবনে তার কোন বদলী নাই। অবশ্য একবার বগুড়া বদলী করা হলেও আদালতের আদেশে সেই বদলি আদেশ স্থগিত হয়ে যায়। বেতন বর্তমানে সর্বসাকুল্যে প্রায় ৩৪ হাজার টাকা, তবে মালিক হয়েছে শত কোটি টাকার। দামী গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্সে সবকিছুই হয়েছে এই চাকরি জীবনে। ২০১৪ সালের ৯ জুন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তৎকালীন সচিব দীপক চক্রবর্তীর স্বাক্ষরিত তার জ্ঞাত আয় বহি ভুত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত কমিটি করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা বেধে দেয়া হয়েছিল সেবছরই ২৪ জুন পর্যন্ত। তবে সেই তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট অদ্যবধি আলোর মুখ দেখেনি। গত টানা সাড়ে ষোল বছর ধরে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের নেতৃত্বেই চলছে যমুনা ওয়েলের যতসব অপকর্ম।একদিকে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের নেতা অন্যদিকে যমুনা অয়েল কোম্পানির লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক। । জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত এই সিবিএ সংগঠনটির ভোটার বিহীন তিনি তিন টার্মের সাধারণ সম্পাদকও বটে । এছাড়া গ্যাস এন্ড অয়েলস ফেডারেশনের মহাসচিবেরও দায়িত্ব সামলিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে বিগত আওয়ামিলীগ সরকারের পুরোটা সময়ে এই সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের কথাই চলছে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম । বর্তমানেও তার প্রভাব একটু কমেনি। বলা চলে তার মুখের কথাই হলো প্রতিষ্ঠানটির অঘোষিত আইন। তার বাইরে গিয়ে খোদ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি । দীর্ঘ সাড়ে ষোল বছরে, সকল কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, পদোন্নতি, ক্যাজুয়াল ও কন্ট্রাক্টর ক্যাজুয়েল নিয়োগ , কোম্পানির মেডিকেল শাখার ঔষধ ক্রয়, টেন্ডার , ক্যান্টিনের বাজার, অয়েল ট্যাংকার, ট্যাংকলরী সব কিছুরই নিয়ন্ত্রণ হয়েছে তার ঈশারায়। এসব ক্ষেত্রে মুহাম্মদ এয়াকুবকে নির্দিষ্ট পরিমাণ কমিশন দেয়া ছাড়া নুন্যতম কোনো সিদ্ধান্তও নেয়ার ক্ষমতা ছিলনা যমুনা অয়েল কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের। পাশাপাশি ফার্নেস অযেল, বিটুমিন ও জালানি তেল চুরির সিন্ডিকেটতো ছিল তার নিজস্ব তত্বাবধানেই। দেশের সবকটি যমুনা ওয়েলের ডিপোগুলো নিয়ন্ত্রণ রাখতে চাকরি দেয়া হয়েছে মুহাম্মদ এয়াকুবের নুন্যতম বিশজন আত্মীয়কে। এদের তালিকায় রয়েছে আপন ছোট ভাই পারবতীপুর ডিপোর অপারেটর কাজী আইয়ুব, চাচাতো ভাইদের মধ্যে পতেঙ্গা ডিপাের অপারেটর কাজী মো: সাদেক, আগ্রাবাদ অফিসের সহকারী কাজী কামরুল, পিয়ন কাজী খোরশেদ, নেজাম উদ্দিন ও চাঁদপুর ডিপোর অপারেটর মো, সায়েম। ফুফাতো ভাইদের তালিকায় রয়েছে আগ্রাবাদ অফিসের সকারী সৈয়দ মো: সিরাজ ও পতেঙ্গা ডিপোর সিকিউরিটি মো: আরিফ। ভাগিনাদের তালিকায় আছে সিলেট ডিপোর অপারেটর কাজী মোজাম্মেল, আগ্রাবাদ অফিসে সহকারী কাজী মুয়াদ, পতেঙ্গা অফিসের অপারেটর মো : হানিফ। খালাতো ভাইদের তালিকায় শ্রীমঙ্গল ডিপোর অপারেটর খোরশেদ আলম মিন্টু , ও মাহবুল আলম । শ্যালকের তালিকায় আছে চাঁদপুর ডিপোর অপারেটর মাইন উদ্দিন আহমেদছোটন । ভাতিজার তালিকায় আছে আগ্রাবাদ অফিসের ড্রাইভার মো: মাসুদ। ভগ্নিপতি ফারুক চাকরি করছে ফতুল্লা ডিপোর অপারেটর পদে। দৌলতপুর ডিপোর অপারেটর মো : দেলোয়ার হলেন তার নিকটতম আত্মীয়। এদের মধ্যে আগ্রাবাদ অফিসের পিয়ন ও অফিস সহকারী কাজী খোরশেদ ও কাজী কামরুল ছাড়া সকলেই অস্থায়ী ভিত্তিতে চাকরি করছে।

গতবছর জুলাই মাসে এয়াকুবের সহোদর পার্বতীপুর ডিপোর অপারেটর কাজী আইয়ুবের নেতৃত্বে ছয় কোটি কোটি টাকার তেল চুরির অভিযোগ উঠে । সেই ঘটনায় বিপিসি ও যমুনা তদন্তে নামে। গঠন করা হয় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ৷তদন্তে কাজী আইয়ুবের বিরুদ্ধে তেল চুরির ঘটনার সততাও পেয়েছে। কিছুই হয়নি আইয়ুবের বিরুদ্ধে, বড় ভাই এয়াকুবের ক্ষমতার দাপটে সব কিছু ধামাচাপা পড়ে গেছে। তবে সম্প্রতি তাকে প্রধান কার্যালয়ে বদলী করা হয়েছে। তেল চুরির পাশাপাশি চাকরি দেয়ার নাম করে ২৯ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে । যমুনা সুত্রে জানা গেছে ২০১৯ ঠিকাদারের শ্রমিক আবদুল নুর ও হাসান ফয়সালের সহযোগিতায় চাকরি দেয়ার নাম করে আট জনের কাছ থেকে উল্লেখিত পরিমাণ টাকা নিয়েছে মুহাম্মদ এয়াকুব বিভিন্ন কুরিয়ার ও বিকাশের মাধ্যমে টাকা গুলো নেয়া হয় বলে জানা গেছে৷ টাকা গুলো লেনদেন করেছে বাঘাবাড়ি যমুনা অয়েল ডিপোতে কর্মরত তোতা মিয়া। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে উল্টো তোতা মিয়াকে নানাভাবে ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে। এব্যাপারে ইয়াকুব, আবদুল নুর ও হাসান বিরুদ্ধে ২০১৯ সালের ১৯লা জুলাই সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় তোতা মিয়া জিডি করে। জিডি নং ৮৬৯। পরবর্তীতে তোতা মিয়াকে যমুনা অয়েলের প্রধান কার্যালয়ে ডেকে এনে জোর প্রয়োগ করে এয়াকুবের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করা হয়। চাকরির নামে টাকা আত্মসাতের ঘটনা ছাড়াও যমুনা ওয়েলফেয়ার ফান্ডের বারো লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে মুহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে । নাম প্রকাশ্যে অনিচ্ছুক যমুনা ওয়েলের জনৈক জৈষ্ঠ সহকারী দৈনিক আমার বার্তাকে বলেন প্রতিষ্ঠানটিতে এয়াকুব এতটাই প্রভাবশালী তার কথা মতো ২০২৩ সালে যমুনা অয়েল কর্তপক্ষ তাদের বেতন থেকে টাকা কেটে নিয়েছে ।

ওয়েল ফেয়ার ফান্ড থেকে টাকা ফেরত দেবে বলে প্রত্যেক কর্মচারীর বেতন থেকে এক হাজার করে টাকা কেটে নিয়েছে৷ অদ্যবধি টাকা ফেরত দেয়া হয়নি। টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেছে যমুনা ওয়েলের একাধিক কর্মকর্তাও। অনুসন্ধানে জানা গেছে যমুনা অয়েলে চাকরি করে হঠাৎ জমিদার হয়ে উঠে মুহাম্মদ এয়াকুব। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা লালখান বাজার ৩৩ হাইলেভেল রোডে (মানারাত ইদ্রিস প্যালেস) এ চার হাজার তিশশ বর্গফুটের ফ্ল্যাটটির মালিক মুহাম্মদ এয়াকুব। পরিবার পরিজন নিয়ে তিনি সেখানেই বসবাস করছে। বর্তমানে ফ্ল্যাটটির বাজার মুল্য সাড়ে তিন কোটি টাকা আগ্রাবাদ এক্সেস রোডে তার স্ত্রীর নামে রয়েছে ছয় কাঠা জায়গা। সেখানে টিনশেড করে ঘর ভাড়া দিয়েছে এই জমির বর্তমান মুল্য প্রায় দশ কোটি টাকা। এছাড়া পতেঙ্গার ডেইল পাড়ায় জমি, গ্রামের বাড়িতে কিনেছে ভিটে, পুকুর ও ঘানি জমি নিজে চলার জন্য আছে আধুনিক মডেলের NoHA মাইক্রোবাস। এদিকে ২০২২ সালের ১৫’সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম -১ সহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা জুয়েল মজুমদারের কার্যালয়ে মুহাম্মদ এয়াকুবের জ্ঞাত আয় বহি ভুত সম্পদ অর্জনের বিষয়ে গণশুনানি হয়েছে। প্রাথমিক ভাবে সততাও পেয়েছে দুদক৷ চলতি বছরের ৮ মার্চ দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এ কেএম মর্তুজা আলী সাগর স্বাক্ষরিত ম্যানেজার ( ডিপো) ইনচার্জ যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে ফতুল্লা ডিপো, নায়রায়নগন্জকে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনীয় রেকর্ড পত্র সরবরাহ করন প্রসঙ্গে, মোহাম্মদ এয়াকুবের ব্যক্তিগত নথির সত্যায়িত কপি (নাম, বর্তমান ঠিকানা, যোগাযোগের নাম্বার, জাতীয় পরিচয় পত্রের কপি প্রেরনের জন্য) ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে স্থানীয় নির্বাচন দিতে হবে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: গণঅভ্যুত্থানে হত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন, ‘নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করতে জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে স্থানীয় নির্বাচন দিতে হবে।’ আজ রবিবার পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ দাবি জানান দলটির নায়েবে আমীর। পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মুজিবুর রহমান বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় নিজের অধিকার, ভোটের অধিকারের আশায় বাংলাদেশের জন্ম হয়েছিল। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, তা সফল হয়নি। যার ফলে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।’ গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চালিয় যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে এ যাবতকালে ভোটের অধিকার আসেনি। পতিত সরকারের দোসর যারা এখনো আছে, তাদের বিচার নিশ্চিত ছাড়া গণতন্ত্র সম্ভব নয়।’ প্রয়োজনীয় সংস্কার

আরও পড়ুন
language Change