তারিখ লোড হচ্ছে...

সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে

গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে
পাঠক সংখ্যা
638

গোপালগঞ্জ সংবাদদাতা:

গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (২২ জুলাই) গোপালগঞ্জের পরিস্থিতি ঘুরে দেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দল ও সুশিল সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রাণহানী যেখানেই হোক না কেন, মানুষের জীবনের চেয়ে বড় কিছু হতে পারে না। এ কারণেই ঘটনাটি জানার জন্য প্রধান উপদেষ্টা আমদেরকে পাঠিয়েছেন। গোপালগঞ্জের যে অনভিপ্রেত ঘটনা এটা যাতে ভবিষ্যতে আর না হয় সেজন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেবেন। আজ আমরা এখানে প্রাথমিক তথ্য সংগ্রহ করার জন্য এসেছি। এ ঘটনার গভীরে সরকার যাবে। এটা থেকে আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে হবে। কারণ এটা আর একবার হতে দেওয়া যাবে না। এ জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগী তদন্ত কমিশন গঠন করা হবে।

আগামী জাতীয় নির্বাচন এই সরকারের কাছে অগ্নিপরীক্ষা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করবো। যেখানে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন। যেখানে প্রকাশ্যে ভোট গণনা এবং ঘোষণা হবে। এজন্য রাজনৈতিক দলগুলো মধ্যে পারষ্পরিক সহনশীলতা প্রয়োজন। আর যেই নির্বাচিত হন অন্তর্বর্তীকালীন সরকার তাকেই সহযোগিতা করবে। কিন্তু এই নির্বচন প্রক্রিয়া যাতে প্রশ্নবিদ্ধ না হয়। এটা অন্তর্বর্তীকালীন সরকারে কাছে একটা অগ্নিপরীক্ষা। নির্বাচন প্রক্রিয়া যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমাদের সমস্যা আরও বাড়বে।

তিনি আরও বলেন, এনসিপির কর্মসূচিকে ঘিরে কিছু একটা ঘটবে এমন আশঙ্কা প্রশাসনের ছিল। কিন্তু এর ব্যাপকতা কেউ অনুমান করতে পারেন নাই। এই পরিস্থিতে সিমিত সম্পদ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতির মোকাবেলা করেছেন। এখানে আশঙ্কার কিছু নাই উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটা একটা দল নিরপেক্ষ সরকার। এটা শহীদদের রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকার। ২০/৩০ হাজার আহতদের আত্মত্যাগের সরকার। সুতরাং গোপালগঞ্জও আমাদের কাছে যা, প্রত্যেকের জেলাও তাই। প্রধান উপদেষ্টা সেই বার্তাটাই দিয়েছেন।

ফাওজুল কবির খান বলেন, যারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে তারা অবশ্যই আইন অনুযায়ী শাস্তি পাবে। এছাড়া যাতে অন্য কেউ যেন হয়রানি না হয়। ব্যবসা-বাণিজ্য, সাধারণ জীবন যাতে ব্যাহত না হয় সেজন্য আমরা চেষ্টা করবো। অভ্যুত্থান পরবর্তী সরকার চেষ্টা করছে, একটা গণতন্ত্রের চর্চা করা। আগে তো গণতন্ত্রের চর্চা হয় নাই। বিরোধ মত হলেই তাকে দমন করা হয়েছে। আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে, নানান রকম শাস্তি দেওয়া হয়েছে। এখন আমরা চাচ্ছি সেই পরিস্থিতিটাকে পরিবর্তন করতে। এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই যেখানে সবাই নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারবেন। আবার দ্বায়িত্বশীলতার সাথে মতামত পেশ করবেন। এমন কোনো মতামত দিবেন না যেন তাদের নিজেদের জন্যই নিজেদের দল বা মতাদর্শের জন্য ক্ষতিকর।

এর আগে সকলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান প্রথমে ভাঙচুর হওয়া জেলা কারাগার পরিদর্শনে যান। এরপর পরিদর্শন করেন ভাঙচুর করা জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর নির্মাণ এলাকা। সেখান থেকে শহরের মূল সড়ক দিয়ে হেঁটে পৌর পার্ক এলাকায় এনসিপির সভাস্থল পরদর্শন করেন। এ সময় তাদের সাথে ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লে. জেনারেল আ. হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরী, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ স্থানীয় প্রশাসনের ব্যক্তিবর্গ। পরে তারা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময়ে মিলিত হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে

৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে

মোহাম্মদ আব্বাস উদ্দিন চট্টগ্রাম প্রতিনিধিঃ ঢাকার মিরপুরে গত ২ জুন ঘটে যাওয়া বৃদ্ধা নুরজাহান বেগমের মতোই আরেকটি ঘটনা ঘটে গেলো চট্টগ্রামের চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়ায়। এবার নিজ ঘর থেকে আনুমানিক ৪ দিন আগে মারা যাওয়া আবদুর রহমান (৬৫) নামে আরেক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাউসিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিমের প্রধান সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইন ফারুকীর নেতৃত্বে সদস্যরা চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় গতকাল সোমবার রাতে নিজ ঘরের কাঠের উপর থেকে আবদুর রহমানের অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পরে চন্দনাইশ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, বৃদ্ধ আবদুর রহমানের ৩ ছেলে প্রবাসী। বর্তমানে তারা প্রবাসেই অবস্থান করছেন। তার স্ত্রীও প্রবাসের একটি হাসপাতালের আইসিইউতে আছেন। আবদুর রহমানও এক সময় ছেলেদের সাথে দেশের বাইরে থাকতেন। আনুমানিক বছর

আরও পড়ুন
language Change