তারিখ লোড হচ্ছে...

জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য মেসির বিদায় নিয়ে যা বললেন ইব্রা-অঁরিরা ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন'র মৌসুমি ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান গ্রেফতার  বেনাপোল বন্দরের ৯২৫ নম্বর গুদামে পণ্য চুরির অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও অষ্টম শ্রেণির ছাত্রী কন্যাকে কুপিয়ে জখমের অভিযোগ হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার বিএডিসির ৩৫০ কোটি টাকার সার গুদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ গৃহায়ন প্রকল্পের আড়ালে ১৭ কোটি টাকা লুট যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ; নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপে না খেলেও মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ আন্ডাররাইটিংয়ে ভর করে ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বাড়লো সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নু মারা গেছেন লঞ্চের ধাক্কায় ডুবে গেল ট্রলার ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব শেখ হাসিনা ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিলাইছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাঁধন রাবিপ্রবি ইউনিট দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ চালু করবে সরকার প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু পালিত হচ্ছে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার উইনগেট ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ববাজারে ফের বাড়লো সোনার দাম

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতুটি।

সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সোমবার সকাল ১০টা নাগাদ স্পট গোল্ড প্রতি আউন্সে ৩ হাজার ৩৫৪ দশমিক ৮৩ ডলারে বিক্রি হতে দেখা গেছে, যা গত ২৩ জুনের পর সোনার সর্বোচ্চ দর। এছাড়া, ফিউচার মার্কেটেও প্রায় দশমিক ২ শতাংশ বেড়েছে সোনার দর। এই বাজারে প্রতি আউন্স সোনা বর্তমানে ৩ হাজার ৩৭১ ডলারে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাণিজ্য শুল্ক নীতি বাস্তবায়নের অনিশ্চয়তার কারণেই বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনার চাহিদা আবারও বাড়ছে।

গত শনিবার (১২ জুলাই) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে পণ্য আমদানিতে আগামী ১ আগস্ট থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই মূলত আবারও বিনিয়োগকারীদের ভরসার জায়গা হয়ে উঠেছে সোনা।

এদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সবশেষ গত ৭ জুলাই দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। পরদিন ৮ জুলাই থেকে নতুন নির্ধারিত দরে সোনা বেচাকেনা চলছে দেশের বাজারে।

বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির ১ ভরি সোনা ১ লাখ ১৫ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ

ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ছাড়াও প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্য সদস্যরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন
language Change