তারিখ লোড হচ্ছে...

কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি জাহাঙ্গীর হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান একহাতে বদলির প্রজ্ঞাপন অন্ন হাতে সেই প্রজ্ঞাপন বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিরুদ্ধে দুদকে অভিযোগ এলেনবাড়ি গণপূর্তে অনিয়মের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটিএফ উদ্বোধন রামগড় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপরে কামড়ে প্রাণ গেল গৃহবধূর রাঙ্গামাটিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত ময়মনসিংহে তদন্ত রিপোর্ট জমার পরও নিষ্ক্রিয় বিভাগীয় পরিচালক বিশ্ব যুব দক্ষতা দিবসে তরুণদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী অবমুক্ত করেন প্রতিমন্ত্রী চার দশক পর সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন অতিবৃষ্টিতে বালিজুরী-ঝুলগাঁও সীমান্ত সড়কে যোগাযোগ ব্যাহত রাঙ্গুনিয়ায় লাকড়ি ধরতে গিয়ে নৌকাডুবি, যুবক নিখোঁজ সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত শিক্ষা সচিব সাখাওয়াত হোসেনের ৬ টি গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা

রুট পারমিট বাণিজ্য: অবৈধ সম্পদ অর্জন বিআইডব্লিটিএ’র নৌ-নিট্রা ট্রাফিক বিভাগের পরিচালক রফিকুলের দুর্নীতিতে যাত্রীবাহী লঞ্চ মালিকরা অতিষ্ঠ!

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদকঃ

পদ্মা সেতু চালুর পর থেকে যাত্রীবাহি লঞ্চ ( জাহাজ) ব্যবসায় ভাটা পড়েছে। প্রতিটি ট্রিপেই লোকসান গুনেেত হচ্ছে যাত্রীবাহি লঞ্চ মালিকদের। তার ওপর আবার বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলামের বেসামাল রুট বাণিজ্যে দিশাহারা হয়ে পড়ছেন নৌযান মালিকরা। এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। লঞ্চ মালিকদের অভিযোগ, যাত্রী কমে যাওয়ায় তাদের ব্যবসায় ভাটা পড়েছে। প্রতিটি ট্রিপেই লোকসান হচ্ছে। কর্মচারিদের বেতন ও ব্যাংক লোনের কিস্তি দিতে পারছেন না তারা। তারওপর রুট পারমিট নিয়ে বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলামের অনৈতিক দাবী মেটাতে গিয়ে তারা দিশাহারা হয়ে পড়ছেন।
সুত্র মতে ঢাকা বরিশালগামী প্রতিটি লঞ্চের রুট পারমিটে ৩ থেকে ৫ লাখ টাকাঘুস দিতে হচ্ছে। অন্যথায় রুট পারমিট দেওয়া হচ্ছে না। আবার অযথা নোটিশ জারি করেও লঞ্চ মালিকদের হয়রানি করা হচ্ছে। এক প্রকার নোটিশ বাণিজ্যে লিপ্ত হয়েছেন বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলাম ও তার অনুগত কর্মচারিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক লঞ্চ মালিকরা জানান,ঘুষ ছাড়া কোনো কাজই হয় না বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগে। অসাধু কর্মকর্তারা নানা সমস্যা দেখিয়ে লঞ্চের রুট পারমিট আটকে রেখে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। গত এপ্রিল মাসে বিআইডব্লিটিএর বিভিন্ন অনিয়মের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা হওয়া দুটি অভিযোগপত্র থেকে এসব তথ্য জানা গেছে।
উভয় দপ্তরে জমা হওয়া অভিযোগপত্র থেকে জানা গেছে, নৌনিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলাম শুধু নৌ-প্রটোকলের জাহাজের ক্ষেত্রে নয়, লঞ্চ মালিকদের রুট পারমিট আটকে রেখেও লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। কোনো জাহাজের রুট পারমিট আছে, কিন্তু কোনো কারণে জাহাজ মালিক নৌপরিবহন অধিদপ্তরের (ডিজি শিপিং) তত্ত্বাবধানে জাহাজ মেরামত শেষে আবার নির্ধারিত রুটে ফিরতে চাইলে রফিকুল ইসলাম রুট পারমিট আটকে দেন। একই রুটে নতুন করে চলাচলের অনুমতির জন্য তাকে মোটা অংকের টাকা দিতে হয়। অথচ প্রতিটি রুটের যাত্রীসংখ্যা বিবেচনা করেই মালিক সমিতি এবং বিআইডব্লিউটিএর যৌথ সিদ্ধান্তে কোনো রুটে প্রতিদিন কতটি লঞ্চ চলবে তা নির্ধারণ করা হয়। টেকনাফ-সেন্টমার্টিন রুটে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলাচলরত জাহাজগুলো একইভাবে নিয়মের ফাঁদে ফেলে একটি জাহাজ একমাস আটকে রেখে অন্য জাহাজকে এককভাবে চলাচলের সুযোগ করে দেয়া হয়। এর ফলে পর্যটকদের অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকি নিয়ে সমুদ্রপথে চলাচল করতে হচ্ছে।
এছাড়া রফিকুল ইসলামের স্ত্রীর নামে এমভি পূবালী ও এমভি জামাল লঞ্চের পার্টানারশিপ তার রয়েছে বলে প্রধানমন্ত্রীর দপ্তরে দেয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাই এসব কোম্পানির লঞ্চ যেমন ঢাকা-রাঙ্গাবালী, ঢাকা-কলাপাড়া (পায়রাবন্দর)সহ অনেক রুটে জামাল বা পূবালী কোম্পানির লঞ্চ এক সিরিয়ালে চলাচলের অনুমতির সুযোগ করে দেয়। যেমন ঢাকা-রাঙ্গাবালী প্রতিদিন দুটি লঞ্চ ও ঢাকা-পায়রাবন্দর বা কলাপাড়া প্রতিদিন দুটি লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে। রফিকুল ইসলাম কৌশলে একই দিনে ঢাকা-রাঙ্গাবালী ও ঢাকা-কলাপাড়া রুটে তার শেয়ারের লঞ্চ জামাল বা পূবালী গ্রুপের যে কোনো একটি কোম্পানির লঞ্চ একই সিরিয়ালে চলাচলের সিস্টেম করে দেন। তিনি অনেক সময় লঞ্চ মালিক সমিতির সঙ্গে কথা না বলেই নিজের ইচ্ছামতো টাইমটেবল (সময়সূচি) নির্ধারণ করছেন।
এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধপথে আয়ের সাথে সংগতিহীন অর্থ সম্পদ অর্জনের অভিযোগ প্ওয়াগেছে। তিনি নামে বেনামে গাড়ী,বাড়ী প্লট ও একাধিক ফ্ল্যাটের মালিক হয়েছেন। এ বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে।
অভিযোগের বিষয়ে জানতে নৌনিরাপত্তা ট্রাফিক (নৌ-নিট্রা ট্রাফিক বিভাগ) বিভাগের পরিচালক রফিকুল ইসলামের সঙ্গে দুই দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। তাই অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। (চলবে)

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্বীকারোক্তি আদায় মারাত্মক অপরাধ: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার॥ জোর করে স্বীকারোক্তি আদায়ের ঘটনা তদন্ত কর্মকর্তার ভুল নয়, এটি মারাত্মক অপরাধ বলে জানিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত ৬ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেছেন। একই সঙ্গে ওইদিন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নয়ন কুমারকে সশরীরে হাইকোর্টে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১১ আগস্ট একই বেঞ্চ এক আদেশে সংশি্লষ্ট মামলার প্রথম তদন্ত কর্মকর্তা (সারিয়াকান্দি থানার সাবেক উপপরিদর্শক, বর্তমানে নাটোরে সিআইডির পরিদর্শক) নয়ন কুমার এবং বর্তমান তদন্ত কর্মকর্তা বগুড়ার পিবিআই-এর উপপরিদর্শক মনসুর আলীকে মামলার নথি (সিডি) নিয়ে হাজির থাকতে বলা হয়। এ আদেশে তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে নয়ন কুমার লিখিত আবেদন দিয়ে তদন্তে ভুলের জন্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা

আরও পড়ুন
language Change