তারিখ লোড হচ্ছে...

নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য মেসির বিদায় নিয়ে যা বললেন ইব্রা-অঁরিরা ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন'র মৌসুমি ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান গ্রেফতার  বেনাপোল বন্দরের ৯২৫ নম্বর গুদামে পণ্য চুরির অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও অষ্টম শ্রেণির ছাত্রী কন্যাকে কুপিয়ে জখমের অভিযোগ হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার

২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ

২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ
পাঠক সংখ্যা
638

জসিম উদ্দিনঃ  

২০২৪ সালের ১৮ জুলাই বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এক ঐতিহাসিক ও রক্তক্ষয়ী রুপে মোড় নেয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ার পর এদিন ”কমপ্লিট শার্টডাউন” সফল করতে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজপথে নেমে আসেন। পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষে সেদিন ব‍্যাপক প্রানহানি ঘটে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ১৮ জুলাই বাংলাদেশে আন্দোলনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় অস্থির ও আলোচিত দিনগুলোর একটি। কোটা সংস্কার আন্দোলন ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের গণ্ডি পেরিয়ে জাতীয় সঙ্কটে রূপ নিয়েছিল। আগের দুই দিনের সংঘর্ষ, প্রাণহানি এবং দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের ধারাবাহিকতায় এ দিন রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর সহ দেশের বিভিন্ন এলাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। কলেজ ক‍্যাম্পাস, প্রধান সড়ক, সরকারি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘিরে সংঘর্ষে দেশ অচল হয়ে পড়ে।

১৮ জুলাই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখেন। একই সময়ে রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, মিরপুর, উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর ও শনির আখড়াসহ সাইনবোর্ড এলাকায় আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। বিভিন্ন স্থানে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং গুলির শব্দে পুরো পরিবেশ আতঙ্কিত হয়ে ওঠে। দিন গড়ানোর সাথে সাথে আন্দোলনের বিস্তার আরো বাড়তে থাকে। দেশের বিভিন্ন মহাসড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং জেলা শহরগুলোতে বিক্ষোভকারীরা অবস্থান নেন। কোথাও কোথাও যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সংঘর্ষে বহু মানুষ আহত ও নিহত হওয়ার খবর আসে। বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে আহতদের ভিড় বাড়তে থাকে। চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে থাকেন।

এ দিনটি সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ‍্যে একটি ছিল, দেশের যোগাযোগ ব্যবস্থা এবং ডিজিটাল সংযোগে বড় ধরনের বিপর্যয়। বিকালের দিকে মোবাইল ইন্টারনেট কার্য অচল হয়ে পড়ে। পরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়। সামাজিক অনলাইন যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ডিজিটাল যোগাযোগ প্ল্যাটফর্মে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়ে। ফলে দেশজুড়ে তথ্যপ্রবাহে এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবার-পরিজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন অসংখ্য মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি স্থাপনা, যানবাহন এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। সন্ধ্যার পর রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করা হয় এবং সাধারণ মানুষের চলাচল অনেকটাই সীমিত হয়ে পড়ে। পরিস্থিতির দ্রুত অবনতির মধ্যে সরকার জরুরি বৈঠক করে। রাতে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারির সিদ্ধান্তের ঘোষণা আসে, যা পরদিন থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়। সরকারের পক্ষ থেকে প্রশাসন, জনসাধারণকে ঘরে থাকার আহ্বান করা হয় এবং গুজবে কান না দেয়ার অনুরোধ করা হয়। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।

১৮ জুলাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল আন্দোলনের চরিত্রে পরিবর্তন। কোটা সংস্কারের দাবির পাশাপাশি নিরাপত্তা ন্যায়বিচার এবং সহিংসতার বিচারসহ বিভিন্ন দাবি সামনে আসতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যপ্রবাহ বন্ধ থাকলেও সংবাদমাধ্যম গুলো বাংলাদেশের পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী হল ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয়। রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সড়কে সাধারণ মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে আসে। ব্যবসা-বাণিজ্য, গণপরিবহন ও স্বাভাবিক জনজীবন প্রায় স্থবির হয়ে পড়ে। দিন শেষে নিহত ও আহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হতে থাকে। তবে এটি স্পষ্ট হয়ে ওঠে যে, ১৮ জুলাই ছিল আন্দোলনের সবচেয়ে রক্তক্ষয়ী ও সঙ্কটপূর্ণ অধ্যায়গুলোর একটি। এদিনের ঘটনাপ্রবাহই পরবর্তী সময়ে সারা দেশে কারফিউ, সেনা মোতায়েন, দীর্ঘ সময় ইন্টারনেট বিচ্ছিন্নতা এবং রাজনৈতিক পরিস্থিতির নাটকীয় পরিবর্তনের ভিত্তি তৈরি করে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নবীনগরে ৭ কোটি টাকা নিয়ে উধাও ছাত্রলীগ নেতা ও ডাচবাংলা ব্যাংক ম্যানেজার

  বিপ্লব নিয়োগী তন্ময় নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামের নির্মল রায়ের ছেলে শান্ত কুমার রায় ওরফে সেলফি শান্ত ৫ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুধুমাত্র নবীনগরের সলিমগঞ্জ বাজার এলাকা থেকে ৩ কোটি এবং বাঞ্ছারামপুরের পাহাড়িয়াকান্দি, নরসিংদী, চট্রগ্রাম থেকে মোট ৫ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।শান্ত কুমার রায় (৩০)এর বিরুদ্ধে এ পর্যন্ত থানায় ১২ অভিযোগ জমা পড়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, যে ১২টি অভিযোগ জমা পড়েছে তাতে ২ থেকে আড়াই কোটি টাকা পাওয়ার দাবি করা হয়েছে তার কাছে।আপাতত এই তথ্য প্রমাণ আমাদের কাছে এসেছে। কারোর কাছ থেকে জমি বিক্রি করা, সিগারেট ব্যবসা, স্বর্ণের ব্যবসায় ইনভেস্ট করার কথা

আরও পড়ুন
language Change