তারিখ লোড হচ্ছে...

জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড়

অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা

অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা
পাঠক সংখ্যা
638

শেরপুর সংবাদদাতা:

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। একইসঙ্গে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও রয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে মো. খলিলুর রহমান (৮০) তার স্ত্রী খোশেদা বেগমকে (৭০) ঘর থেকে টেনে এনে উঠানে ফেলে দেন। এর আগে ঘরের সামনে উঠানে কোদাল দিয়ে একটি গর্ত খুঁড়ে রাখেন। পরে সেই গর্তে স্ত্রীকে শুইয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসুস্থ বৃদ্ধা আত্মরক্ষায় চিৎকার করলে ক্ষিপ্ত স্বামী তাকে সজোরে চড় মারেন এবং লাঠি দিয়ে আঘাত করেন।

এদিকে পরিবারের একজন সদস্য এই মারধরের ভিডিও নিখুঁতভাবে ধারণ করলেও সাহায্যের চেষ্টা করেননি। পাশেই কয়েকজন দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। ভিডিওটি তাদের নাতি মো. খোকন (১৯) ধারণ করে ফেসবুকে পোস্ট করেন, যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী খোশেদা বেগম। স্থানীয়দের অভিযোগ, স্বামী তার সঠিক চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিন স্ত্রী বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে তিনি এ নৃশংস আচরণ করেন।

পাশের বাড়ির বাসিন্দা সুজন জানান, খলিলুর রহমান ঝামেলা এড়িয়ে চলেন এবং গরিব মানুষ। গতকালই তিনি স্ত্রীর জন্য একটি চেয়ার কমোড কিনে আনেন। তবে স্ত্রীর অসুস্থতা ও দৃষ্টি সমস্যার কারণে কথা না শোনায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করেন তিনি। এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন ভিডিওটি দেখা হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ

হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ পটুয়াখালীতে প্রতারণা, অবৈধভাবে ফ্ল্যাট দখল, অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে জেলা প্রশাসক কাছে লিখিত আবেদন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেরুন নেছা। আবেদনে মেহেরুন নেছা দাবি করেন, তিনি জহির-মেহেরুন নার্সিং কলেজ, সুলতানা রাজিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং সুলতানা রাজিয়া নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি ডি ডব্লিউ এফ এর ভাইস চেয়ারম্যান। রাজধানী নার্সিং কলেজ ও আনোয়ারা বেগম নার্সিং কলেজের দাতা সদস্য এবং ইস্টার্ন আই সি ই এফ নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। লিখিত অভিযোগে মেহেরুন নেছা উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর অভিযুক্ত জামায়াত নেতা প্রভাষক মো. আবুল বাসার সাইফুল্লাহ রাজনৈতিক ও দলীয় প্রভাব খাটিয়ে তাকে তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অন্যায়ভাবে বের করে দেন।

আরও পড়ুন
language Change