তারিখ লোড হচ্ছে...

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট
পাঠক সংখ্যা
638

ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদদাতা:

ট্রাফিক পুলিশের হয়রানি অতিরিক্ত অর্থ আদায় বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করছেন অটোরিকশার মালিক-শ্রমিকরা। রোববার সকাল থেকে জেলাজুড়ে সব ধরনের অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া শহরে ইজিবাইক যেন প্রবেশ করতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নেয় চালকরা।

এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কর্মজীবী মানুষ শিক্ষার্থী এবং রোগীদের গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় চাপ বেড়েছে বাসসহ অন্যান্য গণপরিবহনে। যাত্রীরা জানান অটোরিকশা চলাচল বন্ধ থাকায় বিভিন্ন উপজেলা থেকে অনেক কষ্ট করে তাদের জেলা শহরে যাতায়াত করতে হচ্ছে। অটোরিকশার চালকরা সড়কে ইজিবাইক আটকে দিচ্ছে। ফলে হেঁটেই অনেকে গন্তব্যে রওনা হয়েছে, কেউ কেউ বাসে চলাচল করছেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিম বলেন প্রতিদিন নানা অজুহাতে ট্রাফিক পুলিশ অতিরিক্ত টাকা আদায় করছে। বৈধ কাগজপত্র থাকার পরেও অনেক সময় বিনা কারণে গাড়ি জব্দ করা হয়। লাইসেন্স নবায়ন ও অনুমোদনের ক্ষেত্রে ঘুষ ছাড়া কাজ হয় না। একজন ট্রাফিক পরিদর্শকের অপসারণ দাবি করে তিনি বলেন জব্দ করা শতাধিক অটোরিকশা ছেড়ে দিতে হবে।

সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড়, নন্দনপুর বাজার এবং ব্রাহ্মণবাড়িয়া শহর ও শহরতলীসরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে সরেজমিনে দেখা যায়, কোথাও কোনো অটোরিকশা চলাচল করেনি। বিভিন্ন স্থানে অটোরিকশার মালিক, চালক ও তাদের লোকজন (শিশু-কিশোর) লাঠিসোঁটা হাতে পিকেটিং করছেন।

সাজেদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি মাথায় করে কৃষিপণ্য নিয়ে যাচ্ছিলেন জেলা শহরে। তিনি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাসিন্দা। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে দুপুর ১২টায় তিনি বলেন এইখানে আসতেই মেলা ঝামেলা অইছে। অহন এই বোঝা নিয়া জেলা শহরে যামু কেমনে জানি না।

ব্রাহ্মণবাড়িয়া জেলা অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন আমরা গত এক বছরে সরকারকে পাঁচ কোটি টাকা রাজস্ব দিয়েছি। অথচ আমাদের বৈধ কাগজপত্র থাকলেও নানা অজুহাতে হয়রানি করা হয়। জেলা শহরে ৫০০ টাকা ভাড়া নিয়ে রোগী বহন করে ফেরার পথে পাঁচ হাজার টাকার মামলা খেতে হয়। এক মাস ধরে আমাদের শতাধিক গাড়ি আটক রাখা হয়েছে। আমাদের তিন দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।

শনিবার রাতে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মালিক সমিতির সভাপতি বলেন আমাদের কর্মসূচির মধ্যে অন্য কোনো যানবাহনকে বাধা দেওয়ার কথা নেই। আমরা শুনেছি, কয়েকটি স্থানে দুষ্কৃতকারী কিছু লোক এমনটি করেছে। আমরা তাদের বাধা দিয়েছি, তারা আমাদের লোক নয়। রিকশা চলতে আমাদের কোনো বাধা নেই।

হঠাৎ করে অটোরিকশার ধর্মঘটে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। এখন এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষা চলছে। সকাল-বিকাল চলছে পরীক্ষা। এইচএসসি পরীক্ষার্থীদের গ্রাম থেকে উপজেলা সদরে আর স্নাতক শ্রেণির পরীক্ষার্থীদের জেলা সদরে যেতে হচ্ছে। অটোরিকশার চালকদের কর্মবিরতির ফলে কর্মজীবী মানুষের পাশাপাশি শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। তাদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

আকলিমা আক্তার নামে এক স্নাতক শিক্ষার্থীকে ১২ দিনের শিশু কোলে নিয়ে সরাইল উপজেলার প্রত্যন্ত শাহবাজপুর থেকে জেলা সদরে যেতে দেখা গেছে। দুপুর পৌনে ১২টায় সরাইল বিশ্বরোড মোড়ে তার সঙ্গে কথা হয়। হঠাৎ করে এমন কর্মবিরতির কারণে তাকে অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে। অনেক কষ্ট করে তিনি ১৫ কলোমিটার পথ অতিক্রম করেছেন। তিনি সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষা দিচ্ছেন। তাকে যেতে হবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে। দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু হলেও বাকি ১৫ কিলোমিটার পথ যাওয়া নিয়ে তাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন জেলায় অটোরিকশার মালিক-শ্রমিক সংগঠন ধর্মঘটের ঘোষণা দিয়েছে। তাদের দাবি ছিল আটক গাড়িগুলো ছেড়ে দেওয়া। যাদের বৈধ কাগজপত্র আছে তাদের গাড়ি ছেড়ে দিচ্ছি। আর যেগুলো প্রক্রিয়াধীন আছে, তাদেরটা আটক থাকছে। পরে প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হবে। কোনো অন্যায়-অবিচার এ ক্ষেত্রে করা হচ্ছে না। অনেকে বিভিন্ন পুলিশ কর্মকর্তার নামে অভিযোগ করছেন। বস্তুনিষ্ঠ ও যুক্তিযুক্ত অভিযোগ থাকলে তারা আমার কাছে দিতে পারেন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাস্তায় প্রতিবন্ধকতা ও ঘর ভাংচুর

রাস্তায় প্রতিবন্ধকতা ও ঘর ভাংচুর

  মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়াঃ গতকাল ২১-নভেম্বর শুক্রবার বরুড়া পৌরসভার ৯নং ওয়ার্ড দেওড়া গ্রামে চাচা শ্বশুর কতৃক প্রবাসী ভাতিজার পরিবারের (বউয়ের) রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, বসত ঘর কুপিয়ে, সিসিটিভি ভাংচুরের অভিযোগ তুলেন ভাতিজা বউ শারমিন বেগম-২৬- স্বামী -সাজ্জাদ হোসেন, সাং দেওড়া কাজী বাড়ি। তার অভিযোগ দীর্ঘ দিন যাবত আমার চাচা শ্বশুর মিজানুর রহমান -৪৫-পিতা- আব্দুল খালেক, খোরশেদা বেগম-৪০-স্বামী মিজানুর রহমান। মেহেরুন বেগম-২৫ স্বামী মহিউদ্দিন টিপু,আমেনা বেগম-,৫০ স্বামী সরবত আলী, জেছমিন আক্তার-৩৫ স্বামী -মালেক হোসেন, অহেদ আলী ৬৫,পিতা-মৃত-অজ্ঞাত। উপরোউল্লেখিত ব্যক্তিগন বিভিন্ন সময়ে চলাচলের রাস্তায় বাধা প্রদান করে, আমাকে মারধর করে, আমার স্বামী প্রবাসে থাকে আমি ছোট দু’টি বাচ্চা নিয়ে থাকি, এমতাবস্থায় আমি আদালতে লিখিত অভিযোগ দাখিল করি। আদালত বরুড়া থানাকে তদন্ত করার নির্দেশ দেন। আমি প্রতিনিয়ত হুমকির মধ্যে অনিশ্চিত জীবন অতিবাহিত করছি,আমি প্রশাসনের

আরও পড়ুন
language Change