কুষ্টিয়া সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তথ্য উঠে এসেছে ফরেনসিক প্রতিবেদনে। রোববার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির নিকট ফরেনসিক প্রতিবেদন হস্তান্তর করে পুলিশের সদস্যরা। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে সাজিদের শরীরে পানিতে ডুবে মৃত্যুর কোনও বৈশিষ্ট্য নেই। সাজিদ আবদুল্লাহকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপরে তার মৃতদেহ পানিতে ফেলা হয়েছে। সাজিদের মৃত্যু ময়নাতদন্তের ৩০ ঘণ্টা আগে হয়েছে।
সাজিদের সহপাঠীরা জানায় একজন শিক্ষার্থীকে হত্যা করে মৃতদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই। এর আগে গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসংলগ্ন একটি পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত