তারিখ লোড হচ্ছে...

সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিতের দাবী

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিতের দাবী
পাঠক সংখ্যা
638

মৌলভীবাজার সংবাদদাতা:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা হালনাগাদের দাবি জানিয়েছেন সমিতির সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন। ১০ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগে তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা হালনাগাদ না করে নির্বাচন অনুষ্ঠান করার চেষ্টা করা হচ্ছে। এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

লিখিত অভিযোগ মোহাম্মদ তাজ উদ্দিন উল্লেখ করেন, ঘোষিত নির্বাচন কমিশনের ১, ২, ৫, ৬ ও ৭ ক্রমিক নম্বরের সদস্যরা প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। ২০১৭ সালের ২৪ মে তিন বছর মেয়াদি সর্বশেষ নির্বাচনে সভাপতি ও সেক্রেটারি তৎকালীন কৃষিমন্ত্রীর প্রত্যক্ষ সমর্থনে নিয়মিত মেয়াদ শেষ হওয়ার পরও ২০২৫ সাল পর্যন্ত নির্বাচন ছাড়াই অবৈধভাবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৭ সালের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯৯০ জন, যা বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে মাত্র ১ হাজার ১৩৩ জনে। ৮ বছরে বেড়েছে মাত্র ১৪৩ জন। অথচ যথাযথভাবে হালনাগাদ করা হলে বর্তমানে ভোটার সংখ্যা কমপক্ষে আড়াই হাজার থেকে তিন হাজার হওয়ার কথা। এটি বর্তমান ভোটার তালিকার অসম্পূর্ণতা ও পক্ষপাতমূলক প্রণয়নের প্রমাণ। বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ও উত্তেজনাপূর্ণ হওয়ায় ভোটার তালিকা হালনাগাদ ছাড়া এই সময়ে ব্যবসায়ী সমিতির নির্বাচন আয়োজন করলে ব্যবসায়ী সমাজে বিভাজন ও অস্থিরতা দেখা দিতে পারে। এ অবস্থায় তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদকৃত ভোটার তালিকা প্রণয়ন না হওয়া পর্যš Íনির্বাচন স্থগিত রাখার দাবি জানান তিনি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে একটি আবেদন পেয়েছি। সবাইকে নিয়ে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হবে।’

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন দীর্ঘ ৮ বছর অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি এ সংগঠনের নির্বাচন আয়োজনের জন্য সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ৭ আগস্ট সিরাজুল ইসলাম চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রফেসর রফি আহমদ চৌধুরী, মো. নূরুল আলম সিদ্দিকী, মো. ইয়াকুব আলী, আশরাফুল ইসলাম কামরুল, এডভোকেট মো. আলাউদ্দিন ও অয়ন চৌধুরীকে নির্বাচন কমিশনার মনোনীত করে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন ২০২৫ পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করেন। ৭ সদস্য বিশিষ্ট এ কমিশনের প্রধান সিরাজুল ইসলাম চৌধুরী, কমিশনার প্রফেসর রফি আহমদ চৌধুরী, আশরাফুল ইসলাম কামরুল, এডভোকেট মো. আলাউদ্দিন ও অয়ন চৌধুরীকে একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক দাবি করে তাদের বাদ দিয়ে একটি নতুন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি মোহাম্মদ তাজ উদ্দিনের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আতঙ্কে যাত্রীরা নেই দূরপাল্লার বাস

স্টাফ রিপোর্টার॥ আামীকাল ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে চাপা আতঙ্কে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসে কমে গেছে যাত্রীর সংখ্যা। আজ (শুক্রবার) সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়,বেশিরভাগ বাস কাউন্টার ফাঁকা। এমনকি যাত্রী সংকটে বেশ কয়েকটি কাউন্টার বন্ধও রয়েছে। কর্মীরা হাঁকডাক করলেও প্রত্যাশামাফিক যাত্রী পাচ্ছেন না। কোনো যাত্রী টার্মিনালে প্রবেশ করলে পরিবহন শ্রমিকরা ছুটে যাচ্ছেন তার দিকে। রাজধানী এক্সপ্রেসের কর্মী লেন, অন্যদিনের তুলনায় আজ যাত্রীর সংখ্যা কম। সকাল থেকে মাত্র দুইটা বাস ছেড়ে গেছে। অথচ এই সময়ে তিন থেকে চারটা বাস ছাড়ে। এ দিক থেকে যাচ্ছেও কম,ওদিক থেকে আসছেও কম। চুয়াডাঙ্গা ডিলাক্সের কর্মী বলেন, আতঙ্কের কারণে যাত্রীর সংখ্যা কমে গেছে। যে কয়টা বাস ছাড়লাম, একটাও পুরো যাত্রী ভরেনি। কয়েকটা সিট ফাঁকা নিয়েই বাস ছাড়ছে। মাগুরা

আরও পড়ুন
language Change